...
...
Next Story

Farah Khan: গ্রাজুয়েট হল ফারাহ খানের তিন সন্তান, ছবি পোস্ট করলেন গর্বিত মা

Farah Khan: কাজের পাশাপাশি সমান তালে নিজের সংসার এবং তিন সন্তানকে মানুষ করেছেন চলচ্চিত্র নির্মাতা ফারাহ খান। দেখতে দেখতে এখন ডিভা, আনিয়া এবং জার অনেকটাই বড় হয়ে গিয়েছে। খুব সম্প্রতি গ্রাজুয়েট পাশ করেছে তাঁরা। সোশ্যাল মিডিয়ায় তিন সন্তানের সেই বিশেষ মুহূর্তের ছবি ভাগ করে নিলেন পরিচালক।

Published on: May 23, 2026, 17:30:19 IST
Advertisement

Farah Khan: কাজের পাশাপাশি সমান তালে নিজের সংসার এবং তিন সন্তানকে মানুষ করেছেন চলচ্চিত্র নির্মাতা ফারাহ খান। দেখতে দেখতে এখন ডিভা, আনিয়া এবং জার অনেকটাই বড় হয়ে গিয়েছে। খুব সম্প্রতি গ্রাজুয়েট পাশ করেছে তারা। সোশ্যাল মিডিয়ায় তিন সন্তানের সেই বিশেষ মুহূর্তের ছবি ভাগ করে নিলেন পরিচালক।

গ্রাজুয়েট হল ফারাহ খানের তিন সন্তান
গ্রাজুয়েট হল ফারাহ খানের তিন সন্তান

ফারাহ একটি ভিডিও পোস্ট করেছেন যেখানে দেখতে পাওয়া যাচ্ছে, নীতা আম্বানি এবং ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলের প্রধান অতিথি পি ভি সিন্ধুর কাছ থেকে সার্টিফিকেট নিচ্ছে পরিচালকের তিন সন্তান। এই বিশেষ মুহূর্তটি উপভোগ করতে করতে ফারাহ চিৎকার করে ওঠেন এবং বলেন, মাথা উঁচু করো।

আরও পড়ুন: সিনেমার গণ্ডি পেরিয়ে ওয়েব সিরিজে পদার্পণ বনির, বিপরীতে থাকবেন কোন নায়িকা?

এই বিশেষ দিনে তাঁরা নীল রংয়ের পোশাক পরেছিল, সঙ্গে ছিল নীল রঙের টুপি। ফারাহের উচ্ছ্বাস দেখে উপস্থিত সকলেই হাসতে শুরু করেন। তবে ভিডিও ছাড়াও একটি ছবি পোস্ট করেন ফারাহ যেখানে তাঁকে তাঁর তিন সন্তানের সঙ্গে ছবি তুলতে দেখা যায়।

ছবি পোস্ট করে পরিচালক লেখেন, ‘জানি না কোনটা বেশি কঠিন, সন্তানদের বড় করা নাকি তাদের নিজেদের জীবনে বাঁচতে দেখা। ওরা যত উঁচুতে উঠবে, যতটা উঁচুতে উড়তে পারবে, ততটাই আনন্দ।’ ফারাহ খানের এই পোস্টে কমেন্ট করেছেন আলিয়া ভাট, প্রিয়াঙ্কা চোপড়া, করিশ্মা কাপুর সহ আরও অনেকে।

কিছু সময় আগে DAIS ক্লাস অফ ২০২৬ ইনস্টাগ্রাম পেজে বায়োতে ফারাহের ৩ সন্তানের ​​বেছে নেওয়া ঐচ্ছিক বিষয়গুলোও উল্লেখ করা হয়েছে। ডিভা ব্যাবসন কলেজে এন্টারপ্রেনারশিপ এবং ফিন্যান্স নিয়ে পড়াশোনা করার সিদ্ধান্ত নিয়েছে, যার ক্যাম্পাস ওয়েলেসলি, বস্টন এবং মায়ামিতে রয়েছে। আনিয়া নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে অর্থনীতি এবং ডেটা সায়েন্সে ডিগ্রি অর্জনের জন্য যাচ্ছে। জার জর্জিয়ার আটলান্টায় অবস্থিত এমোরি ইউনিভার্সিটিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অফ বিজনেস নিয়ে পড়াশোনা করবে।

আরও পড়ুন: 'সব থেকে বড় ক্ষতি তো আমার...', ‘চিরসখা’ বন্ধ, দেড় মাস ধরে কাজের সন্ধানে সুদীপ

পরিচালক হিসেবে ফারাহর শেষ চলচ্চিত্র ছিল ২০১৪ সালের ‘হ্যাপি নিউ ইয়ার’। তিনি ‘সেলিব্রিটি মাস্টারশেফ’ সঞ্চালনা করেছেন সম্প্রতি। তার ইউটিউব চ্যানেলটি দর্শকদের কাছে বেশ জনপ্রিয়, যেখানে তিনি তার রাঁধুনি দিলীপের সাথে তারকাদের রান্নার ভিডিও পোস্ট করেন।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks