...
...
Next Story

Sayoni Chakraborty Death: ‘সুন্দরীর দিদি’ আর নেই! ভ্লগার সায়নী চক্রবর্তীর রহস্যমৃত্য়ু, নেটপাড়ায় হাহাকার

অনীক দত্তের আত্মহত্যার শোক কাটিয়ে উঠবার আগেই ফের খারাপ খবর। নেটপাড়ার জনপ্রিয় মুখে সায়নী আর নেই! সুন্দরীর দিদি আত্মহত্য়া করেছেন চর্চা এমনটাই।

Published on: May 29, 2026, 07:30:45 IST
Advertisement

ফেসবুক স্ক্রোল করলেই স্ক্রিনে ভেসে উঠত এক মিষ্টি তরুণী আর তাঁর চারপেয়ে বন্ধু ‘সুন্দরীর’ (পোষ্য গরু) আদুরে ভিডিও। সেই সারল্যে ভরা হাসিমুখের ভ্লগ দেখতেই অভ্যস্ত ছিলেন লক্ষাধিক অনুগামী। কিন্তু সেই হাসির আড়ালে যে এতটা অন্ধকার লুকিয়ে ছিল, তা কে জানত! রহস্যজনকভাবে মৃত্যু হলো সোশ্যাল মিডিয়ার অত্যন্ত জনপ্রিয় পশুপ্রেমী ও বিখ্যাত ভ্লগার সায়নী চক্রবর্তীর। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, আত্মহত্যা করেছেন তিনি। এই আকস্মিক ও মর্মান্তিক খবরে একপ্রকার ভেঙে পড়েছে নেটনাগরিকেরা।

‘সুন্দরীর দিদি’ আর নেই! ভ্লগার সায়নী চক্রবর্তীর রহস্যমৃত্য়ু, নেটপাড়ায় হাহাকার
‘সুন্দরীর দিদি’ আর নেই! ভ্লগার সায়নী চক্রবর্তীর রহস্যমৃত্য়ু, নেটপাড়ায় হাহাকার

সদ্য শেষ হয়েছিল গ্র্যাজুয়েশন, ছিল প্রেমের টানাপোড়েন?

পরিবার সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি সায়নীর গ্র্যাজুয়েশন সম্পূর্ণ হয়েছিল। নিজের এই সাফল্যের বেশ কিছু হাসিখুশি ছবিও সমাজমাধ্যমে শেয়ার করেছিলেন তিনি। কিন্তু তার কয়েকদিনের মধ্যেই কী এমন ঘটল যার জন্য চরম পথ বেছে নিতে হলো এই তরুণীকে?

সূত্রের খবর, সায়নী বেশ কিছুদিন ধরে এক গভীর মানসিক অবসাদে ভুগছিলেন। তাঁর এই চরম সিদ্ধান্তের পেছনে দীর্ঘদিনের কোনো প্রেমঘটিত সমস্যা বা সম্পর্কের টানাপোড়েন দায়ী থাকতে পারে বলে অনুমান করছে পুলিশ ও তাঁর ঘনিষ্ঠ বৃত্তের একাংশ। প্রেমের টানাপোড়েনের সেই ধাক্কা সামলাতে না পেরেই কি এত তাড়াতাড়ি মাত্র কুড়ি-বাইশের এই তরতাজা প্রাণ নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিল, তা খতিয়ে দেখছে পুলিশ।

সুন্দরীর ভিডিওর পরেই ‘অজ্ঞাতবাস’ ও মৃত্যু

সোশ্যাল মিডিয়ায় সায়নী ও তাঁর মা মলি চক্রবর্তী অত্যন্ত জনপ্রিয় মুখ। মা-মেয়ের একটি যৌথ পেজের পাশাপাশি তাঁদের আলাদা আলাদা পেজও রয়েছে। সায়নীর মা নেটপাড়ায় ‘মলি চক্রবর্তী’ নামেই বেশি পরিচিত। মৃত্যুর মাত্র একদিন আগেও সায়নীদের পেজে আপলোড করা হয়েছিল তাঁদের আদরের পোষ্য ‘সুন্দরী’র মিষ্টি ভিডিও। অনুগামীরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন সায়নীর পরবর্তী ভ্লগের জন্য। কিন্তু বৃহস্পতিবার হঠাৎ নতুন কোনো ভিডিওর বদলে সামনে আসে সায়নীর দেহ উদ্ধারের হাড়হিম করা খবর।

সায়নীর এই অকালপ্রয়াণে ‘সুন্দরী’ ও অন্যান্য পোষ্যরা তো মাতৃহারা হলোই, সেই সঙ্গে বিনোদন ও ভ্লগিং দুনিয়ায় নেমে এল গভীর শোকের ছায়া। অনুগামীদের একটাই প্রশ্ন— যে মেয়েটি সমাজমাধ্যমে এত পজিটিভিটি ছড়াত, তাঁর নিজের জীবনটাই কেন এতটা সাদা-কালো হয়ে থেমে গেল? অনীক দত্তের আত্মহত্যার খবরটাই এখনও মেনে নিতে পারেনি বাঙালি। পরিচালকের পর আরও একটা আকস্মিক মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে।

 
ABOUT THE AUTHOR
Priyanka Mukherjee

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe