সাইবার হেনস্থা ও যৌন হয়রানির শিকার হলেন টেলি জগতের পরিচিত মুখ তথা 'জোয়ার ভাঁটা' ধারাবাহিক খ্যাত অভিনেত্রী চাঁদনি সাহা। এক যাত্রা সমন্বয়কের বিরুদ্ধে ফোনে আপত্তিকর নগ্ন ছবি ও হুমকির মেসেজ পাঠানোর গুরুতর অভিযোগ তুলেছেন তিনি। এই বিষয়ে উপযুক্ত পদক্ষেপ ও বিচারের দাবি জানিয়ে বিজেপি নেত্রী তথা বিধায়ক অগ্নিমিত্রা পাল এবং অভিনেতা-রাজনীতিবিদ রুদ্রনীল ঘোষের কাছে চিঠি লিখে সাহায্য চেয়েছেন অভিনেত্রী।

ঠিক কী ঘটেছে?
সোশাল মিডিয়ায় নিজের ক্ষোভ ও যন্ত্রণার কথা তুলে ধরে চাঁদনি সাহা জানান 'ঋক চক্রবর্তী' নামের এক ব্যক্তি, যিনি যাত্রা পালার জন্য শিল্পীদের সমন্বয় (coordination) করেন, একটি নতুন যাত্রা প্রজেক্টের জন্য কয়েক মাস ধরে চাঁদনির সাথে যোগাযোগ করছিলেন। তবে কাজের ব্যস্ততার কারণে চাঁদনি সেই কাজটিতে না করে দেন।
এতদিন কথা বলার সময় অভিযুক্ত অত্যন্ত মার্জিত আচরণ করতেন এবং চাঁদনিকে 'দিদি' বলে সম্বোধন করতেন। কিন্তু হঠাৎ করেই রবিবার, চাঁদনির হোয়াটসঅ্যাপ নম্বরে অত্যন্ত অশালীন ও নগ্ন ছবি পাঠান এবং সাথে কিছু হুমকিমূলক ভয়েস নোটও পাঠান।
মেসেজ পাঠানোর পরপরই অভিযুক্ত ঋক অভিনেত্রীকে হোয়াটসঅ্যাপে ব্লক করে দেন। চ্যাটে 'Disappearing Messages' অপশন চালু ছিল, যা চাঁদনি তৎক্ষণাৎ বন্ধ করে দেন যাতে প্রমাণের সমস্ত তথ্য সুরক্ষিত থাকে।
চাঁদনী সাহার মূল আবেদন
অগ্নিমিত্রা পাল ও রুদ্রনীল ঘোষ, দুই বিজেপি বিধায়কের কাছে চিঠি লিখে নিজের নিরাপত্তা ও বিচারের জন্য নিম্নলিখিত আবেদনগুলি জানিয়েছেন অভিনেত্রী:
১. কঠোর আইনি পদক্ষেপের দাবি: এই ঘটনাটিকে হালকাভাবে না দেখে বিষয়টিতে হস্তক্ষেপ করা এবং অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করা।
{{/usCountry}}১. কঠোর আইনি পদক্ষেপের দাবি: এই ঘটনাটিকে হালকাভাবে না দেখে বিষয়টিতে হস্তক্ষেপ করা এবং অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করা।
{{/usCountry}}২. অপরাধীকে চিহ্নিত করা: অভিযুক্ত রিক চক্রবর্তীর দুটি ফোন নম্বর প্রকাশ করে এই ধরণের অশালীন ও অসভ্য আচরণকে সমাজে প্রকাশ্যে আনা, যাতে অপরাধী ছাড় না পায়।
৩. নারীদের সুরক্ষার বার্তা: কোনো নারীকেই যেন কাজের ক্ষেত্রে বা ব্যক্তিগত জীবনে এই ধরণের হেনস্থা ও মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে যেতে না হয়। ভবিষ্যতেও যেন অন্য কোনো শিল্পী বা নারীর সাথে এমন আচরণ করার সাহস কেউ না পায়, তা নিশ্চিত করা।
ঘটনাটি প্রকাশ্যে আসতেই নেটপাড়ায় ও টেলিপাড়ায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। বিনোদন জগতের সহকর্মী এবং অনুরাগী মহল এই ঘটনায় সোচ্চার হয়ে অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। চাঁদনিকে অনেকেই দ্রুত এফআইআর রুজু করার আবেদন জানিয়েছেন। কোনওভাবেই বিষয়টি হালকাভাবে না দেখার অনুরোধও করেছেন অনেকে।