...
...
Next Story

দাদুর জন্মদিনে অতিথি দুলারী, এই অনুষ্ঠানেই কি ফাঁস হবে তার পিতৃপরিচয়?

দুলারী ধারাবাহিকের আগামী কিছু পর্বে এমন জমজমাট মোড় আসবে, যা দেখার জন্য হয়তো এতদিন ধরে অপেক্ষা করেছিলেন সকলে। দুলারী গ্রামের মেয়ে হলেও সে কিন্তু জন্মগতভাবে একটি বিত্তশালী বাড়ির মেয়ে।

Published on: Aug 30, 2026, 18:27:26 IST
Advertisement

দুলারী ধারাবাহিকের আগামী কিছু পর্বে এমন জমজমাট মোড় আসবে, যা দেখার জন্য হয়তো এতদিন ধরে অপেক্ষা করেছিলেন সকলে। দুলারী গ্রামের মেয়ে হলেও সে কিন্তু জন্মগতভাবে একটি বিত্তশালী বাড়ির মেয়ে। যদিও সে সে কথা একেবারেই জানে না। কিন্তু ভাগ্যের জেরে সে এমন বাড়িতেই এসে পৌঁছেছে যেখানে তার ঠাকুমা এবং বাবা রয়েছে।

দাদুর জন্মদিনে অতিথি দুলারী
দাদুর জন্মদিনে অতিথি দুলারী

গ্রাম থেকে দুলারী শহরে এসেছে পড়াশোনা করার জন্য। কিন্তু গ্রামার শহরের পরিবেশের মধ্যে বিস্তর ফারাক। কিন্তু বুদ্ধির জোরে আর সততার হাত ধরে দুলারী এখন সকলের মন জয় করে নিয়েছে। সে ভাগ্য জুড়ে এমন বাড়িতেই এসে পৌঁছেছে যে বাড়ির বৌমা তার মা।

আরও পড়ুন: ‘সিনেমা না দেখে মন্তব্য করবেন না…’, টক্সিক বিতর্কে কিয়ারার পক্ষ নিলেন স্বস্তিকা

কিন্তু সে তার বাবাকে কোনদিন দেখেনি তাই চোখের সামনে বাবাকে দেখেও সে চিনতে পারে না। কিন্তু এবার নিজের বাবার আসল পরিচয় জানার সুযোগ এসেছে দুলারীর কাছে। দাদুর জন্মদিনে সমস্ত আয়োজন একা হাতে করেছে দুলারী। এরপর সকলের জন্য শরবত আনতে যায় সে, আর ঠিক সেই সময় প্রজেক্টারে পরিবারের পুরনো ছবি একের পর এক দেখাতে শুরু করে দুলারীর বাবা।

আরও পড়ুন: মাতৃত্বের ২৬ বছর পূরণ, জন্মদিনে অঙ্কনকে খোলা চিঠি লিখলেন ঋতুপর্ণা

ধারাবাহিকের এই তুলকালাম পাঁচ দিন দেখার জন্য চোখ রাখতে হবে ৩০ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত। বিকেল ৫টা থেকে সম্প্রচারিত হয় এই ধারাবাহিক।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks