বিগ বস বাংলা’-র অন্দরে উত্তেজনার পারদ এখন তুঙ্গে। একদিকে যেমন তীব্র প্রতিযোগিতা, অন্যদিকে তেমনই আচমকা বিদায়ের ঝড়! পিত্তথলির পাথরের যন্ত্রণায় শো থেকে বিদায় নিতে বাধ্য হয়েছেন প্রিয় কনটেন্ট ক্রিয়েটর ঝিলম গুপ্ত। আবার মাত্র দুই সপ্তাহের মাথায় ‘দাদার দরবার’ থেকে এলিমিনেট হয়ে ছিটকে গেছেন স্প্লিটসভিলা খ্যাত মডেল অনুষ্কা ঘোষও। ঘরে এখন নিরঞ্জন নতুন ক্যাপ্টেন। তবে অনুষ্কা ও ঝিলমের এই জোড়া বিদায়ের পরই শো-এর টিআরপি (TRP) বাড়াতে এবং নতুন ধামাকা তৈরি করতে মাস্টারস্ট্রোক দিতে চলেছেন মেকাররা!

অবশেষে বিগ বসে ‘মন্টু পাইলট’ সৌরভ দাস:
টেলিপাড়ায় তীব্র গুঞ্জন, চলতি সপ্তাহেই নাকি ওয়াইল্ড কার্ড প্রতিযোগী হিসেবে বিগ বসের ঘরে সারপ্রাইজ এন্ট্রি নিতে চলেছেন ‘মন্টু পাইলট’ খ্যাত জনপ্রিয় অভিনেতা সৌরভ দাস! আসলে শো শুরু হওয়ার সময় থেকেই সৌরভের যুক্ত হওয়া নিয়ে ব্যাপক চর্চা চলছিল। কিন্তু শেষ মুহূর্তে মায়ের শারীরিক অসুস্থতার কারণে তিনি আসতে পারেননি এবং তাঁর জায়গায় অনুষ্কাকে দেখা গিয়েছিল।
বর্তমানে ‘রাঁধুনি না কাঁদুনি’ শো-তে নজরকাড়া সৌরভ দাস তাঁর স্পষ্টবক্তা স্বভাবের জন্য পরিচিত। সৌরভের এই এন্ট্রি বিগ বসের হাইভোল্টেজ পরিবেশকে যে আরও কতটা উত্তপ্ত করে তুলবে, তা নিয়ে উৎসুক দর্শকেরা।
‘ইষ্টি কুটুম’-এর বাহামণি রনিতা দাসেরও এন্ট্রি?
চমকের এখানেই শেষ নয়! সৌরভ দাসের সাথে সাথে ওটিটি ও ছোটপর্দার জনপ্রিয় মুখ, ‘ইষ্টি কুটুম’ খ্যাত ‘বাহামণি’ অর্থাৎ রনিতা দাসের নাম নিয়েও জল্পনা তুঙ্গে। সূত্রের খবর, তিনিও নাকি চলতি সপ্তাহে দ্বিতীয় ওয়াইল্ড কার্ড হিসেবে ঘরে পা রাখতে পারেন। রণিতাকে শেষবার ছোটপর্দায় দেখা গিয়েছে স্টার জলসারই সদ্য শেষ হওয়া মেগা সিরিয়াল ও মোর দরদিয়াতে। সিরিয়াল শেষ হতে না হতেই বিগ বসের ঘরে রণিতা? চর্চা এমনটাই।
সোনামণি সাহা, সৃজলা গুহ-র মতো জলসা কন্য়েরা ইতিমধ্যেই রয়েছেন বিগ বসের ঘরে। রণিতার আগমনে বিগ বসের ঘরের অন্দরের সম্পর্কের সমীকরণ কোন দিকে মোড় নেয় এখন সেটাই দেখবার। এই নয়া টুইস্ট দেখার জন্য মুখিয়ে রয়েছেন অনুরাগীরা।
{{/usCountry}}সোনামণি সাহা, সৃজলা গুহ-র মতো জলসা কন্য়েরা ইতিমধ্যেই রয়েছেন বিগ বসের ঘরে। রণিতার আগমনে বিগ বসের ঘরের অন্দরের সম্পর্কের সমীকরণ কোন দিকে মোড় নেয় এখন সেটাই দেখবার। এই নয়া টুইস্ট দেখার জন্য মুখিয়ে রয়েছেন অনুরাগীরা।
{{/usCountry}}