...
...
Next Story

Dulari: ‘দুলারি’তে এন্ট্রি খলনায়িকার, নায়িকাকে পারুলের ‘ছোট বোন’ বলে কটাক্ষ নেটপাড়ার

Dulari: আগামী ২৯ জুন থেকে প্রতিদিন বিকেল ৫:৩০ মিনিটে সম্প্রচারিত হবে ‘দুলারি’। ধারাবাহিকে মুখ্য ভূমিকায় অভিনয় করবেন দেবপ্রিয়া। দেবপ্রিয়ার বিপরীতে অভিনয় করবেন নীল।

Published on: Jun 28, 2026, 14:19:46 IST
Advertisement

Dulari: আগামী ২৯ জুন থেকে প্রতিদিন বিকেল ৫:৩০ মিনিটে সম্প্রচারিত হবে ‘দুলারি’। ধারাবাহিকে মুখ্য ভূমিকায় অভিনয় করবেন দেবপ্রিয়া। দেবপ্রিয়ার বিপরীতে অভিনয় করবেন নীল। যদিও দেবপ্রিয়া এবং নীলের একসঙ্গে কোনও মুহূর্ত ধরা পড়েনি ধারাবাহিকের কোনও প্রমোয়। তবে এবার ধারাবাহিকের যে নতুন প্রমো মুক্তি পেয়েছে, সেখানে সামনে এলো খলনায়িকার মুখ।

‘দুলারি’তে এন্ট্রি খলনায়িকার
‘দুলারি’তে এন্ট্রি খলনায়িকার

‘দুলারি’ ধারাবাহিকের নতুন যে প্রোমোটি মুক্তি পেয়েছে সেখানে দেখতে পাওয়া যাচ্ছে, খুব সাদামাটা পোশাকে কলকাতায় কলেজে পড়তে এসেছে দুলারি। দুদিকে দুটো বেনি করে বিশাল বড় কলেজ ক্যাম্পাসে যখন সে প্রবেশ করে, তখন চারিপাশে মর্ডান জামা কাপড় পরা বাকিদের দেখে ভীষণ অবাক হয়ে যায় সে।

আরও পড়ুন: বিগ বস আনছেন প্রিন্স অফ কলকাতা, স্টার জলসার ময়দানে সৌরভের ছক্কা

কলেজে ঢুকেই সে ফার্স্ট ইয়ারের ঘর কোথায়, এই কথাটি যাকে জিজ্ঞাসা করে সে আর কেউ নয় ধারাবাহিকের খলনায়িকা। এই ধারাবাহিকে খলচরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে কথা চক্রবর্তীকে। আপাতত মুক্তি পাওয়া প্রমো দেখে অন্তত সেইটুকুই বোঝা যাচ্ছে।

তবে কলেজের সহপাঠীদের থেকে যতই ব্যঙ্গাত্মক মন্তব্য উড়ে আসুক না কেন, দুলারি নিজেও যে প্রতিবাদ করতে জানে সেটা স্পষ্ট হয়ে যায় প্রমো দেখে। পড়াশোনার পাশাপাশি বাস্তবজ্ঞানেও সে ভীষণ তুখোড়, কিন্তু কলেজে থাকা বৈপরীত মনোভাবের মানুষদের সঙ্গে কতটা সে পেরে উঠবে, সেটাই এখন দেখার।

আরও পড়ুন: এবার মিনি সিরিজে দেখা যাবে ঊষসীকে, কার সঙ্গে জুটি বাঁধছেন অভিনেত্রী?

তবে ধারাবাহিকের প্রমো মুক্তি পেতেই দর্শকদের মধ্যে একাংশ দুলারিকে পারুলের ছোট বোন বলে কটাক্ষ করেছেন। যেহেতু দুলারির কথার ভঙ্গি অনেকটা পারুলের মতো, তাই অনেকেই ‘পরিণীতা’ ধারাবাহিকের সেকেন্ড পার্ট বলে ধরে নিচ্ছেন। কমেন্ট বক্স দেখলে বোঝা যাচ্ছে, ধারাবাহিকে নায়িকার কথার ধরন অনেকটাই মিলে গিয়েছে পারুলের কথা ধরনের সঙ্গে। ফলে দুজনকে একই দাঁড়িপাল্লায় মাপছেন দর্শকরা।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks