সিঁথি ভর্তি সিঁদুর, মাথায় ঘোমটা, সাদামাটা এই বধূই আজকের বিখ্যাত খলনায়িকা,কে বলুন তো?

কয়েক বছর আগের ছবি দেখলেও অনেক সময় বর্তমান ছবির সঙ্গে সেটা মেলানো প্রায় অসম্ভব হয়ে যায়। শুধু ছোটদের ক্ষেত্রে এমন হয় তা নয়, অনেক সময় বড়দের ক্ষেত্রেও কিছু সময়ের আগের ছবির সঙ্গেও বর্তমান ছবির বিস্তর ফারাক থাকে। 

Feb 20, 2026, 13:30:59 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

কয়েক বছর আগের ছবি দেখলেও অনেক সময় বর্তমান ছবির সঙ্গে সেটা মেলানো প্রায় অসম্ভব হয়ে যায়। শুধু ছোটদের ক্ষেত্রে এমন হয় তা নয়, অনেক সময় বড়দের ক্ষেত্রেও কিছু সময়ের আগের ছবির সঙ্গেও বর্তমান ছবির বিস্তর ফারাক থাকে। তেমনি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়া এক অভিনেত্রীর পুরনো ছবি দেখে হতবাক হয়ে গিয়েছেন নেট পাড়ার বাসিন্দারা।

সাদামাটা এই বধূই এখন আজ বিখ্যাত খলনায়িকা
সাদামাটা এই বধূই এখন আজ বিখ্যাত খলনায়িকা

ছবিগুলি পোস্ট করেছেন অভিনেত্রী নিজেই। ছবিতে দেখা যাচ্ছে স্বামী এবং দুই সন্তানকে নিয়ে বসে রয়েছেন তিনি। গলায় হার, সিঁথি ভর্তি সিঁদুর, মাথায় ঘোমটা একেবারে আর পাঁচটা গৃহবধুর মতই দেখতে লাগছে তাকে। কিন্তু ছবিতে যে নারীকে দেখতে পাওয়া যাচ্ছে তিনি যে একটা সময় টেলি ইন্ডাস্ট্রির একজন অন্যতম খলনায়িকা হয়ে সকলের মনে জায়গা করে নেবেন, তা কী কেউ জানতো?

আরও পড়ুন: দুষ্কৃতী দমনে অনিমেষের জোরদার কামব্যাক, ডবল ধামাকা নিয়ে আসছে ‘আবার প্রলয় ২’

আপনিও যদি অভিনেত্রীকে চিনতে না পারেন তাহলে পরের ছবিগুলি দেখলেই বুঝতে পারবেন তাঁকে। তিনি আর কেউ নন বাংলা ধারাবাহিক তথা সিনেমার অন্যতম সুপরিচিত অভিনেত্রী নন্দিনী চট্টোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় পুরনো দিনের বেশ কয়েকটি ছবি তিনি শেয়ার করেছেন সকলের সঙ্গে, পাশাপাশি শেয়ার করেছেন বর্তমান সময়ের ছবিও।

ছবিতে শুধুমাত্র তিনি নিজের অতীত এবং বর্তমানের ছবি পোস্ট করেছেন তা নয় করেছেন দুই সন্তানের ছোটবেলা এবং বড় বেলার ছবিও পোস্ট। এই ছবি দেখেই মনে হয় যে সময় কত তাড়াতাড়ি এগিয়ে যায় চোখের পলকে।

আরও পড়ুন: একের পর এক পরিচালককে বলেছেন ‘না’, 'আমি কম্ফোর্টেবল নই... ', যা বললেন বাসবদত্তা

প্রসঙ্গত, নন্দিনী অভিনয় করেছেন ‘জল থৈ থৈ ভালোবাসা’, ‘মন দিতে চাই’, ‘খেলনা বাড়ি’, ‘অপরাজিতা অপু’ সহ একাধিক ধারাবাহিকে। তবে শুধু বাংলা ধারাবাহিক নয় তিনি অভিনয় করেছেন হিন্দি ধারাবাহিকের জগতেও। ২০২৫ সালেই ‘নয়ন তারা’ নামের একটি ধারাবাহিকের অভিনয় করেছেন অভিনেত্রী।

তবে ক্যামেরার সামনে তিনি যতই খলনায়িকা হিসেবে দাপট দেখান না কেন বাস্তব জীবনে তিনি কিন্তু ভীষণ সাদামাটা এবং সরল মনের একজন মানুষ। বয়সকে তুড়ি মেরে মাঝেমধ্যেই স্বল্প পোশাকে সকলের সামনে ধরা দেয় তিনি যা সোশ্যাল মিডিয়ায় হয় ভাইরাল।