বলিউড চলচ্চিত্র নির্মাতা এবং কোরিওগ্রাফার ফারাহ খান তাঁর ব্যক্তিগত জীবনকে বেশ ব্যক্তিগত রাখেন এবং খুব কমই তাঁর স্বামী বা সন্তানদের সাথে ছবি শেয়ার করেন। বিশেষ দিনে স্বামী শিরীষ কুন্দরের সাথে রোমান্টিক ফটো শেয়ার করে নিয়েছেন ফারহা। মঙ্গলবার দম্পতির ২১ তম বিবাহ বার্ষিকী। স্বামীকে আদুরে শুভেচ্ছা জানিয়েছেন ফারহা।

এদিন শিরীষের সঙ্গে গত দু-দশকে কাটানো কিছু রোম্যান্টিক মুহূর্তের কোলাজ তুলে ধরেন ফারহা। প্রথম ছবিতে দেখা গেছে যে তাঁরা একে অপরের চোখের দিকে তাকিয়ে আছে এবং ওদিকে তাঁদের বাচ্চারা লজ্জা পাচ্ছে। দ্বিতীয় এবং তৃতীয় ছবিতে তাদের অন্তরঙ্গ বিবাহ অনুষ্ঠানের ঝলক ফুটে ওঠেছিল, যেখানে শাহরুখ খানও উপস্থিত ছিলেন। জানিয়ে রাখি, ফারহার বিয়েতে কন্যাদান করেছিলেন শাহরুখ খান।
শিরীষকে বিয়ের পর কম কটাক্ষ শোনেননি ফারহা। বয়সে কোরিওগ্রাফারের চেয়ে ৮ বছরের ছোট শিরীষ। এতদিনে সব কটাক্ষের পালটা জবাব দিলেন। ফারহা লেখেন, '২১ বছর আগে একজন (যিনি আমাদের বিয়েতে আমন্ত্রিত ছিলেন) একটি বিদ্বেষপূর্ণ মন্তব্য করেছিলেন যে 'আমি ফারহার পরের বিয়েতে উপস্থিত থাকব'... দুঃখিত বন্ধু, এই বিয়েটা এখন পর্যন্ত ঠিক আছে। শুভ বিবাহবার্ষিকী শিরীষ কুন্দর.. আমরা জনসমক্ষে হাত ধরতে পারি না (এর জন্য তোমাকে আমার সাথে বাইরে বেরোতে হবে) তবে তুমি আমাদের পরিবারকে একসাথে ধরে রেখেছেন ..আই লাভ ইউ.. আমি কি জনসমক্ষে তোমাকে যথেষ্ট বিব্রত করেছি?' চাঙ্কি পান্ডে, বৈভবী মার্চেন্ট এবং রাজকুমার রাও-সহ বলিউডের অংসখ্য তারকা জুটিকে শুভেচ্ছা জানিয়েছেন পাঠিয়েছেন। '
{{/usCountry}}শিরীষকে বিয়ের পর কম কটাক্ষ শোনেননি ফারহা। বয়সে কোরিওগ্রাফারের চেয়ে ৮ বছরের ছোট শিরীষ। এতদিনে সব কটাক্ষের পালটা জবাব দিলেন। ফারহা লেখেন, '২১ বছর আগে একজন (যিনি আমাদের বিয়েতে আমন্ত্রিত ছিলেন) একটি বিদ্বেষপূর্ণ মন্তব্য করেছিলেন যে 'আমি ফারহার পরের বিয়েতে উপস্থিত থাকব'... দুঃখিত বন্ধু, এই বিয়েটা এখন পর্যন্ত ঠিক আছে। শুভ বিবাহবার্ষিকী শিরীষ কুন্দর.. আমরা জনসমক্ষে হাত ধরতে পারি না (এর জন্য তোমাকে আমার সাথে বাইরে বেরোতে হবে) তবে তুমি আমাদের পরিবারকে একসাথে ধরে রেখেছেন ..আই লাভ ইউ.. আমি কি জনসমক্ষে তোমাকে যথেষ্ট বিব্রত করেছি?' চাঙ্কি পান্ডে, বৈভবী মার্চেন্ট এবং রাজকুমার রাও-সহ বলিউডের অংসখ্য তারকা জুটিকে শুভেচ্ছা জানিয়েছেন পাঠিয়েছেন। '
{{/usCountry}}সার্ভিং ইট আপ উইথ সানিয়া' পডকাস্টে সানিয়া মির্জার সঙ্গে কথোপকথনের সময় ফারাহ খান যখন শিরিশ কুন্দরের কথা বলেছিলেন, তখন ফারাহ স্মরণ করেছিলেন যে কীভাবে ফিল্ম ইন্ডাস্ট্রির কিছু লোক তার স্বামীকে উপেক্ষা করেছিল কারণ শিরীষ ফারহার মতো সফল ছিলেন না। নিজের ব্যক্তিগত জীবন গোপন রাখার বিষয়ে ফারাহ বলেন, 'আমরা জানি আমাদের বিয়েতে আমরা নিরাপদ এবং আমাদের রেড কার্পেটে হাত ধরার দরকার নেই। মাঝে মাঝে, আমার মনে হয় যে রেড কার্পেটে যত বেশি লোক হাত ধরছে, কিছু না কিছু তৈরি হচ্ছে। ফারাহ এবং শিরীষের প্রথম দেখা হয়েছিল ফারহ পরিচালিত 'ম্যায় হুঁ না'র সম্পাদনা টেবিলে। এই ছবির এডিটর ছিলেন শিরীষ। এরপর থেকে তারা 'জান-ই-মান', 'ওম শান্তি ওম' এবং 'তিস মার খান'-এর মতো ছবিতে একসঙ্গে কাজ করেছেন। এই দম্পতি ২০০৮ সালে গাঁটছড়া বাঁধেন, এবং চার বছর পর আইভিএফের মাধ্যমে তিন সন্তান- দিভা, আনিয়া এবং জারের বাবা-মা হন দুজনে।