...
...
Next Story

Compass Last Day: একরাশ মন খারাপ, কান্না! কম্পাসের শেষদিনের শ্য়ুটিংয়ে মনভার পর্ণা-অন্বেষাদের

বিগ বসের আগমনে বিদায়ঘণ্টা বেজেছে কম্পাসের। টেন্টের এই মেগার শেষদিনের শ্য়ুটিং হয়ে গেল। বিদায়বেলায় আবেগঘন কলাকুশলীরা।

Published on: Aug 25, 2026, 08:01:02 IST
Advertisement

যার শুরু আছে, তা শেষ হবেই। কালের নিয়ম। সেইমতোই এক বছরের সফরে যবনিকা পড়ল টিম কম্পাসের। স্টার জলসার এই মেগা যে বন্ধ হচ্ছে, সে খবর আগেই প্রকাশ্যে এসেছে। বিগ বস বাংলার আগমনে কোপ পড়েছে অর্কপ্রভ-পর্ণার মেগার উপর।

একরাশ মন খারাপ, কান্না! কম্পাসের শেষদিনের শ্য়ুটিংয়ে মনভার পর্ণা-অন্বেষাদের
একরাশ মন খারাপ, কান্না! কম্পাসের শেষদিনের শ্য়ুটিংয়ে মনভার পর্ণা-অন্বেষাদের

সিরিয়ালের শেষদিনের শ্যুটিং সেরে কান্নায় ভেঙে পড়লেন কলাকুশলীরা। যেকোনো ধারাবাহিক শেষের মুহূর্ত মানেই এক বুক মন খারাপ আর বাঁধভাঙা আবেগ। পর্দার কেমিস্ট্রির পাশাপাশি দীর্ঘদিন একসাথে কাজ করতে করতে টেকনিশিয়ান থেকে শুরু করে সহ-অভিনেতা— প্রত্যেকেই হয়ে ওঠেন একটা পরিবারের অংশ। স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘কম্পাস’-এর শেষ দিনের শুটিং ফ্লোরে ধরা পড়ল ঠিক এমনই দৃশ্য।

পর্দায় ‘কম্পাস’ চরিত্রে নামভূমিকায় অভিনয় করা পর্ণা চক্রবর্তী ও ধারাবাহিকের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র অন্বেষা রায় মুখোপাধ্যায়সহ মানে মেঘমেলারা এদিন আবেগতাড়িত।

আবেগঘন শেষ দিনের ফ্লোর

বিদায়ের মন খারাপ: দীর্ঘদিনের এই জার্নি শেষ হওয়ার মুহূর্তে সেটে এক অদ্ভুত নীরবতা ও আবেগ নেমে আসে। শট নেওয়ার মাঝখানেই একে অপরকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেন পর্ণা-অন্বেষা।

শুটিংয়ের বিরতিতে জমিয়ে আড্ডা, হাসি-খুনসুটি, একসাথে খাওয়া-দাওয়া আর স্ক্রিপ্ট রিডিং— এই সমস্ত দৈনন্দিন অভ্যাসে হঠাৎ ইতি টানা সহজ নয়। শেষ দিনে সেই স্মৃতিগুলোই একে একে মনে পড়ছিল সবার। এদিন কম্পাসের সেটে হাজির ছিল অনুরাগীরাও। কম্পাসের একনিষ্ঠ এক ভক্ত মেঘমালাকে জড়িয়ে হাউহাউ করে কেঁদে ওঠেন। অন্বেষা সেই ভিডিয়ো শেয়ার করে লেখেন- ‘আমার জীবনের সবচেয়ে বড় পাওনা। শুটিং এর শেষ দিনে আলিপুরদুয়ার থেকে এসে কান্নায় ভেঙ্গে পড়লো আমাদের মিষ্টি ফ‍্যান পুজা। তোমরা সবাই এতো ভালোবাসো আমাদের?’

নেটপাড়ায় অনুরাগীদের মন খারাপ: সোশ্যাল মিডিয়ায় শেষ দিনের শুটিংয়ের মিষ্টি মুহূর্ত ও আবেগঘন ভিডিও-ছবি সামনে আসতেই ভক্তদের মধ্যেও মন খারাপের ছায়া। প্রিয় ধারাবাহিক ও প্রিয় চরিত্রদের আর প্রতিদিনের নির্দিষ্ট স্লটে দেখতে পাবেন না ভেবে অনুরাগী মহলও বেশ বিষণ্ণ।

শ্যুটিংয়ের শেষদিন
শেষ কম্পাসের সফর

পর্দার ‘কম্পাস’ ধারাবাহিকের যাত্রাপথ শেষ হলেও, পর্ণা ও অন্বেষাদের বাস্তব জীবনের সুদৃঢ় বন্ধুত্ব এবং সুন্দর স্মৃতিগুলো সারা জীবন থেকে যাবে বলে জানান কলাকুশলীরা।

 
ABOUT THE AUTHOR
Priyanka Mukherjee

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe