গ্রামের মেয়ে দুলারি নাকি আসলে এক রাজকন্যা! সিরিয়ালে এন্ট্রি অনুসূয়ার

খুব সম্প্রতি জি বাংলায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক দুলারি। ইতিমধ্যেই অসাধারণ অভিনয়ের মাধ্যমে সকলের মন জয় করে নিয়েছেন দেবপ্রিয়া বসু। বিপরীতে অভিনয় করছেন নীল ভট্টাচার্য। 

Published on: Jul 5, 2026, 16:52:41 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

খুব সম্প্রতি জি বাংলায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘দুলারি’। ইতিমধ্যেই অসাধারণ অভিনয়ের মাধ্যমে সকলের মন জয় করে নিয়েছেন দেবপ্রিয়া বসু। বিপরীতে অভিনয় করছেন নীল ভট্টাচার্য। ইতিমধ্যেই ধারাবাহিকের বেশ কয়েকটি প্রমো প্রকাশ্যে এসেছে, তবে এবার যে নতুন প্রোমোটি প্রকাশে এল, তা ধারাবাহিকের মোড় ১৮০° ঘুরিয়ে দিল।

গ্রামের মেয়ে দুলারি নাকি আসলে এক রাজকন্যা!
গ্রামের মেয়ে দুলারি নাকি আসলে এক রাজকন্যা!

ধারাবাহিকের যে নতুন প্রমো প্রকাশ্যে এসেছে সেখানে দেখতে পাওয়া যাচ্ছে, পড়াশোনার পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানে খাবার বিতরণ করার কাজ করে দুলারি। কিন্তু একটি অনুষ্ঠানে পৌঁছতে অনেকটাই দেরি হয়ে যায়। এই অনুষ্ঠানই ছিল অনুসূয়া ভট্টাচার্যের চরিত্রের বড় নাতনির জন্মদিনের অনুষ্ঠান।

আরও পড়ুন: শুরু জীতুর নতুন পথচলা, চিঠি দিয়ে শুভেচ্ছা জানালেন জিৎ

এরপরই দেখতে পাওয়া যাচ্ছে, দেরি করার জন্য বকাবকি খাওয়ার পর তাড়াতাড়ি রেডি হয়ে সকলকে ড্রিঙ্ক বিতরণ করছে দুলারি। কিন্তু এর মধ্যেই দুলারির হাত থেকে গ্লাস পড়ে যায় যার জন্য আবার কথা শুনতে হয় তাকে।

এদিকে দুলারির ঠাকুরমা অর্থাৎ অনুসূয়া কাছে টেনে নেন দুলারিকে। নিজের হাতে কেক খাওয়ান। সমস্ত পরিস্থিতি যেভাবে দুলারি সামলে নেয় তাতে তিনি ভীষণ খুশি হন। দুলারিকে আদর করে বলেন, বড় নাতনি থাকলে হয়তো তার মতই হত। এই কথা শুনে দুলারির চোখে জল চলে আসে।

আরও পড়ুন: 'পরিচালক মানেই শেষ কথা...', কাঞ্চনের জীবনে হরনাথ-স্বপনদের গুরুত্ব ছিল কতখানি?

ধারাবাহিকের এই নতুন প্রমো দেখে মোটামুটি স্পষ্ট হয়ে যাচ্ছে যে দুলারি কিন্তু একেবারেই গরীব ঘরের কোন মেয়ে নয়। জন্মের পর নিশ্চয়ই তাকে পাল্টে দেওয়া হয়েছিল অথবা দূরে সরিয়ে দেওয়া হয়েছিল স্বার্থসিদ্ধির জন্য। এদিকে বড় নাতনিকে হারিয়ে দিনের পর দিন কষ্ট পাচ্ছে দুলারির ঠাকুরমা।

কিন্তু এবার দেখার পালা, দুলারিকে তার ঠাকুমা চিনতে পারে কিনা। কবে দুলারি নিজের আসল জন্ম পরিচয় জানতে পারবে? বোঝাই যাচ্ছে আগামী দিনে একের পর এক চমক অপেক্ষা করে রয়েছে দর্শকদের জন্য।