...
...
Next Story

Soumily-Saina: মাসি-বোনঝি থেকে সতীন! কনে দেখা আলোয় নতুন ‘বনলতা’ সৌমিলি, প্রথমবার মুখ খুললেন HT Bangla-তে

‘গোটা বিষয়টাকে আমি চ্যালেঞ্জ হিসেবেই নিচ্ছি', নন্দিনীর জায়গায় কনে দেখা আলোর নতুন বনলতা সৌমিলি। প্রথমবার মুখ খুললেন নায়িকা।

Published on: Aug 18, 2026, 10:30:28 IST
Advertisement

‘কনে দেখা আলো’ ধারাবাহিক থেকে অভিনেত্রী নন্দিনী দত্ত-র বিদায়ের পর ‘বনলতা’ চরিত্রে কে আসছেন, তা নিয়ে টেলিপাড়ায় জোর গুঞ্জন চলছিল। অবশেষে সেই খবরে সিলমোহর দিলেন অভিনেত্রী সৌমিলি চক্রবর্তী। ‘অনুরাগের ছোঁয়া’ খ্যাত সৌমিলি এবার এক নতুন চ্যালেঞ্জ নিয়ে টেলিভিশনে ফিরছেন।

মাসি-বোনঝি থেকে সতীন! কনে দেখা আলোয় নতুন ‘বনলতা’ সৌমিলি, প্রথমবার মুখ খুললেন
মাসি-বোনঝি থেকে সতীন! কনে দেখা আলোয় নতুন ‘বনলতা’ সৌমিলি, প্রথমবার মুখ খুললেন

তবে সবচেয়ে বড় চমক হলো, ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকে যিনি ছিলেন তাঁর বোনঝি (দীপা-সূর্যর মেয়ে রূপা), সেই অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় (লাজু)-র সঙ্গে এবার তিনি পর্দা ভাগ করবেন 'সতীন' হিসেবে!

‘বিষয়টাকে চ্যালেঞ্জ হিসেবেই নিচ্ছি’ — মুখ খুললেন সৌমিলি

নন্দিনী দত্ত-র ছেড়ে যাওয়া জনপ্রিয় ও বহু-আলোচিত একটি চরিত্রে বদলি হিসেবে কাজ করা প্রসঙ্গে হিন্দুস্তান টাইমস বাংলাকে নিজের ভাবনা ব্যক্ত করেছেন সৌমিলি।

অভিনেত্রী জানান, ‘গোটা বিষয়টাকে আমি চ্যালেঞ্জ হিসেবেই নিচ্ছি। একজন ইতিমধ্যেই এই চরিত্রটাকে পর্দায় জীবন্ত করে তুলেছে। আমি এখন আমার মতো করে চেষ্টা করব।’

সাইনার সঙ্গে পুনর্মিলন: সাইনার সঙ্গে বাস্তব জীবনে সৌমিলির সম্পর্ক দারুণ। ‘মাসি-বোনঝি’ থেকে পর্দায় ‘দুই সতীন’-এর টানাটানিকে দর্শকরা কীভাবে নেন, তা নিয়ে বেশ উত্তেজিত তিনি।

সোশ্যাল মিডিয়ায় ট্রোলিং প্রসঙ্গে স্পষ্ট বক্তব্য

'বনলতা' একটি ধূসর বা নেগেটিভ শেডের চরিত্র হওয়ায় ইতিপূর্বে নন্দিনী দত্তকে সোশ্যাল মিডিয়ায় মারাত্মক কটাক্ষ ও ট্রোলিং সহ্য করতে হয়েছিল। এই ধরনের ট্রোলিংয়ের সম্মুখীন হতে তিনি তৈরি কি না, জানতে চাওয়া হলে সৌমিলি জানান, ‘ও দর্শকদের কাছে কটূ কথা শুনেছে মানেই স্পষ্ট যে সে নিজের অভিনয়ের সঙ্গে পূর্ণ বিচার (Justice) করেছে। এটাকে আমি পজিটিভভাবেই দেখি। আমি সবকিছুর জন্যই পুরোপুরি তৈরি।’

ধারাবাহিকের সাম্প্রতিক প্রেক্ষাপট অনুযায়ী, অনুভবকে ডিভোর্স দিলেও ‘বনলতা’ এত সহজে লাজু ও অনুভবের মিলনের পথ সহজ হতে দেবে না, তা নতুন বনলতারা এন্ট্রিতে স্পষ্ট। লাজু, অনুভব ও বনলতার এই সম্পর্কের টানাপোড়েন কোন নতুন দিকে মোড় নেয়, এখন সেটাই দেখার। ওদিকে সিরিয়ালের নতুন প্রোমোতে দেখা গিয়েছে মায়ের সামনে জোর গলায় অনুভব জানিয়েছে, 'লাজুর ডিভোর্স হয়ে গেলে আমি ওকে বিয়ে করতে চাই'।

 
ABOUT THE AUTHOR
Priyanka Mukherjee

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe