...
...
Next Story

বন্ধু শাহরুখের জন্য প্রথমবার হিন্দি ছবিতে গাইলেন এড শিরান, ধন্যবাদ কিং খানের,তু মিল যায়ে গড়ল রেকর্ড!

শাহরুখের ‘কিং’ ছবিতে গান গাওয়ার পেছনে এড শিরানের রোমাঞ্চকর অভিজ্ঞতা, গড়ে ফেলল ইউটিউব রেকর্ড। এই গানের নেপথ্যের গল্প জানেন?

Published on: Nov 4, 2026, 10:30:23 IST
Advertisement

বলিউড বাদশাহ শাহরুখ খান-এর মেগা বাজেট ছবি ‘কিং’ (King)-কে ঘিরে অনুরাগী মহলে উন্মাদনা এখন চরমে। সেই উত্তেজনায় ঘি ঢেলে সম্প্রতি মুক্তি পেয়েছে ছবির গান ‘তু মিল যায়ে’ (Tu Mil Jaaye)। আর এই গানের মাধ্যমে প্রথমবারের মতো বলিউডের কোনও চলচ্চিত্রে কন্ঠ দিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্রিটিশ পপস্টার এড শিরান! আন্তর্জাতিক মঞ্চের এড শিরান ও ভারতের অরিজিৎ সিং-এর এই বিরল জুটি সংগীতপ্রেমীদের হৃদয়ে ঝড় তুলেছে।

বন্ধু শাহরুখের জন্য প্রথমবার হিন্দি ছবিতে গাইলেন এড শিরান, ধন্যবাদ কিং খানের,তু মিল যায়ে গড়ল রেকর্ড!
বন্ধু শাহরুখের জন্য প্রথমবার হিন্দি ছবিতে গাইলেন এড শিরান, ধন্যবাদ কিং খানের,তু মিল যায়ে গড়ল রেকর্ড!

শাহরুখ খানের প্রতি তাঁর গভীর শ্রদ্ধা ও এই ঐতিহাসিক সহযোগিতার পেছনের নানা গল্প সম্প্রতি সামাজিক মাধ্যমে ভক্তদের সাথে ভাগ করে নিয়েছেন এই ব্রিটিশ গায়ক।

মন্নতের আড্ডা থেকে গান তৈরি:

এড শিরান নিজের ইনস্টাগ্রামে ভোকাল রেকর্ডিংয়ের ভিডিও শেয়ার করে জানিয়েছেন, বলিউডে তাঁর গান গাওয়ার সফরটি অনেকটাই কাকতালীয়ভাবে মন্নতে শাহরুখের আতিথেয়তার মাধ্যমে সম্ভব হয়েছে।

এড শিরান জানান,'যখন প্রথম শাহরুখের সঙ্গে আমার দেখা হয়, উনি বলেছিলেন ওঁর পরের ছবিতে আমাকে অবশ্যই গান গাইতে হবে এবং সেটাই হবে বলিউডে আমার প্রথম কাজ। বছরের পর বছর ধরে আমাদের বন্ধুত্ব ও পরিচিতি গভীর হয়েছে। আমি ওনাকে ভীষণ ভালোবাসি।'

ভারতের সাম্প্রতিক সফরের সময় এড শিরান মন্নতে গিয়েছিলেন তাঁর ‘স্যাফায়ার’ (Sapphire) গানের মিউজিক ভিডিওতে শাহরুখকে দিয়ে একটি ক্যামিও চরিত্রে অভিনয় করানোর জন্য। সেই দিনই শাহরুখ তাঁকে সুরকার জুটি সচিন-জিগর-এর সঙ্গে পরিচয় করিয়ে দেন। ওই দিন রাতেই এড শিরান ‘তু মিল যায়ে’ গানের জন্য নিজের অংশটি লেখেন ও রেকর্ড করে ফেলেন।

গানে এডের হিন্দি অংশের প্রশংসা করে শাহরুখ খান নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে এড শেরানকে ধন্যবাদ জানিয়েছেন। শাহরুখ লেখেন, ‘বন্ধুর এই গানটি করার জন্য তোমাকে অশেষ ধন্যবাদ, বিশেষ করে গানের হিন্দি অংশগুলোর জন্য! লাভ ইউ এড!’

এডও সচিন-জিগর এবং অরিজিৎ সিং-এর সাথে কাজ করতে পেরে নিজের উচ্ছ্বাস প্রকাশ করে বলেন যে, তাঁর সব প্রিয় মানুষগুলোকে এখন একই প্রজেক্টে পাওয়া গেছে।

২৪ ঘণ্টায় রেকর্ড ভাঙা ইউটিউব সাফল্য:

গত ২ নভেম্বর, শাহরুখ খানের ৬১ তম জন্মদিনে মুক্তি পায় ‘তু মিল যায়ে’ গানটি। মুক্তির পরই সব মাধ্যম মিলিয়ে ২৪ ঘণ্টার মধ্যে এটি ৬০ মিলিয়নেরও বেশি ভিউ অর্জন করেছে।

ইউটিউবে মুক্তির প্রথম দিনেই ৩৬.৩ মিলিয়ন ভিউ এবং ৪ লক্ষ ৩০ হাজারের বেশি লাইক পেয়ে এই গানটি সবথেকে বেশি দেখা ভারতীয় ছবির গানের তালিকার শীর্ষে পৌঁছে এক নতুন ইতিহাস গড়েছে। শাহরুখের আগের ব্লকবাস্টার ‘জওয়ান’-এর ‘জিন্দা বান্দা’ (৩৪.৬ মিলিয়ন), ‘আদিপুরুষ’-এর ‘জয় শ্রী রাম’ এবং ‘সিকান্দার’-এর ‘সিকান্দার নাচে’ গানের রেকর্ড গুড়িয়ে দিয়েছে ‘তু মিল যায়ে’।

শাহরুখের পোস্ট

ছবির অন্যান্য খুঁটিনাটি:

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ও রেড চিলিজ এন্টারটেইনমেন্ট প্রযোজিত অ্যাকশন ড্রামা ‘কিং’ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আগামী ২৪ ডিসেম্বর, ২০২৬-এ। ছবিতে শাহরুখের সাথে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে সুহানা খান, অভিষেক বচ্চন, জ্যাকি শ্রফ, আরশাদ ওয়ারসি ও রাঘব জুয়ালকে। পাশাপাশি রানি মুখোপাধ্যায়, দীপিকা পাড়ুকোন এবং কারিনা কাপুর খান বিশেষ ক্যামিও চরিত্রে আত্মপ্রকাশ করবেন।

 
ABOUT THE AUTHOR
Priyanka Mukherjee

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks