বয়স খুব একটা বেশি নয়, তবুও নিজের মতাদর্শ নিয়ে স্পষ্টভাষী অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে যাকে বলে নাওয়া-খাওয়া ভুলে প্রচার করেছেন। বাংলার বিভিন্ন প্রান্তে পৌঁছে গিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের হয়ে ভোট চাইতে। নির্বাচনের ফলাফলের যে ট্রেন্ড সামনে এসেছে, তাতে কি একটু হলেও মন খারাপ অভিনেত্রীর?

হিন্দুস্তান টাইমস বাংলার তরফে সৌমিতৃষার সঙ্গে যোগাযোগ করা হলে জবাব এল, ‘না না এখনো তো পুরোপুরি সবটা আসেনি। আরও অপেক্ষা করতে হবে। যেখানে আমাদের রাজ্যের ৩বারের মুখ্যমন্ত্রী যখন সবাইকে আস্থা দিয়েছেন। বলেছেন একটু অপেক্ষা করুন।’
‘আর অনেকরকম চাপ আছে, নির্বাচন কমিশন, সবই তো কেন্দ্রের হাতে। এই সমস্ত জটিলতা কাটিয়ে বাংলার মানুষেরই জয় হবে। বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আর কিচ্ছু দেখে না। তবে আর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তৃণমূল কংগ্রেসের সরকারই থাকছে। আমাদের দিদিই থাকছে।’, জোর গলায় বললেন সৌমিতৃষা।
আর যদি বিজেপি জেতে তাহলে…! কথার মাঝেই থামিয়ে দিলেন তিনি। বলে উঠলেন, ‘কোনো যদির জায়গাই নেই। দিদিই আবার আসছে। নিশ্চিন্ত আমরা বাংলার মানুষেরা সবাই যে দিদি আসছে। কারণ ওঁর রিপ্লেসমেন্ট কিচ্ছু নেই।’
আপাতত ভোট গণনার যে ট্রেন্ড সামনে এসেছে তাতে ২০০ আসনে এগিয়ে আছে বিজেপি। এদিকে ডবল ডিজিটেই আটকে আছে তৃণমূল কংগ্রেস। এমনকী, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবানীপুর আসনেও হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। যদিও তৃণমূল সুপ্রিমো সোমবার বেলা ১১টার কাছাকাছি সরাসরি বার্তা দেন সমর্থক ও দলের কর্মীদের উদ্দেশে। বলেন, ইচ্ছাকৃতভাবে ঢিমেতালে গণনা করছে নির্বাচন কমিশন। এখন মোটে তিন-চার রাউন্ড গণনা করা হয়েছে। যত শেষের দিকে এগোবে গণনা, তত ছবিটা পালটাবে বলে দাবি করেন।
মমতা বন্দ্যোপাধ্যায়, পশ্চিমবঙ্গের বিদায়ী মুখ্যমন্ত্রী বর্তা দেন, ‘প্রথম ২-৩ রাউন্ডে আমি কাল থেকেই বলছি ওদেরগুলো (বিজেপি) আগে দেখাবে। আমাদেরগুলো পরে দেখাবে। এটা দেখে ভয় পেয়ে বা হতাশ হয়ে কেন্দ্র ছেড়ে চলে আসবেন না।’
{{/usCountry}}মমতা বন্দ্যোপাধ্যায়, পশ্চিমবঙ্গের বিদায়ী মুখ্যমন্ত্রী বর্তা দেন, ‘প্রথম ২-৩ রাউন্ডে আমি কাল থেকেই বলছি ওদেরগুলো (বিজেপি) আগে দেখাবে। আমাদেরগুলো পরে দেখাবে। এটা দেখে ভয় পেয়ে বা হতাশ হয়ে কেন্দ্র ছেড়ে চলে আসবেন না।’
{{/usCountry}}‘আমি আমাদের সব কাউন্টিং এজেন্টদের, আমাদের সমস্ত পার্টির কর্মীদের বলব, অত মন খারাপ করার কারণ নেই। আমি বলেছিলাম, সূর্যাস্তের পরে আপনারা জিতবেন। তিন-চার রাউন্ড কাউন্ট হলেও এটা ১৪-১৮ রাউন্ড কাউন্ট হয়। তখন আপনারা জিতবেন। ওয়েট অ্যান্ড সি, ওয়াচ। আমরা সবাই আপনাদের সঙ্গে আছি। আপনারা কেউ ভয় পাবেন না। নিশ্চিতে থাকুন। আমরা বাঘের বাচ্চার মতো লড়াই করে যাব।’, আরও বলেন মমত।