...
...
Next Story

Sex Scandal: জেলবন্দি ডিডির নতুন সেক্স স্ক্যান্ডাল! ৫০ সেন্টের সন্তানের মায়ের সাথে যৌনতার মত্ত ব়্যাপার, ফাঁস ভিডিয়ো

ড্যাফনি জয়ের সঙ্গে ডিডির উদ্দাম যৌনতার ঝলক এখন নেটপাড়ায় ভাইরাল। ভিডিয়োটি AI ভিডিয়ো নয় বলেই দাবি হিপ-হপ সাংবাদিক ডিজে ভ্লাদের।

Published on: Jun 01, 2026 10:30 AM IST
Advertisement

মার্কিন হিপ-হপ দুনিয়ার দুই হেভিওয়েট তারকা ৫০ সেন্ট এবং বর্তমানে গারদের খাঁচায় বন্দি বিতর্কিত ব়্যাপার ও মিউজিক মোগল শন ‘ডিডি’ কম্বসের শত্রুতা বহু পুরনো। তবে এবার সেই বিবাদ যে কুৎসিত মোড় নিল, তা দেখে নেটপাড়ার চোখ চড়কগাছ! সোশ্যালে আচমকাই ফাঁস হয়ে গিয়েছে এক বিস্ফোরক ভিডিও। যেখানে দেখা যাচ্ছে, ৫০ সেন্টের সন্তানের মা তথা জনপ্রিয় মডেল-অভিনেত্রী ডাফনি জয় (Daphne Joy), ডিডি এবং স্লাই ডিগলার নামের এক যৌনকর্মীর সঙ্গে সঙ্গমে লিপ্ত রয়েছেন! ভিডিওটির সত্যতা এখনো কোনো সংবাদমাধ্যম স্বাধীনভাবে যাচাই করতে না পারলেও, এখন সোশ্যালে দাবানলের মতো ভাইরাল সেই ভিডিয়ো।

জেলবন্দি ডিডির নতুন সেক্স স্ক্যান্ডাল! ৫০ সেন্টের সন্তানের মায়ের সাথে যৌনতার মত্ত ব়্যাপার, ফাঁস ভিডিয়ো (File Photo and @daphnejoy on Instagram)
জেলবন্দি ডিডির নতুন সেক্স স্ক্যান্ডাল! ৫০ সেন্টের সন্তানের মায়ের সাথে যৌনতার মত্ত ব়্যাপার, ফাঁস ভিডিয়ো (File Photo and @daphnejoy on Instagram)

ভিডিওটি ১০০ শতাংশ আসল! চাঞ্চল্যকর দাবি নামী হিপ-হপ সাংবাদিকের

ভিডিওটি সামনে আসার পর থেকেই অনুগামীদের একাংশ এটিকে এআই (AI) বা ডিপফেক বলে দাবি করছিলেন। কিন্তু এর মাঝেই আগুনে ঘি ঢাললেন নামী হিপ-হপ সাংবাদিক ডিজে ভ্লাদ (DJ Vlad)। নিজের শো ‘ভ্লাদ টিভি’-তে তিনি দাবি করেন, এই সেক্স টেপটি কোনো কৃত্রিম বুদ্ধিমত্তা বা ফেক নয়, বরং এটি ১০০ শতাংশ খাঁটি ও আসল!

ডিজে ভ্লাদ আরও এক বিস্ফোরক তথ্য দিয়ে জানান যে, তিনি খোদ স্লাই ডিগলারের সঙ্গে কথা বলেছেন। স্লাইয়ের অভিযোগ, ডিডি ওঁর ফোন ব্যবহার করেই জোরপূর্বক এই ভিডিওটি রেকর্ড করেছিলেন। ভ্লাদের কথায়, কেউ একজন শুরু থেকেই এই ভিডিওটি নিজের জিম্মায় রেখেছিল। হতে পারে স্লাইয়ের ফোন হ্যাক করে এটি বাইরে আনা হয়েছে, তবে এই লিক হওয়া ক্লিপটি কোনও কাকতালীয় বিষয় নয়। দুর্ভাগ্যবশত, কিছু মানুষের বিকৃত মানসিকতার প্রকাশ এমনই হিংসাত্মক উপায়ে হয়ে থাকে।

এই মারাত্মক ঘটনার পর পুরো হিপ-হপ কমিউনিটি এখন তোলপাড়। নেটিজেনদের কেউ কেউ ডাফনি জয়কে এই নোংরামির শিকার বলতে নারাজ, আবার কেউ কেউ বলছেন এটি মিউজিক ইন্ডাস্ট্রির সবচেয়ে অন্ধকার এবং খোলামেলা এক রহস্যের বিস্ফোরণ, যেখানে বড় বড় তারকারা সব জেনেও বছরের পর বছর চুপ ছিলেন!

উল্লেখ্য, ডিডি যখন থেকে আইনি জটিলতায় জড়িয়েছেন, তখন থেকেই ৫০ সেন্ট অনবরত এআই-জেনারেটেড স্যাটারিকাল ছবি তৈরি করে ডিডিকে ট্রোল করে আসছিলেন। এমনকি নেটফ্লিক্সের ডকুসিরিজ ‘শন কম্বস: দ্য রেকনিং’-এর একজিকিউটিভ কো-প্রডিউসারও ছিলেন ৫০ সেন্ট। তবে এই ভিডিও ফাঁসের পর এখনো পর্যন্ত ডাফনি জয় বা ডিডির প্রতিনিধিদের তরফ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। ডিডি বর্তমানে নিউ জার্সির ফোর্ট ডিক্সের ফেডারেল কারেকশনাল ইনস্টিটিউশনে বন্দি রয়েছেন। এই আইনি লড়াই আর সমাজমাধ্যমের নোংরা কাদা ছোঁড়াছুঁড়ির খেলায় শেষ পর্যন্ত কার পিঠ দেওয়ালে ঠেকে, এখন সেটাই দেখার!

 
ABOUT THE AUTHOR
Priyanka Mukherjee

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe