...
...
Next Story

রাজকীয় প্রত্যাবর্তন ‘রানিমা’র! চিরদিনই বিতর্ক ভুলে এবার কোন শো-এ দিতিপ্রিয়া?

দীর্ঘ বিরতির পর টেলিভিশনে ফিরছেন দিতিপ্রিয়া রায়। তবে কোনও মেগা সিরিয়াল নয়, সান বাংলার ‘লাখ টাকার লক্ষ্মীলাভ’ শো-এর বিশেষ পর্বে দেখা যাবে তাঁকে।

Published on: Jun 4, 2026, 11:35:11 IST
Advertisement

চিরদিনই তুমি যে আমার ধারাবাহিক থেকে তিনি যেভাবে সরেছিলেন, তা নজিরবিহীন। সেই বিতর্কের পর কেটে গিয়েছে বেশ কিছু সময়। ওটিটি আর বড় পর্দা থেকেও গত কয়েক মাসে দূরত্ব বজায় রেখেছেন দিতিপ্রিয়া রায় । তবে বাঙালি দর্শকের কাছে তিনি আজও ঘরের মেয়ে ‘রানিমা’। সেই ভালোবাসার টানেই দীর্ঘ বিরতির পর ফের ছোটপর্দায় ফিরছেন দিতিপ্রিয়া। তবে কোনও মেগা সিরিয়ালে নয়, সান বাংলার জনপ্রিয় গেম শো ‘লাখ টাকার লক্ষ্মীলাভ’-এর মঞ্চে এবার বিশেষ অতিথি হিসেবে দেখা যাবে তাঁকে।

রাজকীয় প্রত্যাবর্তন ‘রানিমা’র! চিরদিনই বিতর্ক ভুলে এবার কোন শো-এ দিতিপ্রিয়া?
রাজকীয় প্রত্যাবর্তন ‘রানিমা’র! চিরদিনই বিতর্ক ভুলে এবার কোন শো-এ দিতিপ্রিয়া?

এক মঞ্চে টলিপাড়ার একঝাঁক নায়িকা

সুদীপ্তা চক্রবর্তী সঞ্চালিত এই রিয়্যালিটি শো-এর মঞ্চে অবশ্য দিতিপ্রিয়া একাকী নন, তাঁর সঙ্গে চাঁদের হাট বসাতে আসছেন টলিপাড়ার আরও একঝাঁক জনপ্রিয় অভিনেত্রী। দিতিপ্রিয়ার সঙ্গী হিসেবে দেখা যাবে শিঞ্জিনী রায়, সুস্মিতা দে এবং ঊষসী রায়দের। চ্যানেলের তরফ থেকে ইতিমধ্যেই একটি বিশেষ প্রোমো প্রকাশ করা হয়েছে, যার ট্যাগলাইন ‘আট দিনের আটরঙা চমক’। আগামী ৭ই জুন থেকে ১৪ই জুনের মধ্যে এই বিশেষ পর্বগুলি সম্প্রচারিত হতে চলেছে।

‘বোর্দো রেড’ জাম্পস্যুটে নজরকাড়া লুকে দিতিপ্রিয়া

বিশেষ এই পর্বের প্রোমোতে দিতিপ্রিয়ার লুক ইতিমধ্যেই সমাজমাধ্যমে প্রশংসিত হচ্ছে। চেনা সাবেকিয়ানা ভেঙে এদিন একেবারে করপোরেট ও গ্ল্যামারাস লুকে ধরা দিয়েছেন অভিনেত্রী। তাঁর পরনে ছিল একটি ‘বোর্দো রেড’ রঙের ফর্মাল অথচ স্টাইলিশ জাম্পস্যুট।

পোশাকের ব্লেজার কাট কলার এবং ফুল স্লিভস দিতিপ্রিয়ার লুকে একধাপ বাড়িয়ে দিয়েছিল আত্মবিশ্বাস। কলারের দু’পাশে এবং কোমরে রুপোলি সুতোর লতা-পাতার এমব্রয়ডারি কাজ পোশাকে এনে দিয়েছিল এক রাজকীয় ছোঁয়া। নিখুঁত হেয়ারস্টাইল আর মানানসই মেকআপে ‘রানিমা’কে দেখাচ্ছিল অত্যন্ত স্মার্ট।

বিতর্ক কাটিয়ে কামব্যাক

অভিনেত্রীর এই প্রত্যাবর্তন টলিপাড়ায় বেশ তাৎপর্যপূর্ণ। কারণ, কিছু দিন আগেই ‘চিরদিনই তুমি যে আমার’ শো-এর সেটে অভিনেতা জীতু কমলের সঙ্গে তুমুল বিবাদে জড়িয়ে পড়েছিলেন দিতিপ্রিয়া। ঝামেলার জেরে মাঝপথেই শো ছেড়ে বেরিয়ে যান তিনি, যা নিয়ে বিনোদন দুনিয়ায় কম চর্চা হয়নি। সেই তিক্ততা এবং বিতর্কের পর এই প্রথমবার ফের কোনো টেলিভিশন শো-এর ক্যামেরার মুখোমুখি হলেন দিতিপ্রিয়া। স্বাভাবিকভাবেই, প্রিয় অভিনেত্রীকে পর্দায় দেখার জন্য মুখিয়ে রয়েছেন অনুরাগীরা।

 
ABOUT THE AUTHOR
Priyanka Mukherjee

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe