...
...
Next Story

Zee Bangla-Baghini: একরত্তি মেয়ে নিয়ে সুন্দরবনে মধু সংগ্রহে, আক্রমণ বাঘের! বাঁচাতে পারবে কি মা? এল বাঘিনী-র প্রথম প্রোমো

বাঘিনীর প্রথম প্রোমো ভাগ করে নিল জি বাংলা। আর প্রথম ঝলকেই নেটপাড়ার মন জয় করে নিল এটি। সুন্দরবনের কঠিন জীবনযুদ্ধ এক মায়ের সন্তানকে রক্ষায় ‘বাঘিনী’ হয়ে ওঠার গল্পই এই ধারাবাহিকের মুখ্য বিষয়।

Updated on: Aug 5, 2026, 19:32:36 IST
Advertisement

লম্বা অপেক্ষার অবসান! এর আগে একটি এআই ভিডিয়ো ব্যবহার করে হয়েছিল জি বাংলা-র ধারাবাহিক ‘বাঘিনী’র ঘোষণা। এবার এল প্রথম প্রোমো। বহুদিন বাদে কোনো প্রোমো দেখে গায়ে কাঁটা দিল, দাবি নেটপাড়ার।

এল বাঘিনীর প্রোমো।
এল বাঘিনীর প্রোমো।

প্রোমোয় দেখা গেল সুন্দরবনের এক সাধারণ মেয়েকে যার স্বামী তাঁর সঙ্গ ছেড়েছে। যদিও সেই স্বামীর মঙ্গলে এখনো সে দেয় সিঁথিতে সিঁদুর। পরিবারের গঞ্জনার মাঝেই বড় করছে সে একরত্তি মেয়েকে। পেশা তার জঙ্গল থেকে মধু সংগ্রহ।

সংসারের সব কাজ সামলে যখন সে মধু সংগ্রহ করতে যায়, তখনো বাড়ির কেউ দায়িত্ব নেয় না বাচ্চাটির। বরং ‘পাপের ফসল’ বলে খোঁটা দেয়। কিন্তু মায়ের মনে এতটুকু কষ্ট নেই। বরং সে মেয়ের জন্য সব কিছু করতে রাজি। মেয়েকে কোলে নিয়ে, গান গাইতে গাইতেই গ্রামের আর সবার সঙ্গে চলে মধু সংগ্রহে।

প্রোমোয় দেখা যায় ‘বাঘিনী’ জঙ্গলে প্রবেশের আগে মেয়েকে বসিয়ে রেখে যায় হাঁড়ির ভিতরে। মেয়ের দায়িত্ব দিয়ে যায় নৌকার মাঝিকে। বনের মধ্যে একটু এগোতেই পায় মৌচাক। আর মধু সংগ্রহ করতে না করতেই হয় বাঘের আক্রমণ। তবে এই বাঘের নিশানায় ‘বাঘিনী’ নয়, তার মেয়ে। ভয়ে নৌকা থেকে লাফ মারে মাঝি। এদিকে নৌকায় একা বাচ্চাটি। মেয়েকে বাঁচাতে প্রাণপন দৌড়। বাঘিনী-র মতোই হাতে মশাল নিয়ে এসে দাঁড়ায় মেয়ের সামনে।

নেটপাড়ায় ইতিমধ্যেই প্রশংসা বাঘিনী-র প্রোমোকে ঘিরে। একজন লিখেছেন, ‘অনেকদিন পর একটা ভালো প্রোমো দেখলাম’। আরেকটি কমেন্টে লেখা হয়, ‘গায়ে কাঁটা দিল’। প্রশংসিত হয়েছে ধারাবাহিকের নায়িকা সম্পিতা প্রামাণিকও। একটি কমেন্টে লেখা হয়েছে, ‘সম্পিতাদির এক্সপ্রেশন। কোথাও অতিনাটকীয়তা নেই। কী সাবলীল। কে বলবে এটাই প্রথম কাজ।’

সম্পিতা মূলত একজন ধ্রুপদী ভরতনাট্যম নৃত্যশিল্পী হলেও তিনি বিভিন্ন ফিউশন ও সেমি-ক্লাসিক্যাল নাচের জন্য বেশ জনপ্রিয়। সঙ্গে কলাবিদ্যা নামের একটি নাচের স্কুলও খুলেছেন, যেখানে তিনি শিক্ষার্থীদের নাচের প্রশিক্ষণ দেন ও বিভিন্ন ডান্স ওয়ার্কশপ পরিচালনা করেন।

প্রযোজক সুশান্ত দাসের টেন্ট সিনেমা প্রযোজনা করছে এই মেগার। নায়ক চরিত্রে কে থাকছেন তা যদিও এখনো খোলসা হয়নি। শোনা যাচ্ছে রাহুল গঙ্গোপাধ্যায়। রাহুল এর আগে অভিনয় করেছেন সান বাংলার ‘বৃন্দাবন বিলাসিনী’ ধারাবাহিকে। তবে প্রোমো এলেও, এখনো খোলসা হয়নি কবে থেকে শুরু হবে বাঘিনীর সম্প্রচার। বা কোন স্লট পাবে বাঘিনী।

 
ABOUT THE AUTHOR
Tulika Samadder

হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe