...
...
Next Story

Parineeta: ২য় বিয়ে হয়েছে ‘রুক্মিণী’র, এর মাঝে 'পরিণীতা'-এ ফিরছে ‘গোপাল’! জানালেন দ্রোণ, গল্প নেবে কোন মোড়?

Parineeta: জি বাংলার অন্যতম জনপ্রিয় মেগা 'পরিণীতা'। এই ধারাবাহিকের চরিত্রগুলি নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। মেগার অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র 'গোপাল'। তবে কিছুদিন আগে এই চরিত্রের পথচলা শেষ হয়। কিন্তু অভিনেতা দ্রোণ জানিয়েছেন ফের তিনি গোপাল হয়ে ফিরছেন মেগায়।

Published on: May 17, 2026, 12:45:48 IST
Advertisement

Parineeta: জি বাংলার অন্যতম জনপ্রিয় মেগা 'পরিণীতা'। এই মেগা অনেকটা পথ অতিক্রম করলেও এখনও টিআরপি তালিকায় সেরা পাঁচে থাকে। এই ধারাবাহিক নিয়ে দর্শকদের উৎসাহ তুঙ্গে। স্বাভাবিক ভাবেই ধারাবাহিকের চরিত্রগুলি নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। মেগার কেন্দ্রীয় চরিত্র পারুল আর রায়ানের গল্প যেমন দর্শকদের মন ছুঁয়ে গিয়েছে। তেমনই পাশাপাশি মেগার বেশ কিছু গুরুত্বপূর্ণ চরিত্রকেও ভালোবাসায় ভরে দিয়েছেন দর্শকরা। এই চরিত্রগুলির মধ্যে অন্যতম হল পারুলের দাদা গোপাল।

২য় বিয়ে হয়েছে ‘রুক্মিণী’র, এর মাঝে 'পরিণীতা'-এ ফিরছে ‘গোপাল’! গল্প নেবে কোন মোড়?
২য় বিয়ে হয়েছে ‘রুক্মিণী’র, এর মাঝে 'পরিণীতা'-এ ফিরছে ‘গোপাল’! গল্প নেবে কোন মোড়?

মেগার শুরুই হয়েছিল 'রায়ান'-এর দিদি রুক্মিণীর সঙ্গে 'গোপাল'-এর বিয়ে দিয়ে। শুরুতে রুক্মিণী পেশায় গ্রামের স্কুলের শিক্ষক গোপালকে মেনে নিতে না পারলেও পড়ে ধীরে ধীরে তাদের মধ্যে গড়ে ওঠে বন্ধুত্ব, তারপর একসময় দূরে লন্ডনে চলে গিয়ে সে বুঝতে পারে আসলে মনে মনে সে গোপালকে ভালোবেসে ফেলেছে। তারপর বিদেশ থেকে দেশে ফিরে এসে গোপালের বিয়ে আটকায়। ফের সাত পাক ঘোরে গোপালের সঙ্গে। এরপর আর কী, ভালোবাসা ভরা সুখের সংসার।

কিন্তু সেখানে হঠাৎ করেই ঘটে ছন্দপতন। দুর্যোগ নেমে আসে তাদের সংসারে। ব্রেন টিউমার ধরা পড়ে গোপালের। তারপর তার মৃত্যু হয়। গোপালের মৃত্যুর পর রীতিমতো ভেঙে পড়ে রুক্মিণী। এরপর তাঁর জীবনে আবার বসন্তের রং লাগে। নতুন করে প্রেমে পড়ে সে। ঘোরে সাতপাক। তবে এবার খবর ফের মেগায় ফিরছে গোপাল!

'গোপাল'-এর চরিত্রে অভিনয় করা দ্রোণ মুখোপাধ্যায় নিজেই অনুরাগীদের এই খবর জানিয়েছেন। কিন্তু শুরু থেকেই মেগায় 'গোপাল'-এর চরিত্রটা পজেটিভ ভাবে দেখানো হয়েছিল। তাহলে এবার গোপালের ফিরে আসা কি রুক্মিনীর জীবনকে নেতিবাচক ভাবে প্রভাবিত করবে? তেমনটা আশা করা যায় হবে না। কারণ এই চরিত্রটাকে খুব একটা দীর্ঘায়িত করা হবে না বলেই দ্রোণ জানিয়েছেন। কিছুক্ষণের জন্য তাঁকে মেগায় দেখা যাবে। তবে সেই গল্প কেমন হবে তার উত্তর মিলবে 'পরিণীতা'য়।

তাঁর এই পোস্ট প্রকাশ্যে আসতেই অনুরাগীরা নানা মন্তব্য করেছেন। একজন লেখেন, ‘দেখে যেমন খুশি হয়েছি... ক্ষণিকের জন্য ভেবে কষ্ট হচ্ছে। যাই হোক, আপনি তো ছেড়ে চলেই গেলেন.... আর কী বলি। গোপালদাকে আবার কিছুক্ষণ এর জন্য দেখব পরিণীতা তে..... এটাই অনেক। ভালো থাকবেন।’ আর একজন লেখেন, ‘খুশিও হচ্ছি, কষ্টও হচ্ছে। এটা কিছুক্ষণ না হলে কী যে ভালো হতো।’

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks