...
...
Next Story

দুলারির পায়ে হাত দিয়ে ক্ষমা চাইল অনুসা, সত্যিই কি পাল্টে গেল সে?

একজন উচ্চবিত্ত ঘরের মেয়ে হলেও ভাগ্যের ফেরে দুলারি ছোট থেকেই বড় হয়েছে গ্রামে। কিন্তু এখন সে শহরে এসেছে পড়াশোনা করতে। ভাগ্যের পরিহাসে বাড়িতেই এসে পৌঁছেছে যেখানে তার বাবা ও ঠাকুমা থাকে। কিন্তু দুলারির বাবা বা ঠাকুমা কেউ কোনদিন দুলারিকে দেখেনি তাই তারা সামনে থেকে দেখলেও তাকে চিনতে পারে না।

Published on: Oct 28, 2026, 16:00:54 IST
Advertisement

একজন উচ্চবিত্ত ঘরের মেয়ে হলেও ভাগ্যের ফেরে দুলারি ছোট থেকেই বড় হয়েছে গ্রামে। কিন্তু এখন সে শহরে এসেছে পড়াশোনা করতে। ভাগ্যের পরিহাসে বাড়িতেই এসে পৌঁছেছে যেখানে তার বাবা ও ঠাকুমা থাকে। কিন্তু দুলারির বাবা বা ঠাকুমা কেউ কোনদিন দুলারিকে দেখেনি তাই তারা সামনে থেকে দেখলেও তাকে চিনতে পারে না।

দুলারির পায়ে হাত দিয়ে ক্ষমা চাইল অনুসা
দুলারির পায়ে হাত দিয়ে ক্ষমা চাইল অনুসা

তবে দুলারিকে বড় নাতনির মতোই ভালোবাসে দুলারির ঠাকুমা। নাতনির পরিচয় জানতে না পারলেও তিনি পরম স্নেহে তাকে নিজের কাছে আগলে রাখতে চান। অন্যদিকে দুলারির বাবার দ্বিতীয় পক্ষের স্ত্রী এবং মেয়ে কোনভাবেই দুলারিকে দেখতে পারে না। প্রতিবার নতুন নতুন ফন্দি আঁটে তাকে কষ্ট দেওয়ার।

আরও পড়ুন: ‘সাধক বামাক্ষ্যাপা’ মুক্তির আগে ঠনঠনিয়া কালীবাড়িতে পায়েল-সব্যসাচী, দিলেন পুজো

তবে দুলারির নতুন যে প্রমো মুক্তি পেয়েছে তাদেরকে কিছুটা হলেও হতভম্ব দর্শক মহল। প্রোমোয় দেখতে পাওয়া যাচ্ছে, দুলারিকে মারার জন্য বিদ্যুতের তার ফেলে রাখা হয়েছিল কলেজের মধ্যে। কিন্তু ঠিক সময় দুলারির স্যার এসে তাকে বাঁচিয়ে নেয়। দুলারি প্রশ্ন করে এখানে কে তার ফেলে রেখেছে?

আরও পড়ুন: চলচ্চিত্র উৎসবের উদ্বোধন হবে ভিক্টোরিয়ায়, অতিথির তালিকা প্রকাশ মিঠুনের

এখানেই প্রশ্ন জেগেছে সকলের মনে। সত্যি কি অনুসা নিজের ভুল বুঝতে পেরেছে নাকি নিজের নতুন খেলা শুরু করবে সে? দুলারির কাছাকাছি এসে এবার আরো বড় ক্ষতি করার প্ল্যান করবে সে? নাকি স্যারের প্রতি নিজের ভালোবাসা আদায় করার জন্যই এই ফন্দি আটলো সে? প্রশ্ন বেশ কয়েকটা কিন্তু উত্তর পাওয়া যাবে দুলারি ধারাবাহিকের আগামী এপিসোড দেখলে।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks