...
...
Next Story

‘খুব মিস করি…’! ডিভোর্সের পর জীবনে প্রেমের অভাব, কী বললেন ধর্মেন্দ্র কন্যা এষা

২০২৪ সালে স্বামী ভরত তাখতানির সঙ্গে বিচ্ছেদের পর প্রথমবার নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খোলাখুলি কথা বললেন ঈশা দেওল। অভিনেত্রী জানিয়েছেন, জীবনে ভালোবাসা ও রোম্যান্সের অভাব অনুভব করলেও সম্পর্ক ভাঙার কারণে প্রেমের প্রতি তাঁর বিশ্বাস এতটুকুও বদলায়নি।

Published on: Jun 26, 2026 12:21 PM IST
Advertisement

২০২৪ সালে স্বামী ভরত তাখতানির সঙ্গে আলাদা হয়ে গিয়েছেন এষা দেওল। সম্প্রতি 'কার্লি টেলস' পডকাস্টে এসে তিনি ভরত তাখতানির সঙ্গে বিচ্ছেদ নিয়ে বিস্তারিত কথা বলেন। এই সময় অভিনেত্রী জানান, তিনি খুবই রোম্যান্টিক মানুষ এবং এখন জীবনে ভালোবাসা ও রোম্যান্সের অভাব অনুভব করছেন।

এষা দেওল।
এষা দেওল।

এষা বলেন, ‘আমার মনে হয় একজন মানুষের জীবনে ভালোবাসা এবং রোম্যান্স সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসগুলোর মধ্যে একটি। আর এই মুহূর্তে আমি সেটাই সবচেয়ে বেশি মিস করছি। আমি রোম্যান্টিক হতে ভালোবাসি। এমন নয় আমি ভীষণ রোম্যান্টক মানুষ, কিন্তু প্রেমের গান এবং ভালোবাসার গল্প আমার খুব পছন্দ।’

প্রেম বা বিয়ে ভেঙে যাওয়ার পর ভালোবাসা নিয়ে তাঁর ভাবনা বদলেছে কি না, এই প্রশ্নের উত্তরে এষা বলেন, ‘না, এগুলোর কোনওটাই বদলায়নি। ব্রেকআপ তো হয়ই। আমারও বয়ফ্রেন্ড ছিল, যাঁদের সঙ্গে আমার ব্রেকআপ হয়েছে। এগুলো জীবনেরই অংশ। কিন্তু তাই বলে ভালোবাসা নিয়ে আমার ধারণা বদলে যায় না। আমরা সবাই হেমা মালিনিজি এবং ধর্মেন্দ্রজির নিঃশর্ত ভালোবাসা দেখে বড় হয়েছি।’

ভরত তাখতানির সঙ্গে ডিভোর্স নিয়ে এষা বলেন, ‘এটা খুবই ব্যক্তিগত এবং সংবেদনশীল বিষয়। বিশেষ করে যখন এতে সন্তানরাও জড়িত থাকে। আমি কখনও চাইনি এটা খবরের শিরোনাম হোক। এটা দু'জন মানুষের ব্যক্তিগত বিষয়। আমাদের পেশায় সবকিছুই জনসমক্ষে চলে আসে। আমি, ভরত বা ওঁর পরিবার এই বিষয়গুলো নিয়ে খুব একটা খোলাখুলি কথা বলি না। কিন্তু এমন একটা পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে, যেখানে আমাদের এটা সামলাতে হয়েছে। জীবনের এই সংবেদনশীল জায়গাগুলো খুব সতর্কতার সঙ্গে সামলাতে হয়।’

 
ABOUT THE AUTHOR
Tulika Samadder

হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe