বাংলা টেলিভিশন ইন্ডাস্ট্রির অত্যন্ত পরিচিত ও জনপ্রিয় মুখ মিশমি দাস (Mishmee Das)। এই পথ যদি না শেষ হয় থেকে কোন গোপনে মন ভেসেছে, একাধিক মেগা সিরিয়ালে কখনও খলনায়িকা কখনও আবার পার্শ্ব চরিত্রে নজর কেড়েছেন মিশমি দাস। তবে মাস কয়েক ধরেই গঙ্গা পার ভুলে আরব সাগর পারের বাসিন্দা মিশমি। গত বছর মে মাস থেকেই মুম্বইনিবাসী মিশমি।

স্টার প্লাসের (Star Plus) জনপ্রিয় ধারাবাহিক ‘মিস্টার অ্যান্ড মিসেস পরশুরাম’ (Mr. and Mrs. Parshuram)-এ অভিনয় করে হিন্দি দর্শকদের মন জয় করার পর, এবার আরও একটি বড় হিন্দি প্রজেক্টে যুক্ত হলেন এই বঙ্গতনয়া।
জি টিভির (Zee TV) অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’ (Jagaddhatri)-তে এবার এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী চরিত্রে অভিনয় করতে দেখা যাবে মিশমিকে।
‘জানভি গাঙ্গুলি’র চরিত্রে মিশমি
জি টিভির হিন্দি ‘জগদ্ধাত্রী’ ধারাবাহিকে মিশমি দাস পা রাখছেন জাহ্নবী গাঙ্গুলি-র (Janvi Ganguly) চরিত্রে। এই নতুন চরিত্রটি গল্পের মোড় ঘুরিয়ে দিতে চলেছে। ধারাবাহিকের প্লট অনুযায়ী, জাহ্নবী বলেন জেডি (JD) এবং শিবায় (Shivaay)-এর বস। এই চরিত্রে মিশমির এন্ট্রি ধারাবাহিকটিতে নতুন টানটান উত্তেজনা ও ড্রামা নিয়ে আসবে বলেই আশা করছেন নির্মাতারা।
একই সাথে দুই হিন্দি মেগায় রাজত্ব
অভিনেত্রীর কেরিয়ারের গ্রাফ এই মুহূর্তে বেশ তুঙ্গে। একদিকে স্টার প্লাসের ‘মিস্টার অ্যান্ড মিসেস পরশুরাম’, অন্যদিকে জি টিভির ‘জগদ্ধাত্রী’— বর্তমানে এই দুটি ভিন্ন চ্যানেলের প্রথম সারির ধারাবাহিকেই সমান্তরালভাবে অভিনয় করছেন মিশমি। একই সাথে দুটি জাতীয় স্তরের হিন্দি ধারাবাহিকে দাপিয়ে কাজ করা নিঃসন্দেহে বাঙালি অভিনেত্রীদের জন্য অত্যন্ত গর্বের একটি বিষয়।
গত কয়েক বছরে নায়িকার ব্যক্তিগত জীবন নিয়েও কম কাটাছেঁড়া হয়নি। আপতত নিজেকে ভালোবাসার উপর জোর দিচ্ছেন মিশমি। কেরিয়ারই তাঁর মূল ফোকাস।
{{/usCountry}}গত কয়েক বছরে নায়িকার ব্যক্তিগত জীবন নিয়েও কম কাটাছেঁড়া হয়নি। আপতত নিজেকে ভালোবাসার উপর জোর দিচ্ছেন মিশমি। কেরিয়ারই তাঁর মূল ফোকাস।
{{/usCountry}}