কেন্দ্রীয় নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে মুম্বইয়ের আগস্ট ক্রান্তি ময়দানে আয়োজিত এক বিক্ষোভে যোগ দিতে গিয়ে নাটকীয় পরিস্থিতির মুখে পড়লেন বলিউড তারকারা। গত শনিবার সিজেপি (CJP)-র আয়োজিত এই প্রতিবাদের সময় বলিপাড়ার খ্যাতনামা তারকা আমির খানের ভাইঝি জায়ন মারি, বোনপো অভিনেতা ইমরান খান এবং লেখা ওয়াশিংটনকে সাময়িকভাবে আটক করে মুম্বই পুলিশ। ঘণ্টাখানেক আটকে রাখার পর রাতে তাঁদের ছেড়ে দেওয়া হলেও, পুরো ঘটনাটি ঘিরে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে নেটপাড়ায়।

পুলিশের সাথে ধস্তাধস্তি! শরীরের ক্ষতের চিহ্ন দেখালেন জায়ন:
আটক পর্ব কেটে যাওয়ার পর রবিবার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করেন জায়ন মারি। সেখানে নিজের হাত, আঙুল এবং পায়ে হওয়া আঘাতের একাধিক চিহ্ন অনুগামীদের দেখান তিনি। পুলিশি পদক্ষেপের দিকে আঙুল তুলে বেশ কড়া সুরেই জায়ন বলেন, ‘আমাদের এতটাও ভয় দেখাবেন না যাতে মন থেকে প্রথমত ভয় শব্দটাই চিরতরে মুছে যায়!' আর ক্যাপশনে লিখেছেন— 'ইনটারনেটে সত্যিটা প্রকাশ পাচ্ছে।’
এর আগে শনিবার পুলিশ ভ্যানে বন্দি থাকা অবস্থায় একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন জায়ন, যার ক্যাপশন ছিল ‘ইনকিলাব জিন্দাবাদ’। অন্যদিকে লেখা ওয়াশিংটন এক ভিডিওতে আক্ষেপ করে জানান, পুলিশ তাঁদের গাড়ি বা কোনো যানবাহনে উঠতে দিচ্ছে না এবং তাঁরা রাস্তায় হেঁটে বাড়ি ফিরতে বাধ্য হচ্ছেন।
‘জেলে যাওয়ার সুযোগ এসে গেছে!’ হালকা ছলে প্রতিক্রিয়া ইমরানের:
তবে এই থমথমে পরিস্থিতির মাঝেও পুলিশ ভ্যানের ভেতর খানিক রসিকতায় মেতে ওঠেন তারকারা। জায়ন যখন হালকা চালে ইমরান খানকে জিজ্ঞেস করেন তিনি জীবনে কখনো জেলে গিয়েছেন কি না, তখন হেসে ইমরান জবাব দেন— 'যা পরিস্থিতি, তাতে এখন জেলে যাওয়ারও একটা সুযোগ তৈরি হচ্ছে!'
{{/usCountry}}তবে এই থমথমে পরিস্থিতির মাঝেও পুলিশ ভ্যানের ভেতর খানিক রসিকতায় মেতে ওঠেন তারকারা। জায়ন যখন হালকা চালে ইমরান খানকে জিজ্ঞেস করেন তিনি জীবনে কখনো জেলে গিয়েছেন কি না, তখন হেসে ইমরান জবাব দেন— 'যা পরিস্থিতি, তাতে এখন জেলে যাওয়ারও একটা সুযোগ তৈরি হচ্ছে!'
{{/usCountry}}কেন এই আটক? স্পষ্ট করল মুম্বই পুলিশ:
মুম্বই পুলিশের দাবি, সিজেপির এই বিক্ষোভের জন্য আয়োজকদের তরফ থেকে আগাম কোনো আইনি অনুমতি নেওয়া হয়নি। তা ছাড়া বম্বে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী আজাদ ময়দান ছাড়া অন্য কোথাও এই ধরনের বিক্ষোভের অনুমতি দেওয়া সম্ভব নয়। শনিবার আগস্ট ক্রান্তি ময়দান থেকে ইমরান-জায়নদের পাশাপাশি প্রায় ৪০০ জনেরও বেশি মানুষকে আটক করেছিল পুলিশ। যদিও আন্দোলনকারীদের একাংশের দাবি, অনুমতি চেয়ে আগে থেকেই ইমেল করা হলেও পুলিশের পক্ষ থেকে কোনো জবাব দেওয়া হয়নি।
ভোটার তালিকার এসআইআর (SIR) প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতেই এই আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল, যেখানে বলিউড তারকাদের উপস্থিতিতে জল আরও গড়িয়েছে।