বৃষ্টি মাথায় নিয়ে এলেন ভক্তরা, শুরু হল ‘দেশু ৭’- এর ট্রেলার লঞ্চ ইভেন্ট, নাচে গানে মেতে উঠলেন সকলে
অপেক্ষার আর মাত্র এক সপ্তাহ। তারপরই বড় পর্দায় মুক্তি পাবে দেশু ৭। তার আগে আজ অর্থাৎ বৃহস্পতিবার ট্রেলার লঞ্চ অনুষ্ঠানের মাধ্যমে আজ দর্শকদের সামনে ধরা দিয়েছেন ছবির সঙ্গে যুক্ত থাকা প্রত্যেক অভিনেতা অভিনেত্রীরা।
অপেক্ষার আর মাত্র এক সপ্তাহ। তারপরই বড় পর্দায় মুক্তি পাবে ‘দেশু ৭’। তার আগে আজ অর্থাৎ বৃহস্পতিবার ট্রেলার লঞ্চ অনুষ্ঠানের মাধ্যমে আজ দর্শকদের সামনে ধরা দিয়েছেন ছবির সঙ্গে যুক্ত থাকা প্রত্যেক অভিনেতা অভিনেত্রীরা।
শুরু হল ‘দেশু ৭’- এর ট্রেলার লঞ্চ ইভেন্ট
এই দিন কালো পোশাকে ধরা দিলেন দেব এবং শুভশ্রী। এই দুই তারকাকে দেখার জন্য উপচে পড়েছিল ভক্তদের ভিড়। উপস্থিত ছিলেন অনির্বাণ ভট্টাচার্য, প্রিয়াঙ্কা সরকার, ইধিকা পাল, কাঞ্চন মল্লিক, অপরাজিতা আঢ্য, রজতাভ দত্ত। অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন নি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, তবে অনুষ্ঠানে আসেন জিত।
এই দিন দেব এই ছবির সঙ্গে তৈরি হওয়া বিভিন্ন অভিজ্ঞতার কথা শেয়ার করেন সকলের সঙ্গে। উঠে আসে অনির্বাণকে ব্যান থেকে সরিয়ে এনে আবার সিনেমায় ফিরিয়ে আনার প্রসঙ্গ। এই ছবিটি যে একটি মাস্টার পিস হতে চলেছে, সে কথা সকলের সামনে তুলে ধরেন ইধিকা।
প্রথমে অভিনেতা, তারপর প্রযোজক এবং সবশেষে পরিচালক, নিজেকে বারবার ভাঙতে ভাঙতে আজ নতুন ভাবে গড়ে তুলেছেন দেব। এই নতুন যাত্রায় তিনি সঙ্গী হিসেবে পেয়েছেন শুভশ্রীকে। দেবের কথায়, স্ক্রিপ্ট লেখার সময় যাদের কথা তিনি ভেবেছেন, তাদের রাজি করানোর জন্য আপ্রাণ চেষ্টা করেছিলেন তিনি। তিনি জানতেন তিনি বললে কেউ ‘না’ বলতে পারবে না।
আর কিছুক্ষণের মধ্যেই লঞ্চ হতে চলেছে ট্রেলার। এত বৃষ্টি মাথায় নিয়ে যে প্রত্যেকে অনুষ্ঠানে যোগ দিতে এসেছেন তার জন্য প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান শুরু করেন দেব শুভশ্রী। দেব বারবার বলেন, তিনি প্রত্যেকের কাছে কৃতজ্ঞ। এই ছবি তাঁদের ছবি নয় বরং এই ছবিই দর্শকদের ছবি।
Home/Entertainment/বৃষ্টি মাথায় নিয়ে এলেন ভক্তরা, শুরু হল ‘দেশু ৭’- এর ট্রেলার লঞ্চ ইভেন্ট, নাচে গানে মেতে উঠলেন সকলে