...
...
Next Story

‘ডন ৩’ থেকে রণবীরের সরে যাওয়া বিতর্কে মুখ খুললেন ফারহান! ‘একটু বেশিই চ্যালেঞ্জিং…’, যা বললেন পরিচালক

‘ডন ৩’ থেকে রণবীর সিং সরে যাওয়ার পর তাঁর সঙ্গে পরিচালক ফারহান আখতারের মতবিরোধ দেখা দেয়। যে সিদ্ধান্তের কারণে ছবিটির ৪০ কোটি টাকা ক্ষতি হয়েছে বলে জানা যায়। এবার, ফারহান এই বিবাদ নিয়ে প্রথমবারের মতো মুখ খুলেছেন।

Published on: Apr 28, 2026, 14:43:54 IST
Advertisement

‘ডন ৩’ থেকে রণবীর সিং সরে যাওয়ার পর তাঁর সঙ্গে পরিচালক ফারহান আখতারের মতবিরোধ দেখা দেয়। যে সিদ্ধান্তের কারণে ছবিটির ৪০ কোটি টাকা ক্ষতি হয়েছে বলে জানা যায়। এবার, ফারহান এই বিবাদ নিয়ে প্রথমবারের মতো মুখ খুলেছেন।

‘ডন ৩’ থেকে রণবীরের সরে যাওয়া বিতর্কে মুখ খুললেন ফারহান! কী বললেন পরিচালক?
‘ডন ৩’ থেকে রণবীরের সরে যাওয়া বিতর্কে মুখ খুললেন ফারহান! কী বললেন পরিচালক?

আরও পড়ুন: খোঁজ পাওয়ার পর প্রথম পোস্ট উৎসবের! 'জীবন মাঝে মাঝে অপ্রত্যাশিত…', স্ত্রীর সঙ্গে ছবি দিয়ে যা লিখলেন পরিচালক

হলিউড রিপোর্টার ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে ফারহান ‘ডন’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি এবং রণবীর সিংকে ঘিরে তৈরি হওয়া জটিল পরিস্থিতি নিয়ে মুখ খুলেছেন। তিনি বলেছেন, ‘আমি যা শিখেছি তা হল, অপ্রত্যাশিত সব কিছুর জন্য প্রস্তুত থাকা। যতক্ষণ না কোনও কিছু ক্যামেরায় শ্যুট করা শুরু হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কোনও কিছুই নিশ্চিত বলে ধরে নেওয়া যায় না। আসল ব্যাপারটাই এটা।’

চলচ্চিত্র নির্মাতা তাঁর কর্মজীবনে ঘটে যাওয়া নানা খারাপ অভিজ্ঞতার কথাও ভাগ করে নিয়েছেন। তিনি জানিয়েছেন চলার পথে মাঝে মাঝে কোনও বাধার সম্মুখীন হলেও তিনি বিচলিত হন না।

ফারহান আরও বলেন, 'আমার এটাও মনে হয় যে, আমি যখন শুরু করেছিলাম – সেই মুহূর্ত থেকে, যখন আমির খান, অক্ষয় খান্না, প্রীতি জিন্টা, ডিম্পল কাপাডিয়া, সইফ আলি খান এবং রিতেশ সিধওয়ানি আমার সহযোগী হিসেবে এসে আমায় হ্যাঁ বলেছিলেন। বলেছিলেন, ‘চলো এই সিনেমাটা বানাই’ – সেই মুহূর্ত থেকে আমার এই যাত্রাটা ছিল এক অবিশ্বাস্য অভিজ্ঞতা।

এটা কেবল ওঁদের সঙ্গে কাজ করা, যাঁদের সঙ্গে আমি কাজ করতে চেয়েছি, সেটা ওঁদের পরিচালনা করাই হোক বা সেই সব পরিচালকদের সঙ্গে অভিনয় করা, যাঁদের সঙ্গে আমি অভিনয় করতে চেয়েছি। আর এই অভিজ্ঞতাগুলো সত্যি অসাধারণ। তবে একটা সময় আসবে, যা একটু বেশিই চ্যালেঞ্জিং হবে, সেটা নিজে থেকেই বোঝা যায়। শুরুর সময়টা ভালোই কেটেছে, তাই এটা ঠিক আছে… শুধু যেটাই আসুক না কেন সেটা স্বাভাবিক ভাবে গ্রহণ করুন।'

ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি ‘ডন ৩’ থেকে রণবীরের হঠাৎ সরে যাওয়াকে কেন্দ্র করে রণবীর ও ফারহানের মধ্যে সমস্যা চলছে। ছবিটি ফারহানের পরিচালনা করার কথা ছিল। সব কিছুর শুরু হয় যখন রণবীর, ২০২৫ সালের ডিসেম্বরে 'ধুরন্ধর' মুক্তির পর, হঠাৎ করে 'ডন ৩' থেকে সরে যান রণবীর।

ফারহান এই সিদ্ধান্ত সহজে মেনে নেননি এবং একাধিক প্রতিবেদন অনুসারে, তিনি 'প্রডিউসার্স গিল্ড অফ ইন্ডিয়া'-কে জড়িয়ে বিষয়টি আরও জটিল করে তোলেন। গিল্ড সদস্যদের একটি সভায়, ফারহান এবং তাঁর ব্যবসায়িক অংশীদার রিতেশ সিধওয়ানিও উপস্থিত ছিলেন, অভিযোগ ওঠে যে 'ডন ৩'-এর প্রি-প্রোডাকশনের জন্য এক্সেল ইতিমধ্যেই প্রায় ৪০ কোটি টাকা খরচ করে ফেলেছে।

অন্যদিকে, রণবীর অভিযোগ করেন যে, রণবীরের তৎকালীন কেরিয়ার গ্রাফ খুব একটা ভালো না থাকার কারণে ফারহান 'ডন ৩'-এর কাজকে পিছিয়ে দিয়েছিলেন। গিল্ড তাদের আইনি পথে না গিয়ে সৌহার্দ্যপূর্ণ ভাবে বিষয়টি সমাধান করার পরামর্শ দেয়।

এই মাসের শুরুতে খবর আসে যে, রণবীর ফারহানের প্রযোজনা সংস্থা এক্সেল এন্টারটেইনমেন্টকে তাঁর ১০ কোটি টাকার সাইনিং অ্যামাউন্ট ফেরত দেওয়ার প্রস্তাব দিয়েছেন। পাশাপাশি তাদের খরচ করা প্রি-প্রোডাকশনের অর্থের ক্ষতিপূরণ হিসেবে, তিনি তাঁর পরবর্তী ছবি ‘প্রলয়’-এ একটি অংশীদারিত্বের প্রস্তাবও দিয়েছেন, যার সঠিক শতাংশ এখনও প্রকাশ করা হয়নি। পরে, স্ক্রিন-এর খবর অনুযায়ী, প্রযোজনা সংস্থার ঘনিষ্ঠ সূত্র এই দাবিগুলো অস্বীকার করেছে।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe