...
...
Next Story

গৌরবের গায়ে আধশোয়া, পশু চিকিৎসক বরের সঙ্গে আদুরে ছবি দিলেন ‘খুকুমণি’ দীপান্বিতা

বরের সঙ্গে মাখোমাখো রোম্যান্সে মাখা ছবি দিলেন দীপান্বিতা। গাড়ির ভিতরেই বরের গায়ে হেলান দিয়ে আধশোয়া ‘খুকুমণি’। দেখুন দীপান্বিতা রক্ষিতের পোস্ট-

Published on: Jun 13, 2026, 14:58:03 IST
Advertisement

২০২৫ সালের ডিসেম্বর মাসে আইনি বিয়ে সেরেছিলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী দীপান্বিতা রক্ষিত, যাঁকে দর্শক বেশি চেনে ‘খুকুমণি’ নামেই। গাঁটছড়া বেঁধেছিলেন পশু চিকিৎসক গৌরব দত্তর সঙ্গে।

বর গৌরবের সঙ্গে ছবি দিলেন দীপান্বিতা রক্ষিত।
বর গৌরবের সঙ্গে ছবি দিলেন দীপান্বিতা রক্ষিত।

শনিবার বরের সঙ্গে মাখোমাখো রোম্যান্সে মাখা ছবি দিলেন দীপান্বিতা। গাড়ির ভিতরেই বরের গায়ে হেলান দিয়ে আধশোয়া ‘খুকুমণি’। নো মেকআপ লুক, ঠোঁটে হালকা লিপ গ্লস, সঙ্গে গোলাপি রঙের পোশাক। আর অভিনেত্রীর বরকে দেখা গেল সাদা শার্টে। আর মিষ্টি ছবিগুলির ক্যাপশনে লিখলেন, ‘ইউ হি #হাজবেন্ড’!

দীপান্বিতা-গৌরবকে ভালোবাসায় ভরালেন তাঁদের অনুরাগীরা। একজন লিখলেন, ‘কী মিষ্টি লাগছে তোমাদের’। আরেকজন লিখলেন, ‘সেরা জুটি’। আরেক নেটিজেন আবার অভিনেত্রীর বরের প্রশংসায় লিখলেন, ‘গৌরবের মতো ভালো ডাক্তার খুব কম আছে। আমার ডগো বেঁচেই আছে ওর জন্য। তোমাদের দুজনের জন্য অনেক শুভেচ্ছা।’ আরেকটি কমেন্টে লেখা, ‘মেড ফর ইচ আদার’।

বর-কনে দুজনেই বাঁকুড়ার মানুষ। পশু প্রেমিক দীপান্বিতা। তাঁর অনেক চারপেয়ে সন্তান রয়েছে। সেই সূত্রেই পশু চিকিৎসক গৌরবের সঙ্গে আলাপ অভিনেত্রীর। বছর চারেক তাঁরা পরস্পরকে চেনেন, গত এক বছর ধরে সম্পর্কে রয়েছে। এবার নিজেদের সম্পর্কে আইনি সিলমোহর দিলেন জুটি।

আইনি বিয়ে ও বাগদান হয়েছিল একই দিনে। আর সেই বিশেষ দিনে সোনালি রং বেছে নিয়েছিলেন দুজনে। দীপান্বিতার গায়ে ছিল সোনালি টিস্যু সিল্কের শাড়ি। সঙ্গে নজর কেড়েছিল গলায় থাকা হিরের নেকলেস। আর সোনালি পাঞ্জাবি পরেছিলেন পশুচিকিৎসক বর।

দীপান্বিতা রক্ষিতের অভিনয় জীবন শুরু হয় সাঁঝের বাতি ধারাবাহিক দিয়ে। যদিও সেখানে পার্শ্ব চরিত্রে ছিলেন তিনি। দর্শক মনে ছাপ ফেলেন খুকুমণি হোম ডেলিভারির মাধ্যমে। দেখা গিয়েছে তুঁতে-তেও। বর্তমানে কাজ করছেন ‘শুধু তোমারই জন্য’-তে। এছাড়াও ডান্স বাংলা ডান্সের মেন্টর ছিলেন একটি সিজনে। ক্লিকের প্রফেসর সেনগুপ্ত ও উইন্ডো শপিং সিরিজেও দেখা গিয়েছে দীপান্বিতাকে।

 
ABOUT THE AUTHOR
Tulika Samadder

হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe