...
...
Next Story

Hiran Chatterjee age: ৪০ বছরের হিরণের মেয়ের বয়স ১৯? ২য় বিয়ে করতেই BJP বিধায়কের বয়স চর্চা, সত্যিটা কী?

Hiran Chatterjee age: ১৯ বছরের মেয়ে রয়েছে হিরণ চট্টোপাধ্যায়ের, এমনটা হজম করতে পারছেন না অনেকেই। অনিন্দিতা জানিয়েছেন, ২০০০ সালে বিয়ে হয়েছিল তাঁদের। এরপর অনেকের মনেই প্রশ্ন, ১৫ বছর বয়সে বিয়ে করেছিলেন হিরণ? আসল সত্যিটা জানুন।

Published on: Jan 21, 2026, 12:36:49 IST
By
Prefer HTon Google
Advertisement

বারাণসীর ঘাটে মডেল ঋতিকা গিরির সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছেন খড়গপুরের বিজেপি বিধায়ক তথা অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়। মঙ্গলবার এই বিয়ের ছবি সামনে আসতেই নেটপাড়ায় শুরু হয়েছে ‘গণিত ক্লাস’। চর্চার কেন্দ্রবিন্দু একটাই— হিরণের আসল বয়স কত? কারণ, ইন্টারনেটে তাঁর বয়স নিয়ে যে ধোঁয়াশা রয়েছে, তা কার্যত যেকোনো থ্রিলার ছবির চেয়ে কম রোমাঞ্চকর নয়।

৪০ বছরের হিরণের মেয়ের বয়স ১৯? ২য় বিয়ে করতেই BJP বিধায়কের বয়স চর্চা, সত্যিটা কী?
৪০ বছরের হিরণের মেয়ের বয়স ১৯? ২য় বিয়ে করতেই BJP বিধায়কের বয়স চর্চা, সত্যিটা কী?

গুগল বনাম বাস্তবতা: আপনি যদি গুগলে ‘Hiran Chatterjee Age’ লিখে সার্চ করেন, তবে উইকিপিডিয়া বা বুক-মাই-শো-র মতো সাইটগুলো আপনাকে জানাবে হিরণের জন্ম ১৯৮৫ সালের ১৯ ডিসেম্বর। সেই হিসেবে তাঁর বর্তমান বয়স হওয়া উচিত মাত্র ৪০ বছর। কিন্তু এখানেই রয়েছে বড়সড় টুইস্ট! অভিনেতার প্রথম স্ত্রী অনিন্দিতা জানিয়েছেন, তাঁদের বিয়ে হয়েছিল ২০০০ সালে। তাঁদের মেয়ের বয়স ১৯ বছর। দুজনের বিয়ের বয়স ২৫ বছর। তা নিয়েই যত্ত গণ্ডোগোল।

হলফনামার তথ্য কী বলছে? ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ঘাটাল কেন্দ্র থেকে যখন হিরণ প্রার্থী হয়েছিলেন, তখন নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় তিনি নিজের বয়স উল্লেখ করেছিলেন ৪৭ বছর। আজ ২০২৬ সালের জানুয়ারিতে দাঁড়িয়ে সেই হিসেব অনুযায়ী হিরণের বর্তমান বয়স এখন ৪৯ বছর। অর্থাৎ, ইন্টারনেটে থাকা ১৯৮৫ সালের তথ্যটি সম্পূর্ণ ভুল। হিরণ মোটেই ১৫ বছর বয়সে বিয়ে করেননি। এবং তাঁর ১৯ বছরের মেয়ে থাকতে পারে না, এমনটাও ভাবার কিছু নেই। ২২-২৩ বছরের আশেপাশেই অনিন্দিতাকে বিয়ে করেছিলেন হিরণ। অভিনয়ের দুনিয়ার পা দেওয়ার আগেই বিবাহিত ছিলেন টলিউের মাচো মাস্তানা।য়

বেআইনি বিয়ের অভিযোগ: হিরণের প্রথম স্ত্রী অনিন্দিতা সরাসরি অভিযোগ তুলেছেন, ‘আমাদের ডিভোর্স প্রক্রিয়া শুরুই হয়নি, এমনকি বিচ্ছেদের কোনো আইনি কাগজপত্রও নেই।’ ২০০০ সালের ১১ ডিসেম্বর হিরণ ও অনিন্দিতার বিয়ে হয়েছিল। আইন অনুযায়ী, প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ না হওয়া পর্যন্ত দ্বিতীয় বিয়ে আইনত দণ্ডনীয়। ফলে বয়সের ফারাক ছাড়িয়ে এখন আইনি জটিলতাই হিরণের সামনে বড় চ্যালেঞ্জ।

ডিজিটাল দুনিয়ায় তারকাদের বয়স নিয়ে লুকোচুরি নতুন কিছু নয়। কিন্তু ভোটের হলফনামা যেখানে সত্যের দলিল, সেখানে হিরণের ৪৯ বছর বয়সের দাবিটিকেই অকাট্য বলে ধরা হচ্ছে। হিরণ-ঋতিকার এই ‘অসম’ রসায়ন নিয়ে চর্চা আপাতত থামার লক্ষণ নেই।

 
ABOUT THE AUTHOR
Priyanka Mukherjee

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe