...
...
Next Story

রহস্য ঘনীভূত! ছাদ থেকে পড়ে প্রয়াত বাংলার খ্যাতনামা পরিচালক অনীক দত্ত, দুর্ঘটনা নাকি অন্য কিছু, খতিয়ে দেখছে পুলিশ

দক্ষিণ কলকাতার হিন্দুস্তান পার্ক এলাকায় নিজের আবাসনের ছাদ থেকে পড়ে যাওয়ার পর অনীক দত্তকে সঙ্গেসঙ্গে হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিকভাবে জানা গিয়েছিল, তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত উদ্বেগজনক। পরবর্তীতে তাঁর মৃত্যুর খবর আসে। তদন্তে নেমেছে পুলিশ ও হোমিসাইড শাখা।

Updated on: May 27, 2026 03:24 PM IST
Advertisement

বুধবার দুপুরে চাঞ্চল্যকর এক ঘটনায় গুরুতর জখম হয়েছেন চলচ্চিত্র পরিচালক অনীক দত্ত। দক্ষিণ কলকাতার হিন্দুস্তান পার্ক এলাকায় নিজের আবাসনের ছাদ থেকে পড়ে যাওয়ার পর তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিকভাবে জানা যায়, তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত উদ্বেগজনক। ঢাকুরিয়ার এক বেসরকারি হাসপাতালের তরফে জানানো হয়েছে মৃত্যু হয়েছে পরিচালকের। পরিচালকের ঘনিষ্ঠদের সূত্রে জানা গিয়েছে, বেশ কিছু দিন ধরে অবসাদে ভুগছিলেন তিনি। বামপন্থী ভাবনার মানুষ হিসাবেই পরিচিত ছিলেন পরিচালক।

ছাদ থেকে পড়ে আশঙ্কাজনক অনীক দত্ত।
ছাদ থেকে পড়ে আশঙ্কাজনক অনীক দত্ত।

স্থানীয় সূত্রে খবর, গড়িয়াহাট এলাকার বহুতল আবাসনের নীচে রক্তাক্ত অবস্থায় তাঁকে দেখতে পাওয়া যায়। ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ এবং এলাকা ঘিরে তদন্ত শুরু হয়। শুধু স্থানীয় থানার আধিকারিকরাই নন, গোয়েন্দা বিভাগের হোমিসাইড শাখার সদস্যরাও ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন।

কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা এখনও পরিষ্কার নয়। পরিচালক অসাবধানতাবশত ছাদ থেকে পড়ে গিয়েছেন, নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে—সব দিকই খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ ঘটনাস্থল পর্যবেক্ষণ করছে এবং প্রমাণ সংগ্রহের কাজও শুরু হয়েছে।

এলাকার কয়েকজন বাসিন্দার দাবি, বহুতলের সামনে থাকা একটি গাছের ডাল ভেঙে থাকতে দেখা গিয়েছে। অনুমান করা হচ্ছে, নিচে পড়ার আগে সেটিতে ধাক্কা লেগে থাকতে পারে। যদিও এই বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

আহত অবস্থায় তাঁকে দ্রুত দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। ঘটনার জেরে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য তৈরি হয়েছে, এবং আবাসনের সামনে স্থানীয়দের ভিড়ও লক্ষ্য করা গিয়েছে।

 
ABOUT THE AUTHOR
Tulika Samadder

হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe