...
...
Next Story

প্রি-ওয়েডিং ফটোশুট সারলেন ঋত্বিক-দিশা, কবে বসবেন বিয়ের পিঁড়িতে?

টেলি দুনিয়ায় খুব সুপরিচিত একজন অভিনেতা হলেন ঋত্বিক মুখোপাধ্যায়। সর্বশেষ আনন্দী ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। ব্যক্তিগত জীবন নিয়ে তেমনভাবে তিনি কিছু না বললেও ২০২৪ সালের নভেম্বর মাসে ২৪ তারিখ আইনি বিয়ে সারেন অভিনেতা, যে খবর ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায়।

Published on: Oct 24, 2026, 14:30:20 IST
Advertisement

টেলি দুনিয়ায় খুব সুপরিচিত একজন অভিনেতা হলেন ঋত্বিক মুখোপাধ্যায়। সর্বশেষ ‘আনন্দী’ ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। ব্যক্তিগত জীবন নিয়ে তেমনভাবে তিনি কিছু না বললেও ২০২৪ সালের নভেম্বর মাসে ২৪ তারিখ আইনি বিয়ে সারেন অভিনেতা, যে খবর ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায়। জানা যায়, দীর্ঘদিনের প্রেমিকা দিশার সঙ্গে একেবারে গোপন ভাবে আইনি বিয়ে সেরেছিলেন তিনি।

প্রি-ওয়েডিং ফটোশুট সারলেন ঋত্বিক-দিশা
প্রি-ওয়েডিং ফটোশুট সারলেন ঋত্বিক-দিশা

২০২৪ সালের নভেম্বর থেকে ২০২৬ সালের নভেম্বর, প্রায় দু'বছর পর এবার অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ঋত্বিক এবং দিশা। খুব সম্প্রতি প্রি ওয়েডিং ফটোশুট সেরেছেন এই তারকা দম্পতি। তাজপুর সমুদ্র সৈকত থেকে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন দিশা।

আরও পড়ুন: ‘মনে হয়েছিল সব শেষ হয়ে গেল’, প্রথম কবে প্রেমে পড়েছিলেন ঋত্বিক?

দিশা যে ছবিটি পোস্ট করেছেন সেখানে তিনটি ছবি নিয়ে একটি কোলাজ তৈরি করতে দেখা যায়। তবে তিনটি ছবি ভীষণ অস্পষ্ট। ছবি দেখে যেটুকু বোঝা যাচ্ছে, ঋত্বিক একটি সাদা পাঞ্জাবি এবং ধুতি পরে রয়েছেন আর অন্যদিকে দিশা নিজেকে সাজিয়ে তুলেছেন লাল পাড় সাদা শাড়িতে।

আরও পড়ুন: 'লড়াই করে আমি তো কিছু পাবো না', কঠিন সময়ে কেন চুপ থাকেন শ্যামোপ্তি?

তবে বিয়ের দিনক্ষণ কিছুই প্রকাশ্যে আনেননি এই তারকা দম্পতি। খুব সম্ভবত আগামী বছরেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ঋত্বিক। দিশার এই পোস্টে তাঁদের আগামী দিনের জন্য শুভেচ্ছাবার্তা জানিয়েছেন নেট পাড়ার বাসিন্দারা।

প্রসঙ্গত, ২০২৪ সালের অক্টোবর মাসে পাহাড়ে ঘুরতে গিয়ে প্রেমিকাকে প্রপোজ করেছিলেন ঋত্বিক। তার এক মাসের মধ্যেই আইনি বিয়ে সেরেছিলেন অভিনেতা। সবটাই হয় গোপনে। তবে আর এবার রাখ ঢাক না করেই বিবাহ অভিযানের বার্তা দিলেন ঋত্বিক দিশা।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks