সুবর্ণ সুযোগ! একদিনের জন্য শিবপ্রসাদকে ‘ভাড়া’ করে নিয়ে যান আপনার বাড়ি, জানুন কীভাবে

পছন্দের তারকাদের কাছ থেকে দেখার স্বপ্ন দেখেন অনেকেই। কিন্তু এবার যদি সেই তারকা আপনার বাড়িতে এসে আপনার সঙ্গেই থাকতে চান? চাইবেন এমন তারকাকে ভাড়া করে নিয়ে যেতে?

Published on: Nov 27, 2026, 17:06:24 IST
As Prefered on
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

পছন্দের তারকাদের কাছ থেকে দেখার স্বপ্ন দেখেন অনেকেই। কিন্তু এবার যদি সেই তারকা আপনার বাড়িতে এসে আপনার সঙ্গেই থাকতে চান? চাইবেন এমন তারকাকে ভাড়া করে নিয়ে যেতে? শিবপ্রসাদ মুখোপাধ্যায় কিন্তু দিচ্ছেন এমনই একটি অফার! আপনার বাড়ির অতিথি হওয়ার প্রস্তাব তিনি নিজেই দিচ্ছেন এবার।

একদিনের জন্য শিবপ্রসাদকে ‘ভাড়া’ করে বাড়ি নিয়ে যেতে চান?
একদিনের জন্য শিবপ্রসাদকে ‘ভাড়া’ করে বাড়ি নিয়ে যেতে চান?

কিন্তু কেন? আসলে পুরোটাই সিনেমার প্রচারের জন্য। ‘বহুরূপী দ্যা গোল্ডেন ডাকু’ ছবির প্রচারের জন্যেও শিবপ্রসাদকে বারংবার দেখতে পাওয়া গিয়েছে সকলকে বিভিন্নভাবে চমক দিতে। এবার অনুরাগীদের নতুন চমক দিতে তিনি নিজেই আপনার ভাড়াটে হতে চাইছেন।

আরও পড়ুন: বড়পর্দায় বাজিমাত করার পর এবার ওটিটিতে ‘দেশু ৭’, কোথায় কবে থেকে দেখতে পাবেন?

সম্প্রতি উইন্ডোজ প্রোডাকশন হাউজের তরফ থেকে এমনই একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেখানে দেখতে পাওয়া যাচ্ছে, শিবপ্রসাদ একটি স্লেট হাতে দাড়িয়ে রয়েছেন যেখানে বড় বড় করে লেখা আমাকে ভাড়া পাওয়া যাচ্ছে। একদিনের জন্য শিবপ্রসাদ হতে পারে আপনার পরিবারের অংশ।

আসলে গতকাল মুক্তি পেয়েছে ‘ফ্যামিলিওয়ালা’ সিনেমার টিজার, যা দেখে মোটামুটি স্পষ্ট শিবপ্রসাদ এবার অভিনয় করতে চলেছেন এমনই একটি চরিত্রে যিনি মানুষের বাড়ি গিয়ে মানুষের একাকীত্ব দূর করেন। রাজ বন্দ্যোপাধ্যায় নামের একটি চরিত্রে অভিনয় করবেন তিনি। নিজের পরিবারের বাইরেও বহু মানুষকে সময় দেওয়ার কাজ করে থাকেন তিনি।

তবে সিনেমার বাইরে ওকে এবার শিবপ্রসাদ একাকীত্ব দূর করবেন আপনারও। প্রযোজনা সংস্থার তরফ থেকে ইতিমধ্যেই জানানো হয়েছে, শিবপ্রসাদকে একদিনের জন্য নিজের বাড়ি নিয়ে যেতে হলে নিজেদের পরিবারের গল্প জানাতে হবে উইন্ডোজ প্রোডাকশন হাউজকে। পোস্টে দেওয়া নির্দিষ্ট ইমেল, যেখানে আপনি পাঠাবেন আপনার গল্প।

জানাতে হবে আপনি কেন চান আপনার পরিবারের একজন হয়ে উঠুক ফ্যামিলিওয়ালা, তার সঙ্গে পাঠিয়ে দিতে হবে অংশগ্রহণকারীর নাম যোগাযোগের নম্বর এবং অবশ্যই ইমেইল আইডি। সঙ্গে থাকবে সুন্দর পারিবারিক গল্প। সকলের মধ্যে বিশেষ চারজনকে বেছে নেওয়া হবে যাদের সঙ্গে সময় কাটাবেন সকলের প্রিয় ‘ফ্যামিলিওয়ালা’ শিবপ্রসাদ।

আরও পড়ুন: 'অসভ্যের মতো টাকা রোজগার করা', মৃত্যুর ভুয়ো খবর ছড়াতেই অসন্তুষ্ট ইন্দ্রানী

ফ্যামিলি ওয়ালা প্রসঙ্গে

রাজ বন্দ্যোপাধ্যায়ের জীবন নিয়েই তৈরি ফ্যামিলিওয়ালা, যার স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন সুদীপ্তা চক্রবর্তী, বন্ধুর চরিত্রে অভিনয় করেছেন স্বস্তিকা মুখোপাধ্যায়, রয়েছেন অনুসূয়া মজুমদার, লিলি চক্রবর্তী, সুজয় প্রসাদ চট্টোপাধ্যায় এবং অনিন্দিতা বসু।

উইন্ডোজ এবং মায়ারিলা ফিল্মস নিবেদিত এই ছবিটি আসছে আগামী ২৪ ডিসেম্বর। এর আগে দুর্গাপুজোর উইনার প্রোডাকশন হাউজের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল দেবের। এবার আবার সেই লড়াইয়ের পালা। বড়দিনের প্রাক্কালে ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’ মুক্তির ঘোষণা করে দিয়েছেন দেব। সঙ্গে থাকবে শাহরুখ খানের ‘কিং’। সবকিছু মিলিয়ে বড়দিনে বক্স অফিসে যে লড়াই খুব জোরদার হতে চলেছে তা বলাই বাহুল্য।