মুম্বই পাড়ি দিলেন দিব্যাণী! তবে কি এবার বলিউড ইন্ডাস্ট্রিতে পা রাখছেন নায়িকা?

টলিপাড়ার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী দিব্যাণী মন্ডল। ছোটপর্দায় একটা মেগা করেই বড় পর্দায় কাজের সুযোগ আসে। সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে ছবির মাধ্যমে বড় পর্দায় ডেবিউ সারবেন নায়িকা। আর এবার পাড়ি দিলেন মুম্বইতে? তবে কি এবার বি-টাউনে পা রাখবেন তিনি?

Updated on: Mar 27, 2026, 17:10:35 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

টলিপাড়ার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী দিব্যাণী মন্ডল। ছোটপর্দায় একটা মেগা করেই বড় পর্দায় কাজের সুযোগ আসে। সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে ছবির মাধ্যমে বড় পর্দায় ডেবিউ সারবেন নায়িকা। শুধু কি তাই? তাঁর ঝুলিতে আরও একটি ছবি রয়েছে। এছাড়াও ইতিমধ্যেই ওটিটিতেও পা রেখেছেন নায়িকা। আর এবার পাড়ি দিলেন মুম্বইতে? তবে কি এবার বি-টাউনে পা রাখবেন তিনি?

মুম্বই পাড়ি দিলেন দিব্যাণী! তবে কি এবার বলিউড ইন্ডাস্ট্রিতে পা রাখছেন নায়িকা?
মুম্বই পাড়ি দিলেন দিব্যাণী! তবে কি এবার বলিউড ইন্ডাস্ট্রিতে পা রাখছেন নায়িকা?

আরও পড়ুন: 'আমাদের জীবনকে…', বিয়ের একমাস পূর্ণ হতেই বিশেষ বার্তা রশ্মিকা-বিজয়ের!

শুক্রবার অভিনেত্রী তাঁর বেশ কিছু ছবি তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ভাগ করে নেন অনুরাগীদের সঙ্গে। সেখানে উলের কাজ করা স্লিভলেস টপ ও লাল স্কার্টে দেখা মেলে নায়িকার। নো মেকআপ লুকে ধরা দেন তিনি। কানে দুল, হাতে বালা ও চুড়ি, চোখে রোদ চশমায় দেখা মেলে অভিনেত্রীর। হাতের ফুলের তোড়া নিয়ে একগুচ্ছ ছবি ভাগ করে নেন নায়িকা।

ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘“পারব না হতে আমি রোমিও, তাই দুপুরবেলাতে ঘুমিয়ো। সমস্যা নেই। রঞ্জনা এখন নিজেই নিজের রোমিও হয়ে গেছে। কিছুক্ষণ ধরে গানগুলো স্ক্রোল করছিলাম, কোনটা এই ছবিগুলোর সঙ্গে মিলবে তা নিয়ে সম্পূর্ণ বিভ্রান্ত ছিলাম… এবং হঠাৎ করেই একটা পপ আপ হয়ে গেল। এটা সব সময়ের প্রিয়, তাই আমি এটা বেছে নেওয়ার আগে দুবার চিন্তাও করিনি৷' ছবিগুলি শেয়ার করে নায়িকা লোকেশনও শেয়ার করে নেন সেখানেই দেখা যায় মুম্বই। মুম্বইয়ের রাস্তায় দাঁড়িয়ে তিনি ছবিগুলি তুলেছেন। তবে তিনি কাজের সূত্রে মুম্বই গিয়েছেন নাকি শুধু ঘুরতে তা এখনও জানা যায়নি। সেই বিষয়ে নায়িকা নিজেও কিছু খোলসা করেননি।

আরও পড়ুন: 'কুহেলি'র ফার্স্ট লুকে নজরকাড়া সুস্মিতা, ঋদ্ধিমা, অঙ্গনা! কবে মুক্তি পাবে এই সিরিজ?

তবে এর আগে ছোট পর্দার অনেক অভিনেত্রী যেমন দেবচন্দ্রিমা সিংহরায়, অদ্রিজা রায় এঁরাও মুম্বইতে গিয়ে হিন্দি ধারাবাহিকে কাজ করেছেন। অদ্রিজা এখনও সমান তালে কাজ করছেন। তাছাড়াও মিশমি দাসও বর্তমানে হিন্দি মেগায় কাজ করছেন। এবার সেই তালিকায় দিব্যাণীর নামও দেখা যায় কিনা সেটাই এখন দেখার।

কাজের সূত্রে, জি বাংলার জনপ্রিয় মেগা 'ফুলকি'তে নাম ভূমিকায় দেখা গিয়েছিল দিব্যাণীকে। এই ধারাবাহিকের মাধ্যমেই বিনোদন জগতে তাঁর ডেবিউ। এরপর তিনি হইচইতে শ্রাবন্তী চড়ড়োপাধ্যায়ের সঙ্গে 'ঠাকুমার ঝুলি' সিরিজেও সম্প্রতি কাজ করেছেন। তাছাড়াও খুব তাড়াতাড়ি সৃজিত মুখোপাধ্যায়ের ছবি 'এম্পারর ভার্সেস শরৎচন্দ্র' ছবির মাধ্যমে বড় পর্দায় পা রাখবেন নায়িকা। তাছাড়াও মহুয়া রায়চৌধুরীর জীবনীমূলক ছবি ‘গুনগুন করে মহুয়া’তে তাঁকে মহুয়া রায়চৌধুরীর ভূমিকায় দেখা যাবে।