...
...
Next Story

'ডিভোর্সটা এখনও হয়নি, দেরি আছে…’, বেনারসের গঙ্গাঘাটে স্ত্রী অনামিকার সঙ্গে আদুরে ছবি, নিন্দকদের মুখে ঝামা উদয়ের!

উদয়-অনামিকার সংসারে ভাঙন নিয়ে ফের মাথাচাড়া দিয়েছে গুঞ্জন। ট্রোলারদের কড়া জবাব পর্দার রায়ানের। বউয়ের প্রতি ভালোবাসা জাহির করে কী বললেন তিনি?

Published on: Nov 23, 2026, 18:01:57 IST
Advertisement

টলিপাড়ার অন্যতম মিষ্টি ও চর্চিত তারকা দম্পতি উদয় প্রতাপ সিং এবং অনামিকা চক্রবর্তী। বিয়ের পর থেকেই তাঁদের ব্যক্তিগত জীবন ও সম্পর্ক নিয়ে সোশাল মিডিয়ায় নানা জল্পনা ও কাটাছেঁড়া চলতেই থাকে। মাঝেমধ্যেই তাঁদের বিচ্ছেদ বা মনোমালিন্যের ভুয়ো গুঞ্জন ছড়িয়ে পড়ে নেটপাড়ায়। তবে বরাবরই নিন্দকদের মুখে ঝামা ঘষে নিজেদের ভালোবাসা ও একাত্মতার প্রমাণ দিয়েছেন এই জুটি। এবার ফের একবার বেনারসের গঙ্গাঘাটে বসে তোলা একটি রোম্যান্টিক ছবি পোস্ট করে বিচ্ছেদের গুজব রটনাকারীদের সপাটে জবাব দিলেন ‘পরিণীতা’র নায়ক উদয় প্রতাপ সিং।

'ডিভোর্সটা এখনও হয়নি, দেরি আছে…’, অনামিকার সঙ্গে আদুরে ছবি, নিন্দকদের ঝামা উদয়ের
'ডিভোর্সটা এখনও হয়নি, দেরি আছে…’, অনামিকার সঙ্গে আদুরে ছবি, নিন্দকদের ঝামা উদয়ের

বেনারসের গঙ্গাঘাটে রোম্যান্টিক মেজাজে উদয়-অনামিকা, কী লিখলেন অভিনেতা?

সদ্য সোশাল মিডিয়ায় স্ত্রী অনামিকার সঙ্গে একটি অত্যন্ত মিষ্টি ও অন্তরঙ্গ মুহূর্তের ছবি ভাগ করে নিয়েছেন উদয়। ছবিতে দেখা যাচ্ছে, বেনারসের ঘাটের সিঁড়িতে একে অপরের হাত ধরে পাশাপাশি বসে রয়েছেন দু’জনে। উদয়ের পরনে সাদা রঙের পাঞ্জাবি-পায়জামা, আর অনামিকা সেজেছেন মেরুন রঙের প্রিন্টেড পোশাকে ও কপালে সিঁদুরে— উদয়ের কাঁধে মাথা রেখে হাসিমুখে ক্যামেরায় পোজ দিয়েছেন অভিনেত্রী।

এই ছবির ক্যাপশনেই ট্রোলারদের উদ্দেশে ব্যঙ্গাত্মক বার্তা দিয়ে উদয় লিখেছেন, ‘আরে বাবা.. ডিভোর্স টা এখনও হয়নি। দেরি আছে.. ধৈর্য ধরুন!’

কমেন্ট বক্সে অনামিকা ও শ্রুতি দাসের মজার মন্তব্য:

উদয়ের এই পোস্ট প্রকাশ্যে আসতেই কমেন্ট বক্সে রীতিমতো হাসির রোল ওঠে। স্বামীর ক্যাপশনের সুরে সুর মিলিয়ে নিন্দকদের কটাক্ষ করে অনামিকা চক্রবর্তী লেখেন, ‘খেয়ালি পোলাওতে এক্কেরে জল ঢাইলা দিলো!’

স্ত্রী অনামিকার এই মজার মন্তব্যের পালটা জবাবে সানগ্লাস পরা দু’টি কুল ইমোজি যোগ করে নিজের স্বভাবসুলভ মেজাজ বজায় রাখেন উদয়। অন্যদিকে, এই তারকা দম্পতির ঘনিষ্ঠ বন্ধু তথা অভিনেত্রী শ্রুতি দাস কমেন্ট বক্সে ভালোবাসা জানিয়ে লেখেন, ‘ডিভোর্স দেরিতেও হবে না, ধৈর্য ধরুন!’

বিয়ের পর থেকেই নানা সময়ে উদয় ও অনামিকার সংসার ভাঙার ভুয়ো খবর ছড়িয়েছে। কিন্তু প্রতিবারই নিজেদের খুনসুটি, ভ্রমণ আর ভালোবাসার মুহূর্ত দিয়ে সমস্ত গুঞ্জনকে নস্যাৎ করে দিয়েছেন তাঁরা। বেনারসের গঙ্গাঘাটের এই স্নিগ্ধ ছবি এবং উদয়ের তীক্ষ্ণ রসবোধ যে সমালোচকদের মুখ বন্ধ করার জন্য যথেষ্ট, তা বলাই বাহুল্য। দিন কয়েক আগেই প্র্যাঙ্ক স্টার উদয়ের গাড়িতে কার্তিক ঠাকুর ফেলেছিল টিম পরিণীতা। ভক্তিভরে কার্তিকের আরাধনাও করেন দুজনে। তবে এখনই সন্তানের পরিকল্পনা নেই দুজনের, সাফ জানিয়েছেন অনামিকা।

 

ABOUT THE AUTHOR

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks