‘বিগ বস বাংলা’-র ঘরে ‘টিকিট টু ফিনালে’-র টাস্কে সহ-প্রতিযোগী সৌরভ দাসকে রিকশা থেকে ধাক্কা মেরে ফেলে দিয়ে ফাইনালে পৌঁছে গিয়েছেন অভিনেতা জীতু কমল। জীতুর ধাক্কায় মাটিতে পড়ে গিয়ে সৌরভের হাত কেটে রক্তপাত হওয়ার ঘটনায় ইতিমধ্যেই উত্তাল নেটপাড়া। নিয়ম ভেঙে এবং শিবের নামে মিথ্যে দিব্বি দিয়ে জীতুর এই জয় মেনে নিতে পারছেন না দর্শকদের একাংশ। ‘চিরদিনই তুমি যে আমার’ খ্যাত নায়কের বিরুদ্ধে সোশাল মিডিয়ায় যখন সমালোচনার ঝড় বইছে, ঠিক সেই আবহেই আগুনে ঘি ঢালল জীতুর প্রাক্তন সহ-নায়িকা দিতিপ্রিয়া রায় এবং প্রাক্তন স্ত্রী নবনীতা দাস-এর ইঙ্গিতপূর্ণ পোস্ট!

‘ক্রাইম করে ‘সরি’ বললেই ছেড়ে দেওয়া হবে তো?’— দিতিপ্রিয়ার তীর্যক মন্তব্য:
টাস্কে সৌরভকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার পর জীতু দাবি করেছিলেন, তিনি শনিবার সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায়ের (‘দাদা’) সামনে গিয়ে এই টিকিট ফিরিয়ে দেবেন এবং ক্ষমা চেয়ে নেবেন। জীতুর এই ‘ড্যামেজ কন্ট্রোল’-কেই যেন নাম না করে কড়া ভাষায় বিঁধলেন অভিনেত্রী দিতিপ্রিয়া রায়।
সোশাল মিডিয়ায় একটি পোস্টের কমেন্ট বক্সে দিতিপ্রিয়া কারুর নাম না করেই লিখেছেন, ‘একটা সিম্পল কোয়েশ্চেন আমার— আমি যদি কোনো ক্রাইম করে ‘সরি’ বলি তাহলেই আমাকে ছেড়ে দেওয়া হবে তো? জাজের সামনে গিয়ে সরি বলতে হবে তো?’
প্রসঙ্গত, এর আগেও একটি প্রজেক্ট ঘিরে জীতু কমল এবং দিতিপ্রিয়া রায়ের মধ্যে তীব্র মতবিরোধ ও বিতর্ক তৈরি হয়েছিল, যা নিয়ে টলিপাড়ায় কম জলঘোলা হয়নি। সেই পুরনো তিক্ততার রেশের মাঝেই জীতুর সাম্প্রতিক কাণ্ডে দিতিপ্রিয়ার এই কটাক্ষ মুহূর্তে ভাইরাল হয়ে গিয়েছে। জীতুর বিরুদ্ধে অভিযোগ নিয়ে আর্টিস্ট ফোরামের পর্যন্ত দ্বারস্থ হয়েছিলেন তাঁর চিরদিনই তুমি যে আমার নায়িকা। অবশেষে সিরিয়াল ছেড়েই বেরিয়ে যান দিতিপ্রিয়া। জীতুর সঙ্গে একসাথে শট দিতে অস্বীকার করেন তিনি।
‘ভণ্ডামির একটা লিমিট থাকে…’— প্রাক্তন স্ত্রী নবনীতার ইঙ্গিতপূর্ণ স্টোরি:
{{/usCountry}}‘ভণ্ডামির একটা লিমিট থাকে…’— প্রাক্তন স্ত্রী নবনীতার ইঙ্গিতপূর্ণ স্টোরি:
{{/usCountry}}দিতিপ্রিয়ার মন্তব্যের পাশাপাশি নেটিজেনদের নজর কেড়েছে জীতু কমলের প্রাক্তন স্ত্রী অভিনেত্রী নবনীতা দাস-এর ইনস্টাগ্রাম স্টোরি। জীতুকে ঘিরে যখন সর্বত্র দ্বিচারিতা ও ‘ভণ্ডামি’-র অভিযোগ উঠছে, ঠিক সেই সময়েই নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে দুটি জোকারের ইমোজি দিয়ে নবনীতা লিখেছেন, ‘ভণ্ডামির একটা লিমিট থাকে..’।
নবনীতা সরাসরি কারও নাম উল্লেখ না করলেও, সময় এবং প্রেক্ষাপট বিচার করে নেটিজেনদের বুঝতে বিন্দুমাত্র অসুবিধা হয়নি যে তীরটি ঠিক কার দিকে ছোড়া হয়েছে! বিবাহবিচ্ছেদের পর থেকেই দু’জনের পথ আলাদা হয়েছে, তবে জীতুর ‘শিবভক্ত’ ও আদর্শবাদী ভাবমূর্তির আড়ালে থাকা আচরণ নিয়ে নবনীতার এই খোঁচা জল্পনাকে আরও উসকে দিয়েছে।
চাপে ‘চিরদিনই তুমি যে আমার’ নায়ক:
একদিকে ‘বিগ বস’-এর ঘরে সৌরভ দাসকে আহত করে দর্শকদের রোষের মুখে পড়া, অন্যদিকে প্রাক্তন সহ-অভিনেত্রী দিতিপ্রিয়া ও প্রাক্তন স্ত্রী নবনীতার পরোক্ষ আক্রমণ— সব মিলিয়ে এই মুহূর্তে তীব্র কটাক্ষে জেরবার জীতু কমল। যদিও বিগ বসের চোখে তিনি অপরাধী নন। বিগ বস সাফ জানিয়েছেন, জীতু এবং সৌরভ ওই গেম কেমনভাবে খেলবেন তা একান্তই ব্যক্তিগত সিদ্ধান্ত, এটাই নাকি ছিল সেই গেমের নিয়ম!