'বিগ বস বাংলা'-র ঘরে ক্যাপ্টেনসির লড়াইয়ে সৃজলা গুহকে বিপজ্জনকভাবে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার পর থেকে আগুন জ্বলছে সোশাল মিডিয়ায়। নেটিজেনদের ক্ষোভের পাশাপাশি এবার সহ-প্রতিযোগী নন্দিনী দত্তের (Nandini Dutta) বিরুদ্ধে নজিরবিহীনভাবে তোপ দাগলেন টলিউড ইন্ডাস্ট্রির একাধিক পরিচিত মুখ!

অভিনেত্রী সঙ্ঘশ্রী সিনহা মিত্র (Sanghasri Sinha Mitra) এবং অনামিকা চক্রবর্তী (Anamika Chakraborty) নন্দিনীর এই হিংস্র আচরণ নিয়ে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন। শুধু তাই নয়, অভিনেত্রী পারোমিতার মতে, ‘মানসিকভাবে অসুস্থ’ নন্দিনী। অভিনেত্রী আয়েন্দ্রী রায় জানান, শুধু বিগ বসের ঘরে নয় বাস্তবে নাকি এরচেয়ে খারাপ নন্দিনী!
‘মেকআপ রুমেই তোমার জঘন্য রূপ দেখেছি!’— বিস্ফোরক সঙ্ঘশ্রী:
সৃজলার দুর্ঘটনার পর ফেসবুক পোস্টে নন্দিনীকে তীব্র আক্রমণ করে সঙ্ঘশ্রী সিনহা মিত্র লেখেন, ‘মেকআপ রুমের ভেতরে তোমার জঘন্য রূপটা আগেই দেখে ফেলেছি আমি... ভেবেছিলাম এটা শুধুই ইনসিকিউরিটি, কিন্তু তুমি একটা ঘৃণ্য জীব! তোমার বাবা-মায়ের তোমার জন্য লজ্জিত হওয়া উচিত।’ কমেন্ট বক্সে নিজের ক্ষোভ প্রকাশ করে সঙ্ঘশ্রী আরও যোগ করেন, ‘একটা মেয়ে অন্য একটা মেয়ের প্রতি কীভাবে এতটা নিষ্ঠুর আর পাগলাটে ইগো দেখাতে পারে! আরে এটা তো শুধুই একটা খেলা!’
সঙ্ঘশ্রীর পোস্টে উপচে পড়েছে ইন্ডাস্ট্রির অন্দরের মানুষজনের কমেন্ট। আয়েন্দ্রী রায় লেখেন, ‘দুর্ভাগ্যবশত মানুষ ভাবছে এটাও বুঝি সে খেলার জন্যই করছে... কিন্তু এই সফরের সবচেয়ে খারাপ রূপটা তাদের দেখা এখনও বাকি রয়েছে। এইটুকু তো আমরাও স্বচক্ষে প্রত্যক্ষ করেছি।’ জবাবে সঙ্ঘশ্রী জানান, 'আমাদের মধ্যে কয়েকজন তো আবার বাস্তব জীবনে ওর আসল খেলা দেখার সৌভাগ্য অর্জন করেছি... দুর্ভাগ্যবশত সেই একই গেম প্ল্যান— বয়সকে ঢাল হিসেবে ব্যবহার করা, লাভ কার্ড আর 'বাবু-বেবি' কার্ড খেলা, তারপর প্রভাবশালী মানুষদের সাথে যোগাযোগ তৈরি করা! বাকিটা শুধুই টিআরপি (TRP)।
{{/usCountry}}সঙ্ঘশ্রীর পোস্টে উপচে পড়েছে ইন্ডাস্ট্রির অন্দরের মানুষজনের কমেন্ট। আয়েন্দ্রী রায় লেখেন, ‘দুর্ভাগ্যবশত মানুষ ভাবছে এটাও বুঝি সে খেলার জন্যই করছে... কিন্তু এই সফরের সবচেয়ে খারাপ রূপটা তাদের দেখা এখনও বাকি রয়েছে। এইটুকু তো আমরাও স্বচক্ষে প্রত্যক্ষ করেছি।’ জবাবে সঙ্ঘশ্রী জানান, 'আমাদের মধ্যে কয়েকজন তো আবার বাস্তব জীবনে ওর আসল খেলা দেখার সৌভাগ্য অর্জন করেছি... দুর্ভাগ্যবশত সেই একই গেম প্ল্যান— বয়সকে ঢাল হিসেবে ব্যবহার করা, লাভ কার্ড আর 'বাবু-বেবি' কার্ড খেলা, তারপর প্রভাবশালী মানুষদের সাথে যোগাযোগ তৈরি করা! বাকিটা শুধুই টিআরপি (TRP)।
{{/usCountry}}‘মানবতার মৃত্যু হলো আজ!’— মন্তব্য অনামিকার
অন্যদিকে 'এখানে আকাশ নীল' খ্যাত অভিনেত্রী অনামিকা চক্রবর্তীও সৃজলার পাশে দাঁড়িয়ে পোস্ট করেন। তিনি লেখেন, ‘আজ বিগ বসে যা দেখলাম তা আমার কল্পনার বাইরে! আজ মানবতার মৃত্যু হলো! গেট ওয়েল সুন সৃজলা, আমি তোমার পাশে আছি।’ কিছু মানুষ এই হিংস্র আক্রমণকে 'খেলা জমে গেছে' বলে সমর্থন করায় চরম বিরক্তি প্রকাশ করে অনামিকা স্পষ্ট জানান, ‘খেলা তার জায়গায়, কিন্তু গেম কখনোই মানবতার ওপরে হতে পারে না!’ অহেতুক ট্রোলিং এড়াতে নিজের কমেন্ট সেকশনও বন্ধ করে দিয়েছেন তিনি। বিগ বসের ঘরের এই হিংস্রতা নিয়ে যেভাবে টলিপাড়া আড়াআড়ি বিভক্ত হয়ে নন্দিনীর বিরুদ্ধে সরব হয়েছে, তাতে স্পষ্ট— আগামী পর্বগুলোতে সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায়কে এর কড়া পদক্ষেপ নিতেই হবে!