মুক্তির আগেই বক্স অফিসে তুমুল ঝড় তুলেছিল অজয় দেবগনের মোস্ট অ্যাওয়েটেড ফ্র্যাঞ্চাইজি ‘দৃশ্যম ৩: দ্য কনক্লুশন’। ২রা অক্টোবর গান্ধী জয়ন্তীর শুভলগ্নে প্রেক্ষাগৃহে মুক্তি পেতেই বক্স অফিসে একপ্রকার তাণ্ডব শুরু করেছে বিজয় সালগাঁওকরের এই শেষ লড়াই। দর্শক ও সমালোচকদের ইতিবাচক প্রতিক্রিয়া এবং মাউথ পাবলিসিটির জোর নিয়ে প্রথম দিনেই এক অবিশ্বাস্য অঙ্কের ব্যবসা হাঁকাল এই ছবি।

অ্যাডভান্স বুকিংয়েই কেল্লাফতে:
গত ২৭ সেপ্টেম্বর শুরু হয়েছিল ‘দৃশ্যম ৩’-এর অ্যাডভান্স বুকিং। মুক্তির আগেই ২৭ কোটি টাকার টিকিট বিক্রি হয়ে যায়, যা হিন্দি সিনেমার ইতিহাসে চতুর্থ সর্বোচ্চ ওপেনিং ডে অ্যাডভান্স কালেকশন। মুক্তির দিন পর্যন্ত অ্যাডভান্স কালেকশন ছাড়িয়ে যায় ৫০ কোটি টাকার গণ্ডি। অ্যাডভান্সেই বিক্রি হয়েছিল প্রায় ১৩ লক্ষ টিকিট।
প্রথম দিনেই রেকর্ড লক্ষ্মীলাভ:
মুক্তির দিন অর্থাৎ শুক্রবার সকালে প্রেক্ষাগৃহে টিকিটের চাহিদা ছিল প্রায় ৪০ শতাংশ, যা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিশেষ করে ২ ও ৩ নম্বর শহরের সিঙ্গল স্ক্রিনগুলোতে হাউজফুল শো-তে পরিণত হয়। ১লা অক্টোবর রাতের মধ্যে শুধুমাত্র ভারত থেকেই ছবির নিট আয় পৌঁছে গিয়েছে ৫৬.০৪ কোটি টাকায়! চলতি বছরের সমস্ত রেকর্ড ভেঙে দিয়ে এটি অজয় দেবগনের ক্যারিয়ারের অন্যতম সেরা ওপেনিং হিসেবে আত্মপ্রকাশ করল।
পিছনে ফেলল ‘পাঠান’, ‘বর্ডার ২’ থেকে ‘সুলতান’কে:
চলচ্চিত্র বিশেষজ্ঞরা প্রথমে ধরে নিয়েছিলেন ছবিটি প্রথম দিনে ২৫ থেকে ৩০ কোটি টাকার ব্যবসা করবে। কিন্তু শুক্রবার দুপুরেই টিকিট বুকিং প্ল্যাটফর্ম ‘BookMyShow’-তে প্রতি ঘণ্টায় প্রায় ৭০,০০০০০ টিকিট বিক্রি হতে থাকে, যা ২০২৩ সালে শাহরুখ খানের ‘পাঠান’-এর রেকর্ডকেও (ঘণ্টায় ৬৮ হাজার টিকিট) টেক্কা দিয়েছে। এ বছরের মেগা হিট ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’-এর পরেই সবচেয়ে বড় ওপেনিংয়ের তালিকায় জায়গা করে নিয়েছে ‘দৃশ্যম ৩’। পিছনে ফেলে দিয়েছে ‘বর্ডার ২’ (৩০ কোটি), ‘মির্জাপুর দ্য মুভি’ (২৫ কোটি) এবং ‘আওয়ারাপান ২’ (২২ কোটি)-র মতো ছবিকে। এমনকি সলমন খানের সর্বকালের সেরা হিট ‘সুলতান’-এর (৩৬ কোটি) প্রথম দিনের রেকর্ডও গুঁড়িয়ে দিয়েছে বিজয়ের এই নতুন টুইস্ট।
{{/usCountry}}চলচ্চিত্র বিশেষজ্ঞরা প্রথমে ধরে নিয়েছিলেন ছবিটি প্রথম দিনে ২৫ থেকে ৩০ কোটি টাকার ব্যবসা করবে। কিন্তু শুক্রবার দুপুরেই টিকিট বুকিং প্ল্যাটফর্ম ‘BookMyShow’-তে প্রতি ঘণ্টায় প্রায় ৭০,০০০০০ টিকিট বিক্রি হতে থাকে, যা ২০২৩ সালে শাহরুখ খানের ‘পাঠান’-এর রেকর্ডকেও (ঘণ্টায় ৬৮ হাজার টিকিট) টেক্কা দিয়েছে। এ বছরের মেগা হিট ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’-এর পরেই সবচেয়ে বড় ওপেনিংয়ের তালিকায় জায়গা করে নিয়েছে ‘দৃশ্যম ৩’। পিছনে ফেলে দিয়েছে ‘বর্ডার ২’ (৩০ কোটি), ‘মির্জাপুর দ্য মুভি’ (২৫ কোটি) এবং ‘আওয়ারাপান ২’ (২২ কোটি)-র মতো ছবিকে। এমনকি সলমন খানের সর্বকালের সেরা হিট ‘সুলতান’-এর (৩৬ কোটি) প্রথম দিনের রেকর্ডও গুঁড়িয়ে দিয়েছে বিজয়ের এই নতুন টুইস্ট।
{{/usCountry}}অভিষেক পাঠক পরিচালিত এই শেষ পর্বে অজয় দেবগনের সঙ্গে আগের মতোই দেখা মিলেছে তাবু, শ্রিয়া সরন, রজত কাপুর, ঈশিতা দত্তদের। তবে এবার নতুন সংযোজন হিসেবে বাজিমাত করেছেন জয়দীপ অহলাওয়াত, প্রকাশ রাজ এবং সৌরভ শুক্লা। সিনেমাটি দেখার পর ভক্তদের মুখে মুখে এখন একটাই কথা— “বিজয় সালগাঁওকর ও তাঁর পরিবারকে বাঁচানোর এই শেষ চাল সত্যিই অনবদ্য!'