বিগ বস বাংলার পারিবারিক সপ্তাহে অতিথি হিসেবে দেখা গিয়েছিল দুর্নিবার সাহা-র মা ডালিয়া বসু সাহাকে। আর নিজের উপস্থিতি দিয়ে নেটপাড়ার মন জয় করে নেন তিনি। তিনি পেশাগতভাবে একজন খ্যাতনামা বাচিকশিল্পী ও আবৃত্তিকার ডালিয়া। ছেলের সঙ্গে যৌথভাবে একটি পারফরমেন্স করেন ডালিয়া। তবে বিশেষ যে কারণে তিনি দর্শকদের নজর কাড়েন তা হল, তাঁর স্পষ্টভাষী স্বভাব। ছেলের পক্ষ নিয়ে তিনি মিষ্টি মুখেই কটাক্ষ করেন জীতু-সৃজলাকে। যা অবশ্য ভালোলাগেনি অনেকেরই। নেটিজেনদের একাংশের মত, বিশেষ করে সৃজলা ইস্যুতে তাঁর উচিত ছিল আগে ছেলেকে এই নিয়ে প্রশ্ন করা।

এরই মাঝে নেটপাড়ার একাংশ খুঁজে বার করেছে ডালিয়া-র করা একটু পুরনো ফেসবুক পোস্ট। যা তিনি করেছিলেন ছেলের প্রথম বিয়ে ভাঙার পরপরই। মিনাক্ষী-র সঙ্গে ডিভোর্স ও মোহরের সঙ্গে দুর্নিবারের সম্পর্কের কথা সামনে আসার পর, ট্রোল শুরু হয়েছিল নেটপাড়ায়। তখনই প্রাক্তন বউমানর নিন্দে করে পোস্টটি করেছিলেন ডালিয়া।
ডালিয়ার সেই পোস্টে লেখা হয়, ‘যারা কেঁদে ভাসিয়ে দিচ্ছেন ওই মেয়েটার জন্য তাদের কয়েকটা তথ্য দি, আমি দুর্নিবারের মা..... টলিগঞ্জের এর মুর অ্যাভিনিউ কতটা কস্টলি এটা নিশ্চয়ই আপনারা সকলেই জানেন সেখানে একটা ওয়েল ফার্নিশড ফ্ল্যাট, এসি থেকে শুরু করে সমস্ত ইলেকট্রনিক গ্যাজেটস, নিজের গয়না তো আছেই, আমাদের দেওয়া সমস্ত গয়না। এছাড়াও অনেক ক্যাশ টাকা... কেননা দুর্নিবারের সব ক্যাশ ওর কাছেই থাকত এবং ব্যাক্তিগত অ্যাকাউন্টে থাকা ৮ থেকে ১০ লাখ টাকা, সব প্ল্যান করে কিছুদিন আগে থেকে ট্রান্সফার করা। এসব নিয়ে তিনি মানে আপনাদের বেচারি মেয়ে গিয়েছেন। যাওয়ার সময় বাথরুমের আয়না এবং বাসন মাজার প্রিলটা পর্যন্ত নিয়ে গিয়েছে। আজ যে স্কুলের চাকরিটা করছে সেটাও দুর্নিবারেরই দৌলতে।’
এখানেই শেষ নয়, ডালিয়া এই পোস্টে দাবি করেছিলেন যে, তাঁকে ও তাঁর স্বামীকে অর্থাৎ দুর্নিবারকে নিজের মা-বাবার সঙ্গেই কথা বলতে দিতেন না মিনাক্ষী। ডালিয়ার সেই পোস্টের শেষে লেখা হয়, ‘এইসব বলতে রুচিতে বাধে। তবে আপনাদের কান্না দেখে মনে হল কিছু বলা উচিত। প্রার্থনা করি আপনাদের মতো দরদীদের বাড়িতে যেন এইরকম বেচারি বউ আসে। কিছু না জেনে ড্রামাবাজদের নাটক আর সিরিয়াল দেখে মন্তব্য করবেন না। আপনাদের একটা মাথাও আছে এটা মনে রাখবেন। দুর্নিবার কোনোওদিন তার ডাক পেটায় না।’
{{/usCountry}}এখানেই শেষ নয়, ডালিয়া এই পোস্টে দাবি করেছিলেন যে, তাঁকে ও তাঁর স্বামীকে অর্থাৎ দুর্নিবারকে নিজের মা-বাবার সঙ্গেই কথা বলতে দিতেন না মিনাক্ষী। ডালিয়ার সেই পোস্টের শেষে লেখা হয়, ‘এইসব বলতে রুচিতে বাধে। তবে আপনাদের কান্না দেখে মনে হল কিছু বলা উচিত। প্রার্থনা করি আপনাদের মতো দরদীদের বাড়িতে যেন এইরকম বেচারি বউ আসে। কিছু না জেনে ড্রামাবাজদের নাটক আর সিরিয়াল দেখে মন্তব্য করবেন না। আপনাদের একটা মাথাও আছে এটা মনে রাখবেন। দুর্নিবার কোনোওদিন তার ডাক পেটায় না।’
{{/usCountry}}প্রসঙ্গত, এবারেও বিগ বসের ঘরে গিয়ে ডালিয়া ছেলেকে নিজের হয়ে কথা বলার পরামর্শ দেন। বিশেষ করে যদি তাঁর ‘চরিত্র নিয়ে কাঁটাছেড়া হয়’। এবারেও ছেলের হয়ে সৃজলাকে বলেন, ‘শুনলাম, তুমি নাকি দুর্নিবারকে ভয় পেয়েছ?’! আচমকা এমন প্রশ্নে খানিক থতমতই খেয়ে যান সৃজলা। এরপর দুর্নিবারের মা আরও বলেন, ‘যদিও আমরা কিছুই শুনিনি। সেটা দেখানো হয়নি। তবে ওকে ভয় পাওয়ার কিছু নেই। ও প্রতিবাদ-ঝগড়া করতে পারে না। কেঁদে ফেলে। আর ও সবার জন্য কেয়ারিং।’
জীতুর করা সেই ‘কর্মা’ মন্তব্য নিয়েও কথা শোনাতে ছাড়েননি। ডালিয়াকে বলতে শোনা যায়, ‘জীতু একটা কথা, কারও কর্মা, কেরিয়ার নিয়ে কথা বোলো না, শুনতে খারাপ লাগে। আসলে ও কী করেছে, কতটা করেছে, তুমি তো সেটা জানো না, তাই বলবে না।’