...
...
Next Story

নন্দনে চলবে ফিফা ওয়ার্ল্ড কাপ ফাইনাল! মুখ্যমন্ত্রী ছাড়া থাকবেন আর কে কে?

চার বছর অন্তর অন্তর হয় ফিফা ওয়ার্ল্ড কাপ আর তাই এই খেলাটি ঘিরে গোটা বিশ্ব তথা ভারতবর্ষের মানুষের একটা আলাদাই আবেগ কাজ করে।

Updated on: Jul 19, 2026, 19:14:21 IST
Advertisement

প্রতি ৪ বছর অন্তর অন্তর হয় ফিফা ওয়ার্ল্ড কাপ আর তাই এই খেলাটি ঘিরে গোটা বিশ্ব তথা ভারতবর্ষের মানুষের একটা আলাদাই আবেগ কাজ করে। ব্রাজিল থেকে আর্জেন্টিনা, সুদূর ভারতবর্ষে বসেও রাতের পর রাত জেগে নিজেদের পছন্দের টিমকে সাপোর্ট করে লক্ষ লক্ষ মানুষ। অবশেষে আসতে চলেছে এই মাহেন্দ্রক্ষণ, ১৯ জুলাই অনুষ্ঠিত হতে চলেছে ফিফা ওয়ার্ল্ড কাপ ফাইনাল।

নন্দনে চলবে ফিফা ওয়ার্ল্ড কাপ ফাইনাল!
নন্দনে চলবে ফিফা ওয়ার্ল্ড কাপ ফাইনাল!

ইতিমধ্যেই বিভিন্ন শহরে জয়েন্ট স্ক্রিন লাগিয়ে ওয়ার্ল্ড কাপ বিশ্বকাপ ফাইনাল দেখানোর ব্যবস্থা করেছে বহু ক্লাব। কিন্তু এবার শুধুমাত্র পাওয়ার ক্লাব নয় কলকাতার নন্দনেও দেখানো হবে বিশ্বকাপের ফাইনাল ম্যাচ। সরকারের নির্দেশে ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জেলা তথা নন্দনে বড় স্ক্রিনে খেলা দেখানোর ব্যবস্থা করার ঘোষণা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

আরও পড়ুন: শুরু হতে না হতেই শেষ! ‘বাবলি সুন্দরী’ থেকে বিদায় জানালেন এই অভিনেত্রী

বিশ্বকাপ ফাইনাল দেখানোর জন্য মোট ১ লক্ষ টাকা বরাদ্দ করেছে ক্রীড়া এবং যুব কল্যাণ দপ্তর। ১৯ জুলাই রাতে নন্দনে নিজে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকবেন নামিদামি ফুটবলার, প্রশাসনের উচ্চপদস্থকর্তা, টলিউডের তারকারা এবং ক্রীড়া প্রেমিক মন্ত্রীরা।

আরও পড়ুন: অভিনেত্রী-সঞ্চালিকার পর এবার নতুন রূপে ধরা দেবেন সুদীপা, রথে জানালেন সুখবর

বিশ্বকাপের এই লড়াইয়ে আজ মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। রাত ১২ঃ৩০ থেকে শুরু হবে দুই টিমের এই লড়াই। এই বছর কার মুকুটে ওঠে বিজয়ের পালক, সেটা দেখার জন্য এখন শুধুই সময়ের অপেক্ষা।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe