আগামী ২৯শে জুন থেকে বড়সড় রদবদল ঘটতে চলেছে জি বাংলার (Zee Bangla) পর্দায়। ‘দিদি নম্বর ১’-এর মঞ্চে সঞ্চালিকা বদলের পাশাপাশি বিনোদনের ডালি নিয়ে আসছে নতুন মেগা ধারাবাহিক ‘দুলারী’ (Dulari)। নীল ভট্টাচার্য ও দেবাদৃতা বসু অভিনীত এই নতুন মেগা স্লট পেতেই এবার কোপ পড়ল চ্যানেলটির অন্যতম চর্চিত ধারাবাহিক ‘সাত পাকে বাঁধা’ (Saat Pake Bandha)-র ওপর।

মাত্র কয়েক মাস আগে শুরু হওয়া রাহুল মজুমদার ও সম্পূর্ণা রক্ষিত অভিনীত এই মেগাটির স্লট বারংবার পরিবর্তন করায় এবার চ্যানেলের ওপর চরম ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন ফ্যানেরা।
শুরু থেকেই ‘স্লট বদলের’ খেলা, এবার বিকেল ৪:৩০-এ নির্বাসন!
‘সাত পাকে বাঁধা’ ধারাবাহিকটির কপাল যেন শুরু থেকেই ভালো যাচ্ছে না। সম্প্রচার শুরু হওয়ার আগে থেকেই এই মেগাকে নিয়ে নানা টানাপোড়েন চলেছে। শুরুতে ঠিক হয়েছিল ধারাবাহিকটি রাত ৯টার প্রাইম টাইম স্লটে আসবে, কিন্তু শুরুর আগেই তা বদলে পাঠানো হয় সন্ধ্যার (৫:৩০ টা) স্লটে।
এবার নতুন ধারাবাহিক ‘দুলারী’-কে জায়গা করে দিতে কেড়ে নেওয়া হলো সেই ৫:৩০ টার স্লটও। আগামী সোমবার (২৯শে জুন) থেকে এই ধারাবাহিকটি দেখা যাবে এক্কেবারে অফ-টাইম অর্থাৎ বিকেল ৪:৩০ টের সময়।
‘চ্যানেলের এই নোংরা রাজনীতি বন্ধ হোক’— ক্ষোভ সোশ্যাল মিডিয়ায়
এত সুন্দর এবং জমজমাট একটি গল্পকে কেন বারবার অবহেলা করা হচ্ছে, তা নিয়ে নেটপাড়ায় শুরু হয়েছে তীব্র সমালোচনা। ধারাবাহিকের ভক্তদের একাংশের বক্তব্য, ‘এত সুন্দর একটা গল্পকে বিকেল ৪:৩০-এর স্লটে পাঠানোর সিদ্ধান্তটা সত্যিই হতাশাজনক! একটা সিরিয়ালকে দাঁড়ানোর পর্যাপ্ত সময় না দিয়ে বারবার স্লট চেঞ্জ করলে টিআরপি (TRP) উঠবে কোথা থেকে? জি বাংলার এই নোংরা স্লট পলিটিক্স এবার বন্ধ হওয়া দরকার।’
দর্শকদের দাবি, বিকেল সাড়ে চারটের সময় অধিকাংশ মানুষ কাজের মধ্যে থাকেন বা বাড়ির বাইরে থাকেন। এই অসময়ে ধারাবাহিকটি পাঠিয়ে আসলে জি বাংলা পরোক্ষভাবে সিরিয়ালটি বন্ধ করে দেওয়ারই ছক কষছে। পাশাপাশি হঠাৎ করে দুলারী কেন ১ ঘণ্টা করে সম্প্রচারিত হবে, তাও মাথায় ঢুকছে না কারুর। অন্য়দিকে জি বাংলার রাতের স্লটও ফাঁকা পড়ে আছে, সেখানে ৪৫ মিনিট করে পর্ব চালানো হচ্ছে পরিণীতা, জোয়ার ভাঁটা মতোর মেগা সিরিয়াল গুলোর।
{{/usCountry}}দর্শকদের দাবি, বিকেল সাড়ে চারটের সময় অধিকাংশ মানুষ কাজের মধ্যে থাকেন বা বাড়ির বাইরে থাকেন। এই অসময়ে ধারাবাহিকটি পাঠিয়ে আসলে জি বাংলা পরোক্ষভাবে সিরিয়ালটি বন্ধ করে দেওয়ারই ছক কষছে। পাশাপাশি হঠাৎ করে দুলারী কেন ১ ঘণ্টা করে সম্প্রচারিত হবে, তাও মাথায় ঢুকছে না কারুর। অন্য়দিকে জি বাংলার রাতের স্লটও ফাঁকা পড়ে আছে, সেখানে ৪৫ মিনিট করে পর্ব চালানো হচ্ছে পরিণীতা, জোয়ার ভাঁটা মতোর মেগা সিরিয়াল গুলোর।
{{/usCountry}}২৯ জুন থেকে জি বাংলায় একনজরে বড় বদল
নতুন মোড়কে রান্নাঘরের দেখা মিলবে বিকাল ৪টেয়।
এরপর ৪.৩০টে থাকছে সাত পাকে বাঁধা
দুলারী সম্প্রচারিত হবে ৫টা থেকে ৬টার স্লটে।
দিদি নম্বর ১: গেম শো-এর অন্দরেও আসতে চলেছে বড় চমক ও সঞ্চালনায় নতুন মুখ। সোমবার থেকে রাত ১০.১৫ মিনিটে সম্প্রচারিত হবে দিদি নম্বর ১, সঞ্চালক স্বস্তিকা।