...
...
Next Story

'আমার সবচেয়ে ভালো বন্ধু', কান-এ ঐশ্বর্যর সঙ্গে দেখা হতেই বললেন উচ্ছ্বসিত ইভা

শুক্রবার ঐশ্বর্য রাই বচ্চনের লক্ষ লক্ষ ভক্তের অপেক্ষার অবসান ঘটল। তিনি অবশেষে কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে হাঁটেন। তবে এবারে নেটপাড়া উত্তেজিত হয়ে উঠেছিল কান-এ হলিউড অভিনেত্রী ইভা লঙ্গোরিয়ার সঙ্গে ঐশ্বর্যের পুনর্মিলনে!

Published on: May 23, 2026, 16:48:24 IST
Advertisement

শুক্রবার ঐশ্বর্য রাই বচ্চনের লক্ষ লক্ষ ভক্তের অপেক্ষার অবসান ঘটল। তিনি অবশেষে কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে হাঁটেন। তাঁকে প্রতিবছরই কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে দেখা যায়। তবে এবার এই ঘটনাটি চর্চায়। যদিও প্রতিবারেই তাই হয়। তবে এটা বিশেষ। কারণ তিনি যে ব্র্যান্ডের প্রতিনিধিত্ব করেন, সেই ব্র্যান্ডটি এর আগে মার্টিনেজ হোটেলে তাঁর পোস্টার ব্যবহার না করে অভিনেত্রী আলিয়া ভাটকে প্রধান ভূমিকায় রেখেছিল।

'আমার সবচেয়ে ভালো বন্ধু', কান-এ ঐশ্বর্যর সঙ্গে দেখা হতেই বললেন উচ্ছ্বসিত ইভা
'আমার সবচেয়ে ভালো বন্ধু', কান-এ ঐশ্বর্যর সঙ্গে দেখা হতেই বললেন উচ্ছ্বসিত ইভা

তাছাড়াও নেটপাড়াকে আরও বেশি উত্তেজিত করে তুলেছিল কান-এ তাঁর প্রিয় বন্ধু, হলিউড অভিনেত্রী ইভা লঙ্গোরিয়া। তাঁর সঙ্গে ঐশ্বর্যের পুনর্মিলন! নিজেদের সেরা পোশাকে উজ্জ্বল হয়ে ওঠা এই দুই সুন্দরী রেড কার্পেটে মিলিত হন এবং এই সাক্ষাৎ ভক্তদের মুগ্ধ করেছে।

এর একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। যেখানে দেখা গিয়েছে ঐশ্বর্যকে দেখে উত্তেজিত ইভা একটুও দেরি না করে সঙ্গে সঙ্গেই তাঁর প্রশংসা করতে শুরু করেন। ঐশ্বর্য হাত বাড়িয়ে দিতেই তিনি উচ্ছ্বসিত হয়ে বলেন, ‘ও আমার সবচেয়ে ভালো বন্ধু! আমরা পৌঁছে গিয়েছি।’ তারপর দু'জনে একে অপরকে জড়িয়ে ধরেন।

ভিডিয়োটি প্রকাশ্যে আসতেই কমেন্ট সেকশনে নেটিজেনরা এই দুই সুপারস্টার বন্ধুকে ভালোবাসায় ভরে দেন। একটি কমেন্টে লেখা ছিল, ‘ ইভা লঙ্গোরিয়া + ঐশ্বর্য রাইয়ের বন্ধুত্ব চিরন্তন, এর জন্য অপেক্ষা করাটা সার্থক।’ আরও একটি কমেন্ট ছিল, ‘ওএমজি @aishwaryaraibachchan_arb-কে অসম্ভব সুন্দর লাগছে। আর এখানে এই দুই মিষ্টি জুটি আবার মিলিত হল, ঐশ এবং ইভা।’

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe