গুরু কেলুচরণ মহাপাত্রের জন্মশতবর্ষ উপলক্ষে আয়োজিত বিশেষ শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানকে কেন্দ্র করে চরম বিতর্ক ও ট্রোলিংয়ের মুখে প্রখ্যাত ওড়িশি নৃত্যশিল্পী তথা সৌরভ-ঘরনী ডোনা গঙ্গোপাধ্যায়। একদিকে মেয়েকে সঙ্গে নিয়ে মঞ্চে ‘সীতাহরণ’ পারফর্ম করে শরীরের গড়ন (body shaming) নিয়ে কটাক্ষ, আর অন্যদিকে পায়ে ঘুঙুর পরা অবস্থায় জুতো পরে পোজ দেওয়া—দুই মিলিয়ে সোশ্যাল মিডিয়ায় ডোনাকে ঘিরে সমালোচনার ঝড় উঠেছে।

তবে সমালোচকদের বিঁধে শিল্পীর পাশে শক্ত হয়ে দাঁড়িয়েছেন অপর জনপ্রিয় নৃত্যশিল্পী অভিরূপ সেনগুপ্ত।
‘ঘুঙুর স্বয়ং ঈশ্বর, জুতো পরে ধিক্কার!’: ক্ষোভ নৃত্যশিল্পী জাগৃতির
ডোনা গঙ্গোপাধ্যায়ের ফ্যাশন ও আচরণে ভারতীয় শাস্ত্রীয় নৃত্যকে অপমান করার অভিযোগ তুলে সোশ্যাল মিডিয়ায় একটি দীর্ঘ ও তীব্র পোস্ট করেন নৃত্যশিল্পী জাগৃতি গোস্বামী ঘটক। ডোনার নাম না করে এবং তাঁর ছবিকে কেন্দ্র করে তিনি লেখেন, ‘দিদি আপনি নিজেকে যত বড়ই ডান্সার মনে করুন না কেন, ঘুঙুর পরে সাথে জুতো পরে যে ফ্যাশন শো করেছেন তা অত্যন্ত লজ্জাজনক ও অপমানজনক। শাস্ত্রীয় নৃত্যে ঘুঙুর কেবল অলঙ্কার নয়, স্বয়ং ঈশ্বর। আর ঈশ্বরের আরাধনা জুতো পরে হয় না। একজন নৃত্য শিক্ষক হয়ে আগামী প্রজন্মকে আপনি কী শিক্ষা দিচ্ছেন? নৃত্যশিল্পী হিসেবে আপনাকে ধিক্কার জানাচ্ছি, শেম অন ইউ’।
আরেক নেটিজেন ডোনা ও সানার জুতো ও ঘুঙরু পরা পায়ের ছবি পোস্ট করেলেখেন, ‘কি করে একজন এতো বড় শিল্পী এটা করতে পারে? ছোট থেকেই একজন নৃত্যশিল্পী হিসেবে শিখে এসেছি যে ঘুঙুর আমাদের সাধনা, তাহলে কি করে উনি এটা করতে পারলেন,, সত্যিই জানিনা’।
পরিস্থিতির বাধ্যবাধকতা ও বডি শ্যেনিংয়ের বিরুদ্ধে সোচ্চার অভিরূপ
{{/usCountry}}পরিস্থিতির বাধ্যবাধকতা ও বডি শ্যেনিংয়ের বিরুদ্ধে সোচ্চার অভিরূপ
{{/usCountry}}ডোনাকে নিয়ে এমন কদর্য ট্রোলিং ও বডি শ্যেনিং দেখে আর চুপ থাকতে পারেননি নৃত্যশিল্পী অভিরূপ সেনগুপ্ত। ডোনার সমর্থনে এগিয়ে এসে সোশ্যাল মিডিয়ায় এক কড়া জবাব দেন তিনি। অভিরূপের বক্তব্য, ‘ডোনার মতো আন্তর্জাতিক মানের একজন শিল্পীকে যেভাবে বডি শেমিং করা হচ্ছে, তা দেখে আমি স্তব্ধ! যে জায়গায় অনুষ্ঠানটি হচ্ছিল সেটি কোনো প্রথাগত অডিটোরিয়াম ছিল না, একটি মিউজিয়াম। গ্রীন রুম থেকে মঞ্চের দূরত্ব অনেক বেশি হওয়ায় পরিস্থিতির খাতিরে তাঁকে সাময়িকভাবে জুতো পরতে হয়েছিল। সেই মুহূর্তের ছবি তুলে মিডিয়া ট্রোল করছে, অথচ গুরুর প্রতি তাঁর এত বড় শ্রদ্ধার আয়োজন কেউ দেখছে না! নিজের সুখ্যাতি আর স্বামীর পরিচয় নিয়ে যাঁরা হিংসা করছেন, তাঁদের আগে অপরকে সম্মান জানাতে শেখা উচিত।’
গুরুর জন্মশতবর্ষে আন্তর্জাতিক স্তরের শিল্পীদের এক ছাদের তলায় এনে ডোনার এই অসামান্য প্রচেষ্টাকে কুর্নিশ জানিয়ে ট্রোলারদের যোগ্য জবাব দিয়েছেন অভিরূপ। আপাতত ডোনা গঙ্গোপাধ্যায়ের এই ‘জুতো-ঘুঙুর’ বিতর্ক নিয়ে দ্বিখণ্ডিত নাচের জগৎ থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া!