...
...
Next Story

Orry: ‘বাঙালিরা সব নামের শেষে ও জুড়ে দেয়’, বাঙালিদের নিয়ে কতটা জানে ‘বলিউডের বন্ধু’ ওরি?

বাংলা আর বাঙালি নিয়ে কতটা জানেন বলিউড তারকাদের প্রিয় বন্ধু ওরি? কলকাতা নাইট রাইডার্স থেকে দুর্গাপুজো, বাঙালি কনটেন্ট ক্রিয়েটর প্রেরণা দাসের সঙ্গে আড্ডায় ভাইরাল ওরির মজার উত্তর!

Published on: Nov 28, 2026, 20:00:59 IST
Advertisement

বলিউডের তাবড় তাবড় স্টারকিড থেকে শুরু করে প্রথম সারির নায়ক-নায়িকাদের সব পার্টিতেই যাঁর অবাধ বিচরণ, সেই ইন্টারনেট সেনসেশন ওরি (Orry) ওরফে ওরহান অবত্রামণি এবার মজেছেন বাঙালিয়ানায়! সম্প্রতি জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর প্রেরণা দাসের সঙ্গে এক মজাদার র‍্যাপিড ফায়ার আড্ডায় ধরা দিয়েছেন তিনি। বাংলা এবং বাঙালি সংস্কৃতি সম্পর্কে ওরি ঠিক কতটা জানেন— প্রেরণার এমনই সব মজার প্রশ্নের উত্তরে ওরির অদ্ভুত এবং হাস্যকর সব জবাব ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ঝড় তুলেছে।

‘বাঙালিরা সব নামের শেষে ও জুড়ে দেয়’, বাঙালিদের নিয়ে কতটা জানে ‘বলিউডের বন্ধু’ ওরি?
‘বাঙালিরা সব নামের শেষে ও জুড়ে দেয়’, বাঙালিদের নিয়ে কতটা জানে ‘বলিউডের বন্ধু’ ওরি?

‘বাংলা’ বা ‘বাঙালি’ শুনলে ওরির মাথায় প্রথমে কী আসে?

আড্ডার শুরুতেই প্রেরণা দাস ওরিকে প্রশ্ন করেন, ‘বেঙ্গল’ বা ‘বেঙ্গলি’ শুনলে তাঁর মাথায় প্রথম কী আসে? উত্তরে ওরি বেশ মজার ছলে বলেন— ‘ভাজা বম্বিল ফিশ’ (Fried Bombil fish)! প্রেরণা জানান খুব স্টিরিওটিপিক্য়াল কিন্তু সুন্দর জবাব, উত্তরে ওরি জানান তিনি একদম সত্যি বলছেন, কারণ তাঁর বম্বিল মাছ ভীষণ প্রিয়। এরপরই অবশ্য সামলে নিয়ে দ্বিতীয় উত্তর হিসেবে ‘দুর্গাপুজো’-র নাম বলেন তিনি।

বাঙালিদের নিয়ে ওরির অদ্ভুত ধারণা— কী নিয়ে সবচেয়ে বেশি অবসেসড বাঙালিরা?

এরপর প্রেরণা জানতে চান, বাঙালিদের কোন স্বভাব বা বিষয়টির কথা ওরির মনে হয়? উত্তরে ওরি অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, বাঙালিরা সব নামের শেষে ইংরেজি ‘O’ (ও) অক্ষরটা যোগ করে দেয়! ওরা এটাই করে।'

পাশাপাশি, বাঙালিরা কোন তিনটি জিনিস নিয়ে সবচেয়ে বেশি আচ্ছন্ন (obsessed) থাকে— এই প্রশ্নের উত্তরে ওরি পরপর তিনটি নাম নেন: মাছ , দুর্গাপুজো এবং কলকাতা নাইট রাইডার্স।

সব বাঙালিরই একটি করে ‘ডাকনাম’ থাকে— এই প্রসঙ্গ টেনে প্রেরণা ওরিকে জিজ্ঞেস করেন, তাঁর ডাকনাম কী? শুরুতে ‘ডাকনাম’ শব্দটিকে ভুলবশত ‘ডার্ক নেম’ (Dark name) শুনে কিছুটা অবাক হন ওরি। পরে বিষয়টি বুঝতে পেরে তিনি স্পষ্ট জানিয়ে দেন যে, তাঁর কোনো ডাকনাম নেই এবং তিনি তা পছন্দও করেন না।

ওরির কথায়, ‘আমি ‘ওরি’ (Orry) নামটা তৈরি করার পেছনে অনেক সময় বিনিয়োগ করেছি। তাই আমি কোনো ডাকনাম বা মজার নাম রাখতে পছন্দ করি না। আমি চাই সবাই আমাকে সবসময় ওরি নামেই চিনুক।’

আড্ডার শেষে প্রেরণার ভালোবাসার জবাবে ওরিও হাসিমুখে ধন্যবাদ জানান। বাঙালি সংস্কৃতি নিয়ে ওরির এই নির্ভেজাল ও মজার কথোপকথন দারুণ উপভোগ করছেন নেটিজেনরা।

 

ABOUT THE AUTHOR

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks