বহুদিন ধরে নতুন কোনো প্রোজেক্টে দেখা যায়নি দিতিপ্রিয়া রায়কে। জি বাংলায় ‘চিরদিনই তুমি যে আমার’ মেগায় তাঁর চরিত্র অপর্ণা জায়গা করে নিয়েছিল দর্শক মনে। এমনকী, পর্দায় অপর্ণা আর আর্য সিংহ রায় অর্থাৎ জিতু কমলের কেমিস্ট্রিও মন কেড়েছিল সকলের। তবে জীতুর সঙ্গে মনোমালিন্যের কারণে মাঝপথেই ছাড়েন ‘চিরদিনই’-র কাজ। তারপর থেকে এখনো নিজের নতুন কোনো প্রোজেক্টের ঘোষণা করেননি।

এরই মাঝে সোশ্যাল মিডিয়ায় নতুন করে চর্চার জন্ম দিয়েছে দিতিপ্রিয়ার একটি পোস্ট। যেখানে লেখা, ‘ভণ্ডামি যখন স্বাভাবিক হয়ে যায়, তখন সততাই মানুষের কাছে অস্বস্তিকর লাগে।’
ধারাবাহিকের সেটে নায়ক ও নায়িকার মধ্যে ঝামেলা কোনো নতুন ব্যাপার নয়। তবে জীতু আর দিতিপ্রিয়ার ঝামেলার জল গড়ায় অনেক দূর। দুজনের মধ্য়ে সমস্যা এতটাই বেড়েছিল যে, একে-অপরের সঙ্গে শট দিতেও পারতেন না শেষের দিকে। ব্যবহার করা হত বডি ডাবল। এনওসি দিয়ে দিতিপ্রিয়া ধারাবাহিক ছাড়ার পর সেই জায়গায় এসেছিলেন নতুন নায়িকা শিরিন পাল। তবে ধাক্কা আসে ধারাবাহিকের টিআরপিতে। কয়েকমাসের মধ্যেই বন্ধ করে দেওয়া হয় ‘চিরদিনই তুমি যে আমার’।
যদিও দিতিপ্রিয়া রায়কে নিয়ে টেলিপাড়ায় নতুন গুঞ্জন শুরু হয়েছে। শোনা যাচ্ছে, এই বছর সান বাংলার মহালয়া অনুষ্ঠানে তিনি মা দুর্গা হিসেবে ধরা দেবেন। তবে চ্যানেল বা অভিনেত্রী কারোর তরফেই এখনও পর্যন্ত এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।
'করুণাময়ী রাণী রাসমণি' ধারাবাহিকে নামভূমিকায় অভিনয় করে ঘরে ঘরে পরিচিতি পান দিতিপ্রিয়া। পাঁচ বছর ধরে চলেছিল এই মেগা। ২০১৫ সালে সৃজিত মুখোপাধ্যায়ের 'রাজকাহিনি' সিনেমায় বুঁচকি চরিত্র দিয়ে বড় পর্দায় পা রাখেন। অভিষেক বচ্চন ও চিত্রাঙ্গদা সিং অভিনীত হিন্দি ছবি 'বব বিশ্বাস'-এও ছিলেন দিতিপ্রিয়া। এছাড়াও তিনি 'অভিযাত্রিক', 'আয় খুকু আয়', এবং 'কলকাতায় চলন্তিকা'-র মতো ছবিতে কাজ করেছেন।
{{/usCountry}}'করুণাময়ী রাণী রাসমণি' ধারাবাহিকে নামভূমিকায় অভিনয় করে ঘরে ঘরে পরিচিতি পান দিতিপ্রিয়া। পাঁচ বছর ধরে চলেছিল এই মেগা। ২০১৫ সালে সৃজিত মুখোপাধ্যায়ের 'রাজকাহিনি' সিনেমায় বুঁচকি চরিত্র দিয়ে বড় পর্দায় পা রাখেন। অভিষেক বচ্চন ও চিত্রাঙ্গদা সিং অভিনীত হিন্দি ছবি 'বব বিশ্বাস'-এও ছিলেন দিতিপ্রিয়া। এছাড়াও তিনি 'অভিযাত্রিক', 'আয় খুকু আয়', এবং 'কলকাতায় চলন্তিকা'-র মতো ছবিতে কাজ করেছেন।
{{/usCountry}}জিতু কমলের সঙ্গে ধারাবাহিক 'চিরদিনই তুমি যে আমার' ছাড়ার পর দিতিপ্রিয়া রায় নিজেকে সব ধরনের বিতর্ক ও সোশ্যাল মিডিয়া থেকে দূরে রেখেছিলেন। এমনকী, পরিবারের সঙ্গে সমুদ্রের ধারে ছুটি কাটাতেও দেখা গিয়েছিল তাঁকে। বলেছিলেন, ‘আগামী এক মাস নিজেকে সব কিছুর থেকে দূরে রাখতে চাই। ঘুরতে ভালোবাসি। ইচ্ছে আছে দূরে কোথাও ঘুরতে যাওয়ার। এত জলঘোলা হয়েছে সোশ্যাল মিডিয়ায়, আপাতত জীবনটা ব্যক্তিগত থাক।’ আপাতত দিতিপ্রিয়ার ভক্তরা তাঁকে নতুন কোনো চরিত্রে দেখার জন্য একপ্রকার মুখিয়ে আছেন।