'তোমার হাতের পায়েস ছাড়াই...', মা ভর্তি হাসপাতালে, জন্মদিনে মন খারাপ দোলনের
জন্মদিন মানেই শুভেচ্ছাবার্তায় ভরে যাওয়া একটা দিন এবং অবশ্যই মায়ের হাতের পায়েস। জন্মদিনের দিন যতই রেস্তোরাঁয় খাওয়া-দাওয়া হোক না কেন, যতই পার্টি হোক না কেন মায়ের হাতের রান্না আর পায়ের ছাড়া যেন জন্মদিন অসম্পূর্ণ। ঠিক এই কারণেই এই বছরের জন্মদিনে ভীষণ মন খারাপ অভিনেত্রী দোলন রায়ের।
জন্মদিন মানেই শুভেচ্ছাবার্তায় ভরে যাওয়া একটা দিন এবং অবশ্যই মায়ের হাতের পায়েস। জন্মদিনের দিন যতই রেস্তোরাঁয় খাওয়া-দাওয়া হোক না কেন, যতই পার্টি হোক না কেন মায়ের হাতের রান্না আর পায়ের ছাড়া যেন জন্মদিন অসম্পূর্ণ। ঠিক এই কারণেই এই বছরের জন্মদিনে ভীষণ মন খারাপ অভিনেত্রী দোলন রায়ের।
মা ভর্তি হাসপাতালে, জন্মদিনে মন খারাপ দোলনের
কিছুদিন ধরেই মা অসুস্থ। এই মুহূর্তে তিনি ভর্তি হাসপাতালে আর তাই জন্মদিনের দিনে ভীষণ মন খারাপ দোলনের। বিগত বেশ কয়েকদিন ধরেই শারীরিক সমস্যা তৈরি হয়েছিল দোলন রায়ের মায়ের শরীরে। ইনফেকশন, তার ওপর সুগার বেড়ে যাওয়ায় তড়িঘড়ি শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে।
খুব স্বাভাবিকভাবেই মায়ের অসুস্থতার জেরে মন খারাপ দোলনের। জন্মদিন হলেও সেই ভাবে তা উদযাপন করার মানসিকতা এখন নেই অভিনেত্রীর। সোশ্যাল মিডিয়ায় মায়ের সঙ্গে একটি ছবি পোস্ট করে দোলন লেখেন, ‘মা। কাল জীবনের প্রথম দিন তোমার হাতের পায়েস ছাড়াই আমার জন্মদিন। তবু ভালো তুমি আছো। এটাই আমার গিফট। অনেক ভালোবাসি তোমায়।’
দোলন রায়ের স্বামী দীপঙ্কর দে, স্ত্রীর জন্মদিন একটু অন্যরকম ভাবে পালন করতে চেয়েছিলেন এই বছর কিন্তু যেহেতু বাড়ির ভীষণ কাছের একজন সদস্য অসুস্থ তাই আপাতত তার স্থগিত করে দেওয়া হয়েছে। স্পেশাল দিনের উপহার অথবা খাওয়া দাওয়া, স্বামীর থেকে এই মুহূর্তে কিছুই চান না দোলন। তাঁর শুধুমাত্র একটাই ইচ্ছা, মা যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরে আসতে পারেন।
প্রসঙ্গত, ২০২০ সালের ১৬ জানুয়ারি দীপঙ্কর দে - এর সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন দোলন রায়। স্বামীর থেকে দোলনের বয়সের ব্যবধান প্রায় ২৬ বছর। খুব স্বাভাবিকভাবেই এই বিয়ে নিয়ে অনেকেই অনেক কটাক্ষ করেছিলেন কিন্তু সেই সব কিছুকে কান দিতে নারাজ এই দম্পতি।
Home/Entertainment/'তোমার হাতের পায়েস ছাড়াই...', মা ভর্তি হাসপাতালে, জন্মদিনে মন খারাপ দোলনের