Elfina Mukherjee: ‘অন্নপূর্ণার লক্ষ্মীরা’ ধারাবাহিকে থাকবেন এলফিনা, কোন চরিত্রে ধরা দেবেন তিনি?

Elfina Mukherjee: কিছুদিনের মধ্যেই জি বাংলায় আসতে চলেছে নতুন ধারাবাহিক ‘অন্নপূর্ণার লক্ষ্মীরা’। আগামী জুন মাসের ১ তারিখ থেকে সম্প্রচারিত হবে এই ধারাবাহিকটি।

Published on: May 12, 2026, 16:40:37 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Elfina Mukherjee: আর কিছুদিনের মধ্যেই জি বাংলায় আসতে চলেছে নতুন ধারাবাহিক ‘অন্নপূর্ণার লক্ষ্মীরা’। আগামী জুন মাসের ১ তারিখ থেকে সম্প্রচারিত হবে এই ধারাবাহিকটি। ইতিমধ্যেই ধারাবাহিকের অভিনেতা-অভিনেত্রীদের ঝলক প্রকাশ্যে এসেছে, যা থেকে বোঝা যাচ্ছে এই ধারাবাহিকের গল্প তিন বোনকে নিয়ে যারা তাদের মায়ের একমাত্র অবলম্বন।

‘অন্নপূর্ণার লক্ষ্মীরা’ ধারাবাহিকে থাকবেন এলফিনা
‘অন্নপূর্ণার লক্ষ্মীরা’ ধারাবাহিকে থাকবেন এলফিনা

এই ধারাবাহিকের হাত ধরে আবার ছোটপর্দায় ফিরে আসতে চলেছেন স্বস্তিকা ঘোষ, যিনি এর আগে ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন। এই ধারাবাহিকে তিনি অন্নপূর্ণার মেজো মেয়ের চরিত্রে অভিনয় করবেন।

আরও পড়ুন: 'সবটা চলে গেল আমার...', কাকে হারানোর কষ্ট এখনও তাড়া করে বেড়ায় রণজয়কে?

অন্নপূর্ণার বড় মেয়ের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে ঈপ্সিতা মুখোপাধ্যায়কে, যে মায়ের হোটেলে রান্নার সাহায্য করে মাকে। ছোট মেয়ে খেলাধুলায় এক নম্বর। ধারাবাহিকে তিন মেয়ের মায়ের চরিত্রে অভিনয় করবেন সোমা বন্দ্যোপাধ্যায়।

এই সিরিয়ালে অভিনয় করার মাধ্যমে আবার ছোট পর্দায় ফিরতে চলেছেন সৌম্যদীপ মুখোপাধ্যায়, যিনি ‘জগদ্ধাত্রী’ সিরিয়ালে স্বয়ংভুর চরিত্রে অভিনয় করে একটা আলাদা ফ্যান বেস তৈরি করেছিলেন। এই ধারাবাহিকে স্বস্তিকার বিপরীতে জুটি বাঁধবেন সৌম্যদীপ।

আরও পড়ুন: খুলে গেল সমস্ত জট! আর্যর সামনে রাজনন্দিনীর খুনি, কে সেই আপনজন?

তবে এবার জানা গেল আরও এক অভিনেত্রীর নাম যিনি এই ধারাবাহিকে অভিনয় করবেন। তিনি হলেন অভিনেত্রী এলফিনা মুখোপাধ্যায়। গল্পে তাঁর চরিত্রের নাম ‘সারদা’। এই ধারাবাহিকে সৌম্যদীপের দিদির চরিত্রে অভিনয় করবেন তিনি। বলাই বাহুল্য ধারাবাহিক একদম অন্যরকম একটি চরিত্র ধরা দিতে চলেছেন এলফিনা।

প্রসঙ্গত, এর আগে ডায়মন্ড দিদি জিন্দাবাদ, ফুলমনি, গ্রামের রানী বীণাপাণি, বধূ কোন আলোর লাগল চোখে সহ একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন এলফিনা। এবার নতুন সিরিয়ালে নতুন চরিত্রে অভিনয় করবেন তিনি। যদিও এলফিনার চরিত্রটি ইতিবাচক না নেতিবাচক সেটা এখনও জানা যায়নি।