...
...
Next Story

Drishyam 3 BO Day 4: চার দিনে ২০০ কোটির দোরগোড়ায়! সোমবারেও বক্স অফিসে ‘দৃশ্যম ৩’-র রাজত্ব, ভাঙল একাধিক রেকর্ড

'দৃশ্যম দ্য কনক্লুশন' পরিচালনা করেছেন অভিষেক পাঠক। ছবিতে অজয়ের সাথে প্রধান চরিত্রে অভিনয় করেছেন জয়দীপ আহলাওয়াত।

Published on: Oct 6, 2026, 11:17:43 IST
Advertisement

বলিউড সুপারস্টার অজয় দেবগনের বহুল প্রতীক্ষিত অ্যাকশন-সাসপেন্স থ্রিলার সিনেমা ‘দৃশ্যম ৩’ (Drishyam 3) প্রেক্ষাগৃহে মুক্তির পর থেকেই আক্ষরিক অর্থেই ঝড় তুলেছে। গত ২ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার পর থেকে দেশের পাশাপাশি আন্তর্জাতিক স্তরেও দারুণ সাড়া ফেলেছে ছবিচিত্রটি। অনবদ্য প্লট ও দুর্দান্ত অভিনয়ের দৌলতে সমালোচক ও দর্শক— উভয়ের থেকেই মিলেছে প্রশংসার জোয়ার।অভিষেক পাঠক পরিচালিত এই ছবিতে অজয় দেবগন আবারও 'বিজয় সালগাঁওকর'-এর চরিত্রে বাজিমাত করেছেন, অন্যদিকে তাঁর মুখোমুখি দেখা গেছে অভিনেতা জয়দীপ অহলাওয়াতকে।

৪ দিনেই ২০০ কোটির দরজায়, সোমেও বক্স অফিসে ‘দৃশ্যম ৩’-র রাজত্ব,ভাঙল একাধিক রেকর্ড
৪ দিনেই ২০০ কোটির দরজায়, সোমেও বক্স অফিসে ‘দৃশ্যম ৩’-র রাজত্ব,ভাঙল একাধিক রেকর্ড

সোমবারের বক্স অফিস রিপোর্ট (Day 4 Collection)

প্রথম দুই দিনেই ১০০ কোটির গণ্ডি পেরিয়ে যাওয়া এই ছবি উইকেন্ডের পর প্রথম কর্মদিবসেও (সোমবার) দুর্দান্ত ব্যবসা বজায় রেখেছে। সোমবারের আয়: Sacnilk-এর প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, মুক্তির চতুর্থ দিনে (সোমবার) ছবিটি প্রায় ২১.০০ কোটি টাকা আয় করেছে।

মোট আয়: চার দিন শেষে ভারতে ‘দৃশ্যম ৩’-র মোট বক্স অফিস কালেকশন গিয়ে দাঁড়িয়েছে ১৯৭.৫০ কোটি টাকায়।

দিনভিত্তিক আয়ের পরিসংখ্যান-

শুক্রবার -৬২.০০ কোটি টাকা

শনিবার- ৫৩.৫০ কোটি টাকা

রবিবার-৬১.০০ কোটি টাকা

সোমবার-২১.০০ কোটি

চারদিনে মোট কালেকশন-১৯৭.৫০ কোটি টাকা

‘দৃশ্যম ৩’ এবং ফ্র্যাঞ্চাইজির ভবিষ্যত

মোহনলালের মালয়ালম সুপারহিট ফ্র্যাঞ্চাইজির হিন্দি রিমেক হিসেবে ২০১৫ সালে যাত্রা শুরু করেছিল অজয় দেবগনের ‘দৃশ্যম’। এরপর ২০২২ সালে আসে ‘দৃশ্যম ২’।পরিচালক অভিষেক পাঠক জানান, দর্শকরা যাতে মনে না করেন যে এরপর আরও পর্ব আসবে, তাই ছবিটির নাম রাখা হয়েছে ‘দৃশ্যম: দ্য কনক্লুশন’। অর্থাৎ এই পর্বেই সালগাঁওকর পরিবারের টানটান ড্রামার চূড়ান্ত সমাপ্তি ঘটতে চলেছে। ছবিটিতে অজয় দেবগন ও জয়দীপ অহলাওয়াত ছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন তাবু, শ্রিয়া সরন, প্রকাশ রাজ, ইশিতা দত্ত ও রজত কাপুর।

 
ABOUT THE AUTHOR
Priyanka Mukherjee

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks