জি বাংলার জনপ্রিয় মেগা ধারাবাহিক ‘কনে দেখা আলো’-তে এলো এক বড়সড় পরিবর্তন। ধারাবাহিকের অন্যতম প্রধান চরিত্র ‘বনলতা’, যে চরিত্রকে জীবন্ত করে তুলেছেন নন্দিনী দত্ত, এবার বিদায় নিলেন তিনি। সামাজিক মাধ্যমে পোস্ট করে আনুষ্ঠানিকভাবে চরিত্রকে বিদায় জানালেন নায়িকা।

ইনস্টাগ্রামে আবেগঘন বার্তা শেয়ার করে নন্দিনী লেখেন, ‘সাইনিং অফ, বনলতা হিসাবে। খুব শিক্ষণীয় একটা অভিজ্ঞতা! শুভকামনা পুরো টিমকে’।
কেন বিদায় বনলতার? কী হতে চলেছে গল্পে?
নন্দিনীর এই বিদায়ী বার্তার পর স্বাভাবিকভাবেই দর্শক মনে একাধিক প্রশ্ন উঁকি দিচ্ছে। তবে কি কনে দেখা আলো-র গল্প থেকে বিদায় নিচ্ছে বনলতার চরিত্র? নাকি নন্দিনীর বদলে অন্য কাউকে দেখা যাবে এই ভূমিকায়? নন্দিনীর সঙ্গে এ ব্যাপারে যোগাযোগের চেষ্টা করা হলে হিন্দুস্তান টাইমস বাংলাকে নন্দিনী জানান, ‘আমি আমার কেরিয়ারে মুভ অন করতে চাই, তাই খুব সচেতনভাবে এই সিদ্ধান্তটা নিয়েছি। আমার কারুর বিরুদ্ধে কোনও ক্ষোভ-অভিযোগ নেই। আমি মেগা করতে খুব ভালোবাসি, এবং ভালোবাসা দিয়েই এতদিন এই কাজটা করেছি। বাকি পুরো বিষয়টাই খুব ব্যক্তিগত। নির্দিষ্ট সময় পর্যন্ত আমার চ্যানেলের সঙ্গে, প্রযোজনা সংস্থার সঙ্গে চুক্তি ছিল। তাই জানাইনি। এখন জানালাম, যাতে মানুষ জানতে পারে আমি এখন আর এই প্রোজেক্টের সঙ্গে যুক্ত নই।'
নন্দিনীর কথায়, ‘কনে দেখা আলোর এই সফরে আমি অনেক কিছু শিখেছি। আমার জীবনের প্রত্যেকটা প্রোজেক্টই আমাকে কিছু না কিছু শিখিয়েছে। কনে দেখা আলো আমাকে অনেক এক্সপোজার দিয়েছে, তার জন্য আমি কৃতজ্ঞ’। কনে দেখা আলো থেকে সরে দাঁড়ানোয় সেটের সিনিয়র অভিনেত্রীদের খুব মিস করবেন নন্দিনী। তিনি জানান, 'লাজুদি, অপর্ণাদি এদের খুব মিস করব। এরা সবসময় আমাকে নিজের সন্তানের মতো ট্রিট করে। এদের সঙ্গে আমার এখনও যোগাযোগ আছে, ভবিষ্যতেও থাকবে।
{{/usCountry}}নন্দিনীর কথায়, ‘কনে দেখা আলোর এই সফরে আমি অনেক কিছু শিখেছি। আমার জীবনের প্রত্যেকটা প্রোজেক্টই আমাকে কিছু না কিছু শিখিয়েছে। কনে দেখা আলো আমাকে অনেক এক্সপোজার দিয়েছে, তার জন্য আমি কৃতজ্ঞ’। কনে দেখা আলো থেকে সরে দাঁড়ানোয় সেটের সিনিয়র অভিনেত্রীদের খুব মিস করবেন নন্দিনী। তিনি জানান, 'লাজুদি, অপর্ণাদি এদের খুব মিস করব। এরা সবসময় আমাকে নিজের সন্তানের মতো ট্রিট করে। এদের সঙ্গে আমার এখনও যোগাযোগ আছে, ভবিষ্যতেও থাকবে।
{{/usCountry}}গল্পের নতুন মোড়: বনলতার এই প্রস্থানের মধ্য দিয়ে ধারাবাহিকের গল্পে যে এক বড় ধরনের নতুন মোড় আসতে চলেছে, তার স্পষ্ট আভাস মিলছে।
বনলতা চরিত্রটি কি গল্প থেকে পাকাপাকিভাবে হারিয়ে গেল, নাকি তাঁর জায়গায় নন্দিনীর বদলে নতুন কোনো মুখকে নিয়ে আসা হবে—তা নিয়ে এখনই মুখ খোলেননি চ্যানেল কর্তৃপক্ষ বা নির্মাতারা। উত্তর পেতে এখন পরবর্তী পর্বগুলোর দিকেই নজর দর্শকদের।
পরকীয়ার অভিযোগ ও বদলাচ্ছে সম্প্রচারের সময়সূচি
ধারাবাহিকটি শুরুর পর থেকেই এর কাহিনীতে 'পরকীয়া'-কে অতিরিক্ত গুরুত্ব দেওয়ার অভিযোগে বারবার সামাজিক মাধ্যমে দর্শকদের কটাক্ষ ও ক্ষোভের মুখে পড়তে হয়েছে। ওদিকে আগামী ২৪শে অগস্ট থেকে রাত ৯:৩০টার বদলে প্রতিদিন বিকেল ৫:৩০টায় দেখা যাবে ‘কনে দেখা আলো’।
বিকেল ৫:৩০টার নতুন সময় এবং বনলতার বিদায়ের পর ধারাবাহিকের টিআরপি (TRP) ও গল্পের গতিপথ কোন দিকে মোড় নেয়, সেটাই এখন দেখার।