...
...
Next Story

Suvosmita-Sourav: চোখে জল, হাঁটু মুড়ে বসে সৌরভের আঙুলে আংটি পরালেন শুভস্মিতা! আর্শীবাদের ভিডিয়ো সামনে

প্রেম যখন পূর্ণতা পায়, তখন বোধহয় এমনই মায়াবী মুহূর্ত তৈরি হয়! লক্ষ্মী ঝাঁপির সেটে শুরু হয়েছিল তাঁদের প্রেমের গল্প। সৌরভের অতীতকেও আপন করে নিয়েছেন শুভস্মিতা। আর্শীবাদের দিনের ভিডিয়ো এবার সামনে আনলেন তারকা জুটি।

Published on: May 22, 2026, 11:48:41 IST
Advertisement

অভিনেত্রী মধুমিতা সরকারের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর দীর্ঘ সময় নিজের সিঙ্গল স্টেটাস বজায় রেখেছিলেন অভিনেতা-পরিচালক সৌরভ চক্রবর্তী। তবে বসন্তের বাতাস এবার তাঁর মনের দরজাতেও কড়া নাড়ল। ছোটপর্দার জনপ্রিয় মেগা সিরিয়াল ‘লক্ষ্মী ঝাঁপি’-র সেটের প্রেম এবার ছাদনাতলা পর্যন্ত পৌঁছনোর পথে প্রথম ধাপটি পার করে ফেলল। জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে বাগদান পর্ব ও আর্শীবাদ সেরে ফেললেন সৌরভ চক্রবর্তী এবং অভিনেত্রী শুভস্মিতা মুখোপাধ্যায়। আর সেই আংটি বদলের অনুষ্ঠানেই এক চিলতে রোম্যান্সের ঝলক উপহার দিলেন এই তারকা জুটি। প্রকাশ্যে এল সেই বিশেষ দিনের ভিডিয়ো।

চোখে জল, হাঁটু মুড়ে বসে সৌরভের আঙুলে আংটি পরালেন শুভস্মিতা! রইল সেই ভিডিয়ো
চোখে জল, হাঁটু মুড়ে বসে সৌরভের আঙুলে আংটি পরালেন শুভস্মিতা! রইল সেই ভিডিয়ো

হাঁটু মুড়ে প্রপোজ শুভস্মিতার, চোখের কোণে জল:

আংটি বদলের অনুষ্ঠানের সবচেয়ে আকর্ষণীয় এবং আবেগঘন মুহূর্তটি তৈরি হলো যখন চিরাচরিত নিয়ম ভেঙে খোদ শুভস্মিতাই সৌরভের সামনে হাঁটু মুড়ে বসে পড়লেন। লাল ভারী সিল্কের শাড়ি, গা ভর্তি গয়না আর চন্দনের ফোঁটায় শুভস্মিতাকে লাগছিল একেবারে সাক্ষাৎ লক্ষ্মী। সেই সাজেই ভরা মজলিসে হাঁটু মুড়ে বসে সৌরভের আঙুলে আংটি গলিয়ে দিলেন তিনি। নিজের ভালোবাসার মানুষকে এভাবে সারাজীবনের জন্য আপন করে নেওয়ার মুহূর্তে আবেগে ভেসে গেলেন অভিনেত্রী, আনন্দের কান্নায় ভিজে উঠল তাঁর চোখের কোণ। অন্যদিকে প্রেমিকার এমন রাজকীয় ভঙ্গি দেখে লজ্জায় ও খুশিতে লাল হয়ে উঠলেন সৌরভও।

ধারাবাহিকে দীপ ও ঝাঁপির রসায়ন দর্শকেরা এমনিতেই তারিয়ে তারিয়ে উপভোগ করেন। তবে পর্দার সেই ভালোবাসাই যে বাস্তবেও এতটা গভীর, তার প্রমাণ মিলল এই অনুষ্ঠানে। সৌরভ-শুভস্মিতার জীবনের এই বিশেষ দিনের সাক্ষী থাকতে হাজির হয়েছিলেন দুই পরিবারের সদস্যরা। পাশাপাশি কামারপুকুরের সেট থেকে সোজা বাগদান অনুষ্ঠানে হাজির হয়েছিল ‘লক্ষ্মী ঝাঁপি’ ধারাবাহিকের গোটা টিম। সহ-অভিনেতা থেকে শুরু করে কলাকুশলীরা নতুন জুটিকে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন।

অতীত ভুলে নতুন শুরু:

একসময় টলিপাড়ার অন্যতম চর্চিত দম্পতি ছিলেন সৌরভ চক্রবর্তী এবং মধুমিতা সরকার। তবে ২০১৯ সালে তাঁদের দীর্ঘ দাম্পত্য জীবনে ইতি পড়ে। বিচ্ছেদের পর সৌরভ নিজেকে সম্পূর্ণভাবে অভিনয়ের পাশাপাশি পরিচালনা ও ওটিটি-র কাজে ব্যস্ত করে নিয়েছিলেন। অনেকেই ভেবেছিলেন তিনি হয়তো আর বিয়ের পিঁড়িতে বসবেন না। কিন্তু শুভস্মিতার মিষ্টি স্বভাব আর ভালোবাসাই যে সৌরভের জীবনের একাকীত্ব দূর করে নতুন ‘লক্ষ্মী’ নিয়ে এল, তা বলাই বাহুল্য।

নেটিজেনদের একাংশ ইতিমধ্যেই এই জুটিকে ‘মেড ফর ইচ আদার’ বলে আখ্যা দিয়েছেন। আংটি বদল তো সাঙ্গ হলো, এখন টলিপাড়া অপেক্ষা করে রয়েছে এই তারকা জুটির সানাই বাজার মাহেন্দ্রক্ষণের জন্য। যদিও নায়িকা ইঙ্গিত দিয়েছেন, সিরিয়াল শেষ হলেই শুভকাজটা সারবেন দুজনে।

 
ABOUT THE AUTHOR
Priyanka Mukherjee

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe