...
...
Next Story

Raja-Madhubani: ‘আমি অন্তরঙ্গ দৃশ্যে কমফোর্টেবল নই, কাজ হারিয়েছি’, বললেন রাজা, মধুবনীর কী মত?

‘পর্দায় হিরো হওয়ার থেকে নিজের রিয়েল লাইফে হিরো হওয়াটা আমার কাছে অনেক বেশি জরুরী’, বড় হচ্ছে ছেলে কেশব। পর্দায় অন্য নারীর সঙ্গে ঘনিষ্ঠ হতে না-রাজ রাজা।

Published on: May 16, 2026, 17:45:59 IST
Advertisement

বর্তমান যুগে অভিনয় জগতের সমীকরণ অনেকটাই বদলে গিয়েছে। ওয়েব সিরিজ বা সিনেমায় এখন সাহসী এবং অন্তরঙ্গ দৃশ্য অত্যন্ত সাধারণ বিষয়। কিন্তু এই স্রোতে গা ভাসাতে একেবারেই রাজি নন টলিউডের জনপ্রিয় অভিনেতা রাজা গোস্বামী এবং তাঁর স্ত্রী মধুবনী। কেরিয়ারের হাতছানি বা লোভনীয় অফার থাকলেও, নিজেদের পারিবারিক মূল্যবোধকে বিসর্জন দিতে নারাজ এই তারকা দম্পতি।

‘আমি অন্তরঙ্গ দৃশ্যে কমফোর্টেবল নই, কাজ হারিয়েছি’, বললেন রাজা, মধুবনীর কী মত?
‘আমি অন্তরঙ্গ দৃশ্যে কমফোর্টেবল নই, কাজ হারিয়েছি’, বললেন রাজা, মধুবনীর কী মত?

রাজার স্পষ্ট কথা: ‘মা-বাবার সঙ্গে দেখা যায় না এমন কাজ করব না’

সম্প্রতি নিজের একান্ত ব্যক্তিগত মতামত ভাগ করে একটি পোস্ট করেছেন রাজা গোস্বামী। তিনি লেখেন, ‘আমি ইন্টিমেট সিনে (Intimate Scene) একেবারেই কমফোর্টেবল নই, তার জন্য প্রচুর কাজও হাতছাড়া হয়েছে। কিন্তু কী বলতো, আমি এমন কোনো দৃশ্যে আজ অবধি অভিনয় করিনি যেটা আমি আমার মা, বাবা বা আমার স্ত্রীর সাথে বসে দেখতে পারব না।’ রাজার এই সোজাসাপ্টা বার্তার আসল ম্যাজিক লুকিয়ে রয়েছে তাঁর পরের লাইনে— ‘কারণ পর্দায় হিরো হওয়ার থেকে নিজের রিয়েল লাইফে হিরো হওয়াটা আমার কাছে অনেক বেশি জরুরী।’

সহমত মধুবনীও, তাই দূরে ওটিটি থেকে:

স্বামীর এই ভাবনার সঙ্গে শতভাগ সহমত মধুবনীও। ছোট পর্দা থেকে বিরতি নিলেও বড় পর্দা বা সিরিজে কেন তাঁকে দেখা যাচ্ছে না? আনন্দবাজার অনলাইনের এক সাক্ষাৎকারে মধুবনী অকপটে জানান, ‘সিরিজে বা সিনেমাতে এখন অনেক সাহসী বা অন্তরঙ্গ দৃশ্য থাকে। আমরা ওই ধরণের দৃশ্যে এখনও অনায়াস (Comfortable) নই। তাই ওই দুই মাধ্যম থেকে দূরেই আছি।’

টেলিভিশন বা গ্ল্যামার দুনিয়ার অনিশ্চয়তাকে মাথায় রেখেই রাজা-মধুবনী অনেক বছর আগে থেকেই শুধু অভিনয়ের ওপর নির্ভরশীলতা কাটিয়ে উঠেছেন। নিজেদের ডিজাইনার ব্য়াগের বুটিকের ব্যবসা সামলাচ্ছেন তাঁরা। রিয়েল এস্টেটে বিনিয়োগ করছেন। এছাড়া মধুবনীর নিজস্ব স্যালোঁ রয়েছে। উপার্জনের জন্য অভিনয়ের উপরই নির্ভরশীল নন দুজনেই। তাছাড়া মধুবনী এখন ব্যস্ত ছেলে কেশবকে নিয়ে।

আজকের গ্ল্যামার দুনিয়ায় যেখানে লাইমলাইটে থাকার জন্য অনেকেই সব ধরণের আপস করতে রাজি, সেখানে রাজা এবং মধুবনীর এই ‘রিয়েল লাইফ হিরো’ হয়ে ওঠার মানসিকতা এবং যৌথ সিদ্ধান্ত নেটিজেনদের মনে এক আলাদা শ্রদ্ধার জায়গা তৈরি করেছে। রাজাকে শেষ পর্দায় দেখা গিয়েছে চিরসখা ধারাবাহিকে। স্টার জলসার ভালোবাসা ডট কম ধারাবাহিকের ওম-তোড়া হিসাবেই দর্শক মনে আজও নিজেদের জায়গা ধরে রেখেছেন দুজনে। সেই সিরিয়ালের সেটেই প্রেম দুজনের। তারপর বিয়ে, সংসার। এখন ছোট্ট কেশবের বাবা-মা রাজা-মধুবনী।

 
ABOUT THE AUTHOR
Priyanka Mukherjee

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe