মহালয়ায় সেজে উঠল ইডেন গার্ডেন, তারকাখচিত সন্ধ্যা সেজে উঠল লাইট শোয়ে

বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কথা দিয়েছিলেন, এই বছর মহালয়ায় বিশাল বড় অনুষ্ঠান হবে ইডেন গার্ডেনে। সেই কথা মত তারকা খচিত একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হল ইডেন গার্ডেনে।

Published on: Oct 10, 2026, 19:40:23 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কথা দিয়েছিলেন, এই বছর মহালয়ায় বিশাল বড় অনুষ্ঠান হবে ইডেন গার্ডেনে। সেই কথা মতো তারকা খচিত একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হল ইডেন গার্ডেনে। নাচ, গান, আলোর সাজে মেতে উঠলো কলকাতা। নতুন সরকার আসার পর এই প্রথম দুর্গাপুজো পশ্চিমবঙ্গের, তাই প্রথমবারকে আরো বেশি স্পেশাল করার জন্য মহালয়ার দিন একটি বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হল ইডেন গার্ডেনে।

মহালয়ায় সেজে উঠল ইডেন গার্ডেন
মহালয়ায় সেজে উঠল ইডেন গার্ডেন

শনিবার নির্ধারিত সময়ে আদিবাসী নাচ, ঢাকের বোল এবং লগ্নজিতা চক্রবর্তীর গানের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইমন চক্রবর্তী, জুন মালিয়া, ঋতুপর্ণা সেনগুপ্ত সহ টলিউডের নামী দামী তারকারা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তসলিমা নাসরিন। উপস্থাপনা করেন সৌরসেনী মৈত্র।

আরও পড়ুন: 'দেব যদি পরিচালনা করে, আমি নায়ক হতে রাজি', ‘দেশু ৭’-এর ইভেন্ট থেকে বড় ঘোষণা জিতের

এই অনুষ্ঠানে লাইভ শোয়ের মাধ্যমে মহালয়ার ভোরের রেডিও অনুষ্ঠান থেকে শুরু করে দশমীতে সিঁদুর খেলা পর্যন্ত সবকিছুই দেখানো হয়। হাজার হাজার ড্রোনের মাধ্যমে আকাশে ফুটিয়ে তোলা হয় দেবী দুর্গাকে। আকাশে ফুটে ওঠে পদ্মফুল।

আরও পড়ুন: বৃষ্টি মাথায় নিয়ে এলেন ভক্তরা, শুরু হল ‘দেশু ৭’- এর ট্রেলার লঞ্চ ইভেন্ট, নাচে গানে মেতে উঠলেন সকলে

এদিন সঙ্গীত পরিবেশনা করেন শান, কৌশিকী চক্রবর্তী, অন্তরা মিত্র, শান্তনু মৈত্র সহ আরও অনেকে। এদিন এই অনুষ্ঠানের জন্য স্ট্যান্ড রোড সহ বিভিন্ন রাস্তায় পণ্যবাহী যান চলাচল বন্ধ ছিল। এছাড়াও বিভিন্ন রাস্তায় পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল। আজ অর্থাৎ শনিবার ভোর চারটে থেকে বিকেল চারটে পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি ছিল।