ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর গত ২৪ সেপ্টেম্বর প্রয়াত হয়েছেন বর্ষীয়ান বলিউড অভিনেতা মুশতাক খান। সম্প্রতি মুম্বইয়ে অনুষ্ঠিত হলো তাঁর স্মরণসভা ও প্রার্থনা সভা। পূনম ধিলোঁ, রাহুল রায়, বিন্দু দারা সিং, মুকেশ ঋষির মতো বিনোদন জগতের বহু তারকা উপস্থিত ছিলেন সহকর্মীকে শেষ শ্রদ্ধা জানাতে। তবে এই স্মরণসভার মাঝেই নেটদুনিয়ায় চর্চার কেন্দ্রে চলে আসেন জনপ্রিয় কৌতুকশিল্পী ও অভিনেতা রাজপাল যাদব। অভিযোগ ওঠে, প্রার্থনাসভায় রাজপালকে ‘অপমান’ করা হয়েছে এবং অনুষ্ঠানস্থল থেকে নাকি ‘বের করে দেওয়া’ হয়েছে!

ভাইরাল ভিডিও ও বিতর্ক:
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ছোট ভিডিও ক্লিপে দেখা যায়, রাজপাল যাদব যখন বাইরে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলছেন, তখন এক মহিলাকে তীব্র গলায় চিৎকার করে বলতে শোনা যাচ্ছে, “আপনাকে এবার বাইরে পাঠানো হবে। আমরা আপনাকে বুঝিয়েছিলাম, তাও কেন এমন করছেন? এটা কি সেলফি তোলার জায়গা?” এই কথা শুনেই রাজপালকে তাঁর টিমের সঙ্গে স্থান ত্যাগ করতে দেখা যায়। এই আধখানা ভিডিও দেখেই নেটিজেনদের একাংশ দাবি করতে থাকেন, রাজপাল যাদবকে স্মরণসভা থেকে অপমান করে তাড়িয়ে দেওয়া হয়েছে।
আসল সত্য ও সম্পূর্ণ ভিডিও:
তবে ঘটনার পূর্ণাঙ্গ আরেকটি ভিডিও সামনে আসতেই ভুল ভেঙেছে সবার। আসলে সেই অপমান বা ক্ষোভের লক্ষ্য রাজপাল যাদব ছিলেন না! ভাইরাল ভিডিওটির আগের দৃশ্যে দেখা যায়, প্রার্থনাসভার গম্ভীর পরিবেশের তোয়াক্কা না করে এক অনুরাগী বা ব্যক্তি জোর করে রাজপাল যাদবের সঙ্গে সেলফি তোলার চেষ্টা করছিলেন।
পরিস্থিতির গুরুত্ব বুঝে সেখানে উপস্থিত ওই মহিলা ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং রাজপালের সঙ্গে ছবি তুলতে যাওয়া সেই ব্যক্তিটিকে ধমক দিয়ে বের করে দেওয়ার হুমকি দেন। মহিলাই আসলে সেই অনুরাগীকে উদ্দেশ্য করে বলছিলেন, কেন তিনি এই শোকের মুহূর্তে সেলফি তোলার আবদার করছেন। বিষয়টি বুঝতে পেরে সেই ব্যক্তি ফোন পকেটে পুরে সটান সটে যান, আর রাজপালও সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দেওয়া শেষ করে সেখান থেকে বেরিয়ে যান।
{{/usCountry}}পরিস্থিতির গুরুত্ব বুঝে সেখানে উপস্থিত ওই মহিলা ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং রাজপালের সঙ্গে ছবি তুলতে যাওয়া সেই ব্যক্তিটিকে ধমক দিয়ে বের করে দেওয়ার হুমকি দেন। মহিলাই আসলে সেই অনুরাগীকে উদ্দেশ্য করে বলছিলেন, কেন তিনি এই শোকের মুহূর্তে সেলফি তোলার আবদার করছেন। বিষয়টি বুঝতে পেরে সেই ব্যক্তি ফোন পকেটে পুরে সটান সটে যান, আর রাজপালও সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দেওয়া শেষ করে সেখান থেকে বেরিয়ে যান।
{{/usCountry}}প্রয়াত সহকর্মীর প্রতি রাজপালের শ্রদ্ধা:
ভুল বোঝাবুঝির এই বিতর্কের আড়ালে চাপা পড়েনি প্রয়াত সহকর্মীর প্রতি রাজপালের শ্রদ্ধা ও আবেগ। মুশতাক খানের স্মৃতিচারণ করতে গিয়ে রাজপাল বলেন, 'মুশতাক ভাইয়ের আত্মার শান্তি কামনা করি। তিনি ভীষণই পবিত্র মনের মানুষ ছিলেন, খুব ভালো একজন মানুষ এবং অত্যন্ত গুণী একজন অভিনেতা ছিলেন। আমরা সবাই ওঁকে মিস করব।'
সোশ্যাল মিডিয়ায় অর্ধেক ভিডিও দেখে বিভ্রান্তি ছড়ানোর যে প্রবণতা রয়েছে, রাজপাল যাদবের এই ঘটনাই যেন তার আরও এক বড় প্রমাণ হয়ে রইল।