...
...
Next Story

মা মনসা রূপে ধরা দিতে চলেছেন দিতিপ্রিয়া, কোন চ্যানেলে দেখা যাবে তাঁকে?

ওটিটি থেকে বড় পর্দা, দিতিপ্রিয়া রায় নতুন প্রজন্মের নায়িকাদের মধ্যে অন্যতম। অনেক ছোটবেলা থেকেই তিনি অভিনয় জগতের সঙ্গে যুক্ত। তিনি সর্বশেষ অভিনয় করেছিলেন চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকে, যদিও সেই ধারাবাহিক মাঝ পথেই ছেড়ে দিতে হয়েছিল তাঁকে।

Published on: Oct 10, 2026, 19:00:06 IST
Advertisement

ওটিটি থেকে বড় পর্দা, দিতিপ্রিয়া রায় নতুন প্রজন্মের নায়িকাদের মধ্যে অন্যতম। অনেক ছোটবেলা থেকেই তিনি অভিনয় জগতের সঙ্গে যুক্ত। তিনি সর্বশেষ অভিনয় করেছিলেন ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে, যদিও সেই ধারাবাহিক মাঝ পথেই ছেড়ে দিতে হয়েছিল তাঁকে। ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের পর দিতিপ্রিয়ার নতুন ধারাবাহিকের কথা শুনতে পাওয়া যাচ্ছিল বেশ কিছুই মাস ধরে।

মা মনসা রূপে ধরা দিতে চলেছেন দিতিপ্রিয়া
মা মনসা রূপে ধরা দিতে চলেছেন দিতিপ্রিয়া

এবার অবশেষে প্রকাশ্যে এলো দিতিপ্রিয়ার আগামী ধারাবাহিকের প্রথম ঝলক। এবার একদম অন্যরকম লুকে ধরা দিতে চলেছেন তিনি। তিনি ধরা দিতে চলেছেন মা মনসার চরিত্রে। ধারাবাহিকের প্রথম প্রমো মুক্তি পেল মহালয়ার দিন। যদিও কবে থেকে সম্প্রচার করা হবে এই ধারাবাহিক তা এখনো জানানো হয়নি।

ধারাবাহিকটি সম্প্রচারিত হবে সান বাংলায়। দিতিপ্রিয়ার এই নতুন লুক ইতিমধ্যেই দর্শকদের কাছে বেশ গ্রহণযোগ্য হয়েছে। রানী রাসমণি ধারাবাহিকে অসাধারণ সেই অভিনয়ের পর দিতিপ্রিয়াকে আবার একটি পৌরাণিক গল্পে ধরা দিতে দেখা যাবে, যা অবশ্যই একটি বড় খবর। তবে এই ধারাবাহিকে আর কে কে অভিনয় করবেন সেটা এখনো অজানা।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks