বাঙালির ড্রয়িংরুমে টেলিভিশন রিয়্যালিটি শো-এর সংজ্ঞা যিনি বদলে দিয়েছিলেন, তিনি আর কেউ নন— আমাদের সবার প্রিয় ‘মহারাজ’ সৌরভ গঙ্গোপাধ্যায়। ‘দাদাগিরি’র মঞ্চে তাঁর সঞ্চালনা, অফুরন্ত গুগলি আর চেনা হাসিতে মুগ্ধ কোটি কোটি দর্শক। এবার ছোট পর্দার দর্শকদের জন্য এক মেগাওয়াট ধামাকা নিয়ে হাজির হচ্ছেন বিসিসিআই-এর প্রাক্তন সভাপতি।

বহু প্রতীক্ষিত ‘বিগ বস বাংলা’ (Bigg Boss Bangla)-র সঞ্চালক হিসেবে প্রথমবার তাঁকে দেখা যাবে এটা তো বাসি খবর। তবে জানেন কি আরও একটি রিয়ালিটি শো নিয়ে স্টার জলসায় হাজির হবেন মহারাজ! একটি আন্তর্জাতিক স্তরের কুইজ শো-এর বাংলা ভার্সন সঞ্চালনা করার খবরে সিলমোহর দিয়েছেন সৌরভ নিজে।
ইউনাইটেড নিউজ অফ ইন্ডিয়া (UNI)-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে নিজের এই নতুন প্রজেক্ট এবং ছোট পর্দায় কামব্যাক নিয়ে একগুচ্ছ এক্সক্লুসিভ তথ্য ভাগ করে নিয়েছেন দাদা।
‘বিগ বস বাংলা’-র হাত ধরে নতুন ইনিংস
হিন্দি টেলিভিশনে সলমন খানের ‘বিগ বস’ যেমন সুপারহিট, বাংলায় এর আগের সিজনগুলোতেও ‘বিগ বস’ নিয়ে উন্মাদনা কম ছিল না। তবে এবার সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনায় এই শো-টি এক অন্য মাত্রা পেতে চলেছে বলেই ধারণা করা হচ্ছে। ‘বিগ বস বাংলা’ নিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করার পাশাপাশি সৌরভ জানান, বিগ বস বাংলা’ই নয়, সৌরভের ঝুলিতে রয়েছে আরও বড় চমক। একই সাথে তিনি পা রাখতে চলেছেন আন্তর্জাতিক স্তরের আরও একটি প্রজেক্টে।
সাক্ষাৎকারে মহারাজ খোলসা করে জানান, ‘হ্যাঁ, বিগ বস বাংলা-র পাশাপাশি আমি এই মুহূর্তে আরও একটি অত্যন্ত বড় মাপের আন্তর্জাতিক শো (International Show) নিয়ে কাজ করছি। কুইজ জঁরের। ৩৪ দিন স্টারকে দিতে হবে। ১৫ দিন বিগ বস, ১৭ দিন ওই ইন্টারন্যাশন্য়াল শো। খুব সাম্প্রতিক ওটা আন্তর্জাতিক স্তরে লঞ্চ হয়েছে। সেটা স্টার নিয়ে আসছে যার বাংলা ভার্সনটা আমি সঞ্চালনা করব'।
{{/usCountry}}সাক্ষাৎকারে মহারাজ খোলসা করে জানান, ‘হ্যাঁ, বিগ বস বাংলা-র পাশাপাশি আমি এই মুহূর্তে আরও একটি অত্যন্ত বড় মাপের আন্তর্জাতিক শো (International Show) নিয়ে কাজ করছি। কুইজ জঁরের। ৩৪ দিন স্টারকে দিতে হবে। ১৫ দিন বিগ বস, ১৭ দিন ওই ইন্টারন্যাশন্য়াল শো। খুব সাম্প্রতিক ওটা আন্তর্জাতিক স্তরে লঞ্চ হয়েছে। সেটা স্টার নিয়ে আসছে যার বাংলা ভার্সনটা আমি সঞ্চালনা করব'।
{{/usCountry}}সৌরভ এই শো নিয়ে খুব বেশি কিছু খোলসা না করলেও জানা যাচ্ছে, স্টার প্লাসে অনিল কাপুর নিয়ে আসছেন ইন্ডিয়াকে টপ ১%, সেই শো-এর বাংলা ভার্সন স্টার জলসায় আনবেন সৌরভ।
ক্রিকেট পিচ থেকে শুরু করে রিয়্যালিটি শো-এর মঞ্চ, সর্বত্রই যে সৌরভ গঙ্গোপাধ্যায় এখনও সমানভাবে ‘ক্যাপ্টেন’, তা আরও একবার প্রমাণিত।
খেলা থেকে বিনোদন, সর্বত্রই ‘দাদাগিরি’
সৌরভ গঙ্গোপাধ্যায় মানেই বাঙালি আবেগ এবং ভরসা। লর্ডসের মাঠে জামা ওড়ানো ক্যাপ্টেন থেকে শুরু করে সাধারণ মানুষের ঘরের ‘দাদা’ হয়ে ওঠার এই জার্নিতে টেলিভিশন এক মস্ত বড় ভূমিকা পালন করেছে। এর আগে ‘দাদাগিরি আনলিমিটেড’-এর একের পর এক সিজনে টিআরপি-র তালিকায় শীর্ষে থেকেছেন তিনি। এবার ‘বিগ বস বাংলা’ এবং এই নতুন আন্তর্জাতিক শো-এর হাত ধরে সৌরভের বিনোদন দুনিয়ার এই নতুন ইনিংস আরও কত রেকর্ড ভাঙে, সেটাই এখন দেখার।